শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১২:৩৬

নারায়ণগঞ্জ  শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে শিশু হত্যায় তিন শিশুর সাড়ে তিন বছরের আটকাদেশ
নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে শিশু হত্যায় তিন শিশুর সাড়ে তিন বছরের আটকাদেশ
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
 শহর প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে ৯ বছরে শিশু সাগর বর্মনকে হত্যার ঘটনায় তিন শিশুকে তিন বছর ৬ মাসের আটকাদেশ প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১১ জুন) দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক নাজমুল হক শ্যামলের আদালত এই রায় ঘোষণা করেন।
আটকাদেশ প্রাপ্তরা হলো- কিশোরগঞ্জের তাড়াইল দড়িজাহাঙ্গীরপুর এলাকার রিটনের ছেলে রাকিব (১২), করিমগঞ্জের গুজাইদা লামাপাড়া এলাকার হক মিয়ার ছেলে মো. আকাশ (১২) ও নরসিংদীর কাজীকান্দী এলাকার আ. হান্নানের ছেলে মো. সোহেল (১৩)।
এর সত্যতা নিশ্চিত করে কোর্ট পুলিশের পরিদর্শক মো. আবদুর রশিদ বলেন, রূপগঞ্জ থানার দায়ের করা এক শিশু হত্যা মামলায় আদালত তিনজন শিশুকে তিন বছর ৬ মাসের আটকাদেশ প্রদান করেছেন। রায় ঘোষণার সময়ে শিশু আসামীরা আদালতে উপস্থিত ছিলো।
আদালতের স্পেশাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. রকিবুদ্দিন আহমেদ রকিব বলেন, ২০১৬ সালের ২৪ জুলাই রূপগঞ্জের যাত্রামুড়া জবেদা টেক্সটাইলে পায়ুপথে বাতাস ঢুকিয়ে নেত্রকোনার খালিয়াজুড়ি রাজিবপুর গ্রামের রতন বর্মণের ছেলে সাগর বর্মণকে হত্যা করে। যা সারাদেশজড়ে আলোচনা সৃষ্টি করে। নিহত শিশু সাগর ওই কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতো।
তিনি আরও বলেন, সাগরকে প্রায় সময়ই শিশু আসামীরা গালিগালাজ করতো। সেই সাথে বিভিন্ন সময় এই গালিগালাজের প্রতিবাদ করতো সাগর। এতেই ক্ষিপ্ত হয়ে সাগরের পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় রূপগঞ্জ থানায় নিহত শিশুর বাবা রতন বর্মণ মামলা দায়ের করেন। সেই মামলায় বিচার কার্যক্রম শেষে আদালত এই রায় ঘোষণা করেছেন।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সিদ্ধিরগঞ্জে বিভিন্ন অপরাধে ৩৪ জন গ্রেফতার    সোনারগাঁয়ে হত্যা মামলার বাদি ও বিবাদী পক্ষের মধ্যে সংঘর্ষ, উভয় পক্ষের আহত-৮বিদেশী পিস্তলসহ ভাড়াটে সন্ত্রাসী গ্রেফতার    কিলার বাবুকে খুন করল অপর কিলার    সোনারগাঁয়ে মানববন্ধন থেকে সিমেন্ট কোম্পানির ভেতর হামলা উদ্দেশ্য ব্যবসা নিয়ন্ত্রন    সোনারগাঁ নদের জায়গা দখল করে বালু ভরাটের দায়ে তিনজনকে জরিমানা    দুর্বৃত্তদের দেওয়া আগুনে সাংবাদিকের মোটরসাইকেল পুড়ে ছাই    নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নার্স নিহত, ট্রাক আটক    চাঁদাবাজির তথ্য দিলে অ্যাকশন দেখতে পাবেন : নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।    অটোরিকশা উপহার দিয়ে প্রতিশ্রুতি রক্ষা করলেন সাংসদ মান্নান    সোনারগাঁয়ে নাঈম হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ    টয়লেটের পাশে সেমাই তৈরি নগদ জরিমানা করেন ম্যাজিস্ট্রেট    আরো ৫ মামলায় জামিন পেলেন আইভী    নারায়ণগঞ্জে ‘হানি ট্র‍্যাপ’ চক্রের পাঁচ সদস্য গ্রেফতার,কলেজ ছাত্র উদ্ধার    মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ অফিসার ডিবির আজিজ    বন্দরে ইউএনওর ড্রাইভারের সন্ত্রাসী হামলায় চেয়ারম্যানের ড্রাইভার আবুল হোসেন জখম, উভয়কে শোকজ     বন্দরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাছ বিক্রেতা দুলাল খুন     ফতুল্লায় অপহরণ ও মুক্তিপণের দাবিতে নির্য়াতন অতপর যুবক গ্রেফতার    কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার    সোনারগাঁয়ে কৃষি জমির মাটি চুরি করে ইটভাটায় বিক্রি বাধা দেওয়া হামলা, আহত ২০    সাজা প্রাপ্ত বুলেট পুলিশের জালে বন্দি