শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১০:২২

নারায়ণগঞ্জ  শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     আচরণবিধি লঙ্ঘনের দায়ে সোনারগাঁয়ে নৌকা প্রার্থীর সমর্থককে জরিমানা
আচরণবিধি লঙ্ঘনের দায়ে সোনারগাঁয়ে নৌকা প্রার্থীর সমর্থককে জরিমানা
  সর্বশেষপ্রধান সংবাদরাজনীতি || Daily Prothom Barta
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩
শহর  প্রতিনিধি:
আচরণবিধি লঙ্ঘনের দায়ে নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ নির্বাচনী এলাকায় নৌকা প্রতীকের এক সমর্থককে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের মনারবাগ এলাকার জামান সাহেবের বাড়িতে নৌকা সমর্থিত ৩ হাজার নেতাকর্মীর মধ্যাহ্ন ভোজের আয়োজন করায় ওই বাড়ির বাসিন্দা ও অনুষ্ঠানের আয়োজক ব্যবসায়ী বৈদ্যেরবাজার পাইলট উচ্চ বিদ্যালয়ের (মধু ঠাকুরের বাড়ি) সভাপতি হারুনুর রশীদকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
বিধি মোতাবেক ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের জেল অথবা উভয়ই নির্ধারিত। তবে অপরাধ স্বীকার করে ক্ষমা চাওয়ায় নির্বাচনী আচরণবিধির ২০০৮ এর ১০ এর (চ) ধারার অপরাধে ১৮ ধারা মোতাবেক ৫০০০/- টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইব্রাহিম বলেন, আচরণবিধি লঙ্ঘনের দায়ে নৌকা প্রতীকের এক সমর্থককে জরিমানা করা হয়েছে। যারাই নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সিদ্ধিরগঞ্জে বিভিন্ন অপরাধে ৩৪ জন গ্রেফতার    সোনারগাঁয়ে হত্যা মামলার বাদি ও বিবাদী পক্ষের মধ্যে সংঘর্ষ, উভয় পক্ষের আহত-৮বিদেশী পিস্তলসহ ভাড়াটে সন্ত্রাসী গ্রেফতার    কিলার বাবুকে খুন করল অপর কিলার    সোনারগাঁয়ে মানববন্ধন থেকে সিমেন্ট কোম্পানির ভেতর হামলা উদ্দেশ্য ব্যবসা নিয়ন্ত্রন    সোনারগাঁ নদের জায়গা দখল করে বালু ভরাটের দায়ে তিনজনকে জরিমানা    দুর্বৃত্তদের দেওয়া আগুনে সাংবাদিকের মোটরসাইকেল পুড়ে ছাই    নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নার্স নিহত, ট্রাক আটক    চাঁদাবাজির তথ্য দিলে অ্যাকশন দেখতে পাবেন : নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।    অটোরিকশা উপহার দিয়ে প্রতিশ্রুতি রক্ষা করলেন সাংসদ মান্নান    সোনারগাঁয়ে নাঈম হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ    টয়লেটের পাশে সেমাই তৈরি নগদ জরিমানা করেন ম্যাজিস্ট্রেট    আরো ৫ মামলায় জামিন পেলেন আইভী    নারায়ণগঞ্জে ‘হানি ট্র‍্যাপ’ চক্রের পাঁচ সদস্য গ্রেফতার,কলেজ ছাত্র উদ্ধার    মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ অফিসার ডিবির আজিজ    বন্দরে ইউএনওর ড্রাইভারের সন্ত্রাসী হামলায় চেয়ারম্যানের ড্রাইভার আবুল হোসেন জখম, উভয়কে শোকজ     বন্দরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাছ বিক্রেতা দুলাল খুন     ফতুল্লায় অপহরণ ও মুক্তিপণের দাবিতে নির্য়াতন অতপর যুবক গ্রেফতার    কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার    সোনারগাঁয়ে কৃষি জমির মাটি চুরি করে ইটভাটায় বিক্রি বাধা দেওয়া হামলা, আহত ২০    সাজা প্রাপ্ত বুলেট পুলিশের জালে বন্দি