শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১০:২৫

নারায়ণগঞ্জ  শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     নারায়ণগঞ্জে জামায়াতের বিশাল নির্বাচনী  জনসভা অনুষ্ঠিত হয়েছে
নারায়ণগঞ্জে জামায়াতের বিশাল নির্বাচনী  জনসভা অনুষ্ঠিত হয়েছে
  সর্বশেষপ্রধান সংবাদরাজনীতি || Daily Prothom Barta
প্রকাশিত: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬
শহর  প্রতিনিধি
বিএনপি, বঙ্গভবন ও ইন্ডিয়ার প্যাকেজ প্রোগ্রামের মাধ্যমে সাইবার অ্যাটাক শুরু করেছে: অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার
বিএনপি, বঙ্গভবন ও ইন্ডিয়ার প্যাকেজ প্রোগ্রামের মাধ্যমে জামায়াতে ইসলামীর জনপ্রিয়তা ক্ষুন্ন করার জন্য সাইবার অ্যাটাক শুরু করেছে। বঙ্গভবনের লোককে দিয়ে অ্যাকাউন্ট হ্যাক করা হয়। পোস্ট দেওয়া মাত্রই ছাত্রদল ঢাবিতে এক কর্মসূচি হাতে নেয় অভিযোগ করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
তিনি বলেন, যারা দেশের স্বাধীনতার ৫৪ বছর দেশ শাসন করেছে তাদের জনগণ এবার লাল কার্ড দেখাবে। বিএনপির  ফ্যামেলী কার্ড দেওয়ার প্রতিশ্রুতি শেখ হাসিনার ১০টাকার চাল খাওয়ানোর মতোন।
ভোটারদের সর্তক করে বলেন, দাড়িপাল্লায় ভোট দিলে নাকি পশ্চিম পাকিস্তান হয়ে যাবে। কেউ ভোট দিতে গেলে ঠ্যাঙ ভেঙ্গে দিবে। প্রত্যেকটি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা ও বডি ক্যামেরা দাবি জানিয়েছিলাম। মাস্তান পার্টিরা বিশৃঙ্খলা সৃষ্টি করলে কঠোর জবাব দেয়া হবে।
তিনি প্রতিশ্রুতি দেন, দেশের প্রতিটি ক্ষেত্রে দূর্নীতি মুক্ত করা হবে,নবজাতকের সুচিকিৎসা, গর্ভবতী মায়েদের জন্য স্বাস্থ্য সেবা, কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে এবং আগামীতে জামায়াতে আমির ড.শফিকুর রহমানের নেতৃত্বে সরকার গঠন করা হবে।
আজ দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল ট্রাক স্ট্যান্ড মাঠে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত বিশাল জনসভা ও ১১দলীয় প্রার্থীদের ভোট দিতে আহবান জানান। তিনি আরো বলেন এই সিদ্ধিরগঞ্জ জুলাই বিপ্লবে প্রশংসনীয় ভূমিকা রেখেছে,কারাগারে থেকেও এই সিদ্ধিরগঞ্জে গাড়ি পোড়ানোর মামলায় নারায়ণগঞ্জ কারাগার, রিমান্ড ভোগ করতে হয়েছে।
৪ ফেব্রুয়ারি বুধবার
মিয়া গোলাম পরওয়ার বলেন যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল কিন্তু লুটপাট করেনাই বুকে হাত দিয়ে বলতে পারবেনা। তারা নৈতিকতা দিক থেকে ফেল করেছেন। আর জনগণ ফেলু পাটিকে আর ক্ষমতায় দেখতে চায়না। বিএনপির চেয়ারম্যান একটি কথা বলেন যে তাদেরও তো দুইটি মন্ত্রী আমাদের সাথে ছিল। কিন্তু তখন তো পদত্যাগ করেনি। তাদের উদ্যাশে বলেন তারা এইজন্য পদত্যাগ করেনি  তারা দেখিয়েদিয়েছে  যে দূর্নীতির মাঝে থেকে ও সৎ থাকা যায় আর দাড়িটুপি ওয়ালারাও এমপি মন্ত্রী হয়।
এসয়ম তিনি আরো বলেন
মিথ্যাচারের একটা লিমিট থাকা দরকার ফ্যামিলি কার্ডের নামে প্রতারণা আর কইরেন না।
আমরা বলবো মেধা ও যার যার যোগ্যতা অনুযায়ী কাজ নিশ্চিত করবো ইনশাআল্লাহ।
জামায়াতের এমপি মন্ত্রীরা সরকারি গাড়ি বাড়ি ব্যবহার করবেনা।
কেন্দ্রীয় কর্মপরিষদ ও মহানগর জামায়াত ইসলামী আমির মাওলানা আবদুল জব্বারের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমাদ, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য জেলা আমির মমিনুল হক সরকার, খেলাফত মজলিসের নারায়ণগঞ্জ-৫ আসনের দেয়াল ঘড়ি প্রার্থী এবি এম সিরাজুল মামুন, এনসিপি নারায়ণগঞ্জ-৪ আব্দুল্লাহ আল আমিন, জামায়াতে ইসলামী প্রার্থী নারায়ণগঞ্জ-৩   প্রিন্সিপাল ড ইকবাল হোসাইন ভূইয়া, নারায়ণগঞ্জ ২ – অধ্যাপক ইলিয়াস মোল্লা, নারায়ণগঞ্জ- ১ আনোয়ার হোসেন মোল্লা  সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা। এরআগে বিভিন্ন স্থান থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে জনসভায় নেতা কর্মীরা যোগ দেয়।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সিদ্ধিরগঞ্জে বিভিন্ন অপরাধে ৩৪ জন গ্রেফতার    সোনারগাঁয়ে হত্যা মামলার বাদি ও বিবাদী পক্ষের মধ্যে সংঘর্ষ, উভয় পক্ষের আহত-৮বিদেশী পিস্তলসহ ভাড়াটে সন্ত্রাসী গ্রেফতার    কিলার বাবুকে খুন করল অপর কিলার    সোনারগাঁয়ে মানববন্ধন থেকে সিমেন্ট কোম্পানির ভেতর হামলা উদ্দেশ্য ব্যবসা নিয়ন্ত্রন    সোনারগাঁ নদের জায়গা দখল করে বালু ভরাটের দায়ে তিনজনকে জরিমানা    দুর্বৃত্তদের দেওয়া আগুনে সাংবাদিকের মোটরসাইকেল পুড়ে ছাই    নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নার্স নিহত, ট্রাক আটক    চাঁদাবাজির তথ্য দিলে অ্যাকশন দেখতে পাবেন : নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।    অটোরিকশা উপহার দিয়ে প্রতিশ্রুতি রক্ষা করলেন সাংসদ মান্নান    সোনারগাঁয়ে নাঈম হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ    টয়লেটের পাশে সেমাই তৈরি নগদ জরিমানা করেন ম্যাজিস্ট্রেট    আরো ৫ মামলায় জামিন পেলেন আইভী    নারায়ণগঞ্জে ‘হানি ট্র‍্যাপ’ চক্রের পাঁচ সদস্য গ্রেফতার,কলেজ ছাত্র উদ্ধার    মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ অফিসার ডিবির আজিজ    বন্দরে ইউএনওর ড্রাইভারের সন্ত্রাসী হামলায় চেয়ারম্যানের ড্রাইভার আবুল হোসেন জখম, উভয়কে শোকজ     বন্দরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাছ বিক্রেতা দুলাল খুন     ফতুল্লায় অপহরণ ও মুক্তিপণের দাবিতে নির্য়াতন অতপর যুবক গ্রেফতার    কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার    সোনারগাঁয়ে কৃষি জমির মাটি চুরি করে ইটভাটায় বিক্রি বাধা দেওয়া হামলা, আহত ২০    সাজা প্রাপ্ত বুলেট পুলিশের জালে বন্দি