শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১০:২১

নারায়ণগঞ্জ  শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     নারায়ণগঞ্জে চাঁদার দাবীতে হত্যায় দুই সহোদরকে যাবজ্জীবন কারাদন্ড
নারায়ণগঞ্জে চাঁদার দাবীতে হত্যায় দুই সহোদরকে যাবজ্জীবন কারাদন্ড
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
শহর  প্রতিনিধি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চাঁদার দাবীতে সিরাজুল ইসলাম নামে এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার ঘটনায় দুই সহোদরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে ১০ হাজার জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড প্রদান করেছেন আদালত।
বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ, ১ম আদালতের বিচারক মো. মোমিনুল ইসলাম এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময়ে তারা আদালতে অনুপস্থিত ছিলেন।
কারাদণ্ড প্রাপ্তরা হলেন- পাপ্পু (৪০) ও তার ভাই শুক্কুর (৩৭)। তারা উভয়ই সিদ্ধিরগঞ্জের মিজিমিজি বাতানপাড়া এলাকার আফজাল হোসেনের ছেলে। সেই সাথে নিহত সিরাজুল ইসলাম সিদ্ধিরগঞ্জের সিআই খোলা বউ বাজার এলাকায় তাঁর ভায়রা আব্দুল মালেকের বাড়িতে ভাড়া থাকতেন।
কোর্ট পুলিশ পরিদর্শক মো. কাইউম খান এর সত্যতা নিশ্চিত করেছেন।
মামলার নথিপত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জের মিজমিজি বাতানপাড়া এলাকায় ভায়রা সৌদিপ্রবাসী জাকির হোসেনের নির্মাণাধীন ভবনের কাজের তদারকির কাজ করতে সিরাজুল ইসলাম। বাতানপাড়ার শুক্কুর ও তার ভাই পাপ্পু সহ কয়েকজন তাঁর কাছে চাঁদা দাবি করে আসছিল। তারই অংশ হিসেবে শুক্কুর ও তার ভাই পাপ্পু ২০১৫ সালের ২৩ জুলাই সিরাজুল ইসলামের কাছে চাঁদা দাবী করে। এই নিয়ে তাদের মধ্যে বাগবিতন্ড হয়।
একপর্যায়ে সিরাজজুল ইসলামকে লাঠি দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর আহত করে চলে যায়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় তার ছেলে মো. জাকারিয়া কনক বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। সেই মামলার বিচার কার্যক্রম শেষে আদালত এই রায় ঘোষণা করেন।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সিদ্ধিরগঞ্জে বিভিন্ন অপরাধে ৩৪ জন গ্রেফতার    সোনারগাঁয়ে হত্যা মামলার বাদি ও বিবাদী পক্ষের মধ্যে সংঘর্ষ, উভয় পক্ষের আহত-৮বিদেশী পিস্তলসহ ভাড়াটে সন্ত্রাসী গ্রেফতার    কিলার বাবুকে খুন করল অপর কিলার    সোনারগাঁয়ে মানববন্ধন থেকে সিমেন্ট কোম্পানির ভেতর হামলা উদ্দেশ্য ব্যবসা নিয়ন্ত্রন    সোনারগাঁ নদের জায়গা দখল করে বালু ভরাটের দায়ে তিনজনকে জরিমানা    দুর্বৃত্তদের দেওয়া আগুনে সাংবাদিকের মোটরসাইকেল পুড়ে ছাই    নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নার্স নিহত, ট্রাক আটক    চাঁদাবাজির তথ্য দিলে অ্যাকশন দেখতে পাবেন : নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।    অটোরিকশা উপহার দিয়ে প্রতিশ্রুতি রক্ষা করলেন সাংসদ মান্নান    সোনারগাঁয়ে নাঈম হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ    টয়লেটের পাশে সেমাই তৈরি নগদ জরিমানা করেন ম্যাজিস্ট্রেট    আরো ৫ মামলায় জামিন পেলেন আইভী    নারায়ণগঞ্জে ‘হানি ট্র‍্যাপ’ চক্রের পাঁচ সদস্য গ্রেফতার,কলেজ ছাত্র উদ্ধার    মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ অফিসার ডিবির আজিজ    বন্দরে ইউএনওর ড্রাইভারের সন্ত্রাসী হামলায় চেয়ারম্যানের ড্রাইভার আবুল হোসেন জখম, উভয়কে শোকজ     বন্দরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাছ বিক্রেতা দুলাল খুন     ফতুল্লায় অপহরণ ও মুক্তিপণের দাবিতে নির্য়াতন অতপর যুবক গ্রেফতার    কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার    সোনারগাঁয়ে কৃষি জমির মাটি চুরি করে ইটভাটায় বিক্রি বাধা দেওয়া হামলা, আহত ২০    সাজা প্রাপ্ত বুলেট পুলিশের জালে বন্দি