শহর প্রতিনিধি
নারায়ণগঞ্জ শহরের বাবুরাইল এলাকা থেকে ডাকাতি প্রস্থতি কালে ৪ যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। এ-র আগে শনিবার মধ্য রাতে বাবুরাইল মোবারক সাহেব রোড বনফুল সুইসের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়ে।
এ সময় তাদের হেফাজত থেকে সুইচ গিয়ার ২টি, চাপাতি ১টি, ছোড়া-২টি, রড-৫টি, হাম্বল-১টি, উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হল,মো: রবিন (৪০),হৃদয় সিকদার @ সুমন আহমেদ (২৮), মো: সজল (২১) ও মো: মকবুল সরদার (৪০)।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হালিম জানান, ডাকাতি প্রস্থতিকালে ৪ যুবককে গ্রেফতার করা হয়েছে।এসময় তাদের হেফাজত থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়ে।নিয়মিত আইনে মামলা দায়ের করা হয়েছে।