শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১০:২৬

নারায়ণগঞ্জ  শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     নারায়ণগঞ্জ চেম্বার থেকে নেওয়া চাঁদার টাকা ফেরত
নারায়ণগঞ্জ চেম্বার থেকে নেওয়া চাঁদার টাকা ফেরত
  সর্বশেষপ্রধান সংবাদঅর্থ ও বাণিজ্য || Daily Prothom Barta
প্রকাশিত: মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
শহর প্রতিনিধি
নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ হতে নেওয়া চাঁদার টাকা ফেরত দেওয়া হয়েছে।
 ১ অক্টোবর মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জে গার্মেন্ট মালিকদের সংগঠন বিকেএমইএ এর প্রধান কার্যালয়ে ব্রিফিংয়ে এ তথ্য জানান সভাপতি মোহাম্মদ হাতেম ও চেম্বারের সভাপতি মাসদুজ্জামান মাসুদ।
ব্যবসায়ীরা নেতারা জানান, তাদের দৃঢ়তা ও ঐক্যবদ্ধের কারণে বন্যার্তদের সহযোগিতার নামে নেওয়া চাঁদার টাকা সম্প্রতি ফেরত দেওয়া হয়েছে। এটা একটি নজির হয়ে থাকবে।
তাঁরা জানান, ৫ আগস্টের পর এক উদ্ভুত পরিস্থিতিতে চাঁদা নেওয়া হয়েছিল। তখন ব্যবসায়ীরাও তাৎক্ষনিক সে চাঁদা প্রদান করে। পরে পরিস্থিতি স্থিতিশীল হওয়ার পর বিষয়টি গণমাধ্যমের নজরে আনা হয়। এছাড়া ব্যবসায়ীদের ঐক্যের কারণে চাঁদাবাজরা সে টাকা ফেরত দিয়ে গেছে।
তবে চাঁদাবাজদের নাম জানাতে অস্বীকৃতি প্রকাশ করেন ব্যবসায়ী নেতারা। তারা জানান, চাঁদা ফেরত দিয়েছে এটাই যথেষ্ট। এর মাধ্যমে আর কেউ সাহস পাবে না। কারণ চাঁদার টাকা ফেরত দেওয়াটা সামান্য কোন বিষয় না।
মোহাম্মদ হাতেম বলেন, নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা এক থাকাতে এখানে বড় ধরনের কোন সমস্যা হয়নি। আগামীতেও হবে না আশা করছি। গার্মেন্ট সেক্টর এখানে শান্ত রয়েছে। আশুলিয়ার সমস্যা সমাধানে সরকারের সঙ্গে সমন্বিত চেষ্টা চলছে।
মাসুদুজ্জামান জানান, আগামীতে আরো কঠোর হবে ব্যবসায়ীরা। চাঁদাবাজদের কোন দল নাই। আমরা সকলের সহযোগিতায় আধুনিক নারায়ণগঞ্জ গড়বো।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সিদ্ধিরগঞ্জে বিভিন্ন অপরাধে ৩৪ জন গ্রেফতার    সোনারগাঁয়ে হত্যা মামলার বাদি ও বিবাদী পক্ষের মধ্যে সংঘর্ষ, উভয় পক্ষের আহত-৮বিদেশী পিস্তলসহ ভাড়াটে সন্ত্রাসী গ্রেফতার    কিলার বাবুকে খুন করল অপর কিলার    সোনারগাঁয়ে মানববন্ধন থেকে সিমেন্ট কোম্পানির ভেতর হামলা উদ্দেশ্য ব্যবসা নিয়ন্ত্রন    সোনারগাঁ নদের জায়গা দখল করে বালু ভরাটের দায়ে তিনজনকে জরিমানা    দুর্বৃত্তদের দেওয়া আগুনে সাংবাদিকের মোটরসাইকেল পুড়ে ছাই    নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নার্স নিহত, ট্রাক আটক    চাঁদাবাজির তথ্য দিলে অ্যাকশন দেখতে পাবেন : নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।    অটোরিকশা উপহার দিয়ে প্রতিশ্রুতি রক্ষা করলেন সাংসদ মান্নান    সোনারগাঁয়ে নাঈম হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ    টয়লেটের পাশে সেমাই তৈরি নগদ জরিমানা করেন ম্যাজিস্ট্রেট    আরো ৫ মামলায় জামিন পেলেন আইভী    নারায়ণগঞ্জে ‘হানি ট্র‍্যাপ’ চক্রের পাঁচ সদস্য গ্রেফতার,কলেজ ছাত্র উদ্ধার    মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ অফিসার ডিবির আজিজ    বন্দরে ইউএনওর ড্রাইভারের সন্ত্রাসী হামলায় চেয়ারম্যানের ড্রাইভার আবুল হোসেন জখম, উভয়কে শোকজ     বন্দরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাছ বিক্রেতা দুলাল খুন     ফতুল্লায় অপহরণ ও মুক্তিপণের দাবিতে নির্য়াতন অতপর যুবক গ্রেফতার    কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার    সোনারগাঁয়ে কৃষি জমির মাটি চুরি করে ইটভাটায় বিক্রি বাধা দেওয়া হামলা, আহত ২০    সাজা প্রাপ্ত বুলেট পুলিশের জালে বন্দি