ফতুল্লা প্রতিনিধি
নারায়ণগঞ্জের ফতুল্লার তক্কারমাঠ এলাকায় একটি পরিত্যক্ত জায়গায় একটি প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ফতুল্লা মডেল থানার একটি টিম ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
এরপর সিআইডির ক্রাইম সিনের একটি টিম ও পিবিআইয়ের একটি টিম ঘটনাস্থলে এসে মরদেহের পরিচয় ও হত্যাকান্ডের রহস্য উদঘাটনের জন্য আলামত সংগ্রহ করে।
ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার (পরিদর্শক) তদন্ত আনোয়ার হোসেন জানান, মরদেহটি একটি প্লাস্টিকের ড্রামের মধ্যে পলিথিন দিয়ে মোড়ানো অবস্থায় রাখা ছিল। নিহত ব্যাক্তিটির বয়স আনুমানিক ৫০ হবে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। পরিচয় শনাক্ত ও হত্যাকান্ডের রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।