শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১২:৩৬

নারায়ণগঞ্জ  শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     না.গঞ্জ আ.লীগ কার্যালয়ে পদবঞ্চিতদের তালা, সভাপতিকে অবাঞ্চিত ঘোষণা
না.গঞ্জ আ.লীগ কার্যালয়ে পদবঞ্চিতদের তালা, সভাপতিকে অবাঞ্চিত ঘোষণা
  সর্বশেষপ্রধান সংবাদ || Daily Prothom Barta
প্রকাশিত: শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৪
শহর প্রতিনিধি
নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগ কার্যালয়ে তালা লাগিয়ে দিয়েছে দলটির ওয়ার্ডের পদবঞ্চিত নেতাকর্মীরা। একই সাথে মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেনকেও অবাঞ্চিত ঘোষণা করেছেন নেতাকর্মীরা।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রাতে শহরের ২ নং রেলগেট এলাকায় অবস্থিত মহানগর আওয়ামীলীগ কার্যালয়ে তালা লাগিয়ে দেয় পদবঞ্চিতরা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ১৬ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ সাগরের নেতৃত্বে পদবঞ্চিত নেতাকর্মীরা রাতে ৭ টার দিকে কার্যালয়ে এসে তালা লাগিয়ে দেন। এসময় তারা ঘোষিত ওয়ার্ড কমিটি ভুয়া ও সেখানে যোগ্যদের বঞ্চিত করা হয়েছে বলে দাবি করা হয়। এসময় নেতাকর্মীরা মহানগর আওয়ামীলীগ সভাপতি আনোয়ার হোসেনের বিরুদ্ধে শ্লোগানও দেন এবং তাকে অবাঞ্চিত ঘোষণা করেন।
সরেজমিনে দেখা গেছে, কার্যালয় তালা লাগিয়ে সামনে অবস্থান নিয়েছেন পদবঞ্চিতরা।
মহানগর আওয়ামীলীগের ১৬ নং ওয়ার্ডের সাবেক সভাপতি মনোয়ার হোসেন মনা বলেন, ১৬ নং ওয়ার্ডের নেতাকর্মীরা কমিটির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেনকে অবাঞ্চিত ঘোষণা করেছে।
১২ ফেব্রুয়ারি রাতে মহানগর আওয়ামীলীগের অধীনস্থ ১৭ টি ওয়ার্ডের কমিটি ঘোষণা করা হয়। মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক খোকন সাহা মহানগর আওয়ামীলীগের অধীনস্থ ১১ থেকে ২৭ নং ওয়ার্ডের কমিটি ঘোষণা করেছেন।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সিদ্ধিরগঞ্জে বিভিন্ন অপরাধে ৩৪ জন গ্রেফতার    সোনারগাঁয়ে হত্যা মামলার বাদি ও বিবাদী পক্ষের মধ্যে সংঘর্ষ, উভয় পক্ষের আহত-৮বিদেশী পিস্তলসহ ভাড়াটে সন্ত্রাসী গ্রেফতার    কিলার বাবুকে খুন করল অপর কিলার    সোনারগাঁয়ে মানববন্ধন থেকে সিমেন্ট কোম্পানির ভেতর হামলা উদ্দেশ্য ব্যবসা নিয়ন্ত্রন    সোনারগাঁ নদের জায়গা দখল করে বালু ভরাটের দায়ে তিনজনকে জরিমানা    দুর্বৃত্তদের দেওয়া আগুনে সাংবাদিকের মোটরসাইকেল পুড়ে ছাই    নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নার্স নিহত, ট্রাক আটক    চাঁদাবাজির তথ্য দিলে অ্যাকশন দেখতে পাবেন : নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।    অটোরিকশা উপহার দিয়ে প্রতিশ্রুতি রক্ষা করলেন সাংসদ মান্নান    সোনারগাঁয়ে নাঈম হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ    টয়লেটের পাশে সেমাই তৈরি নগদ জরিমানা করেন ম্যাজিস্ট্রেট    আরো ৫ মামলায় জামিন পেলেন আইভী    নারায়ণগঞ্জে ‘হানি ট্র‍্যাপ’ চক্রের পাঁচ সদস্য গ্রেফতার,কলেজ ছাত্র উদ্ধার    মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ অফিসার ডিবির আজিজ    বন্দরে ইউএনওর ড্রাইভারের সন্ত্রাসী হামলায় চেয়ারম্যানের ড্রাইভার আবুল হোসেন জখম, উভয়কে শোকজ     বন্দরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাছ বিক্রেতা দুলাল খুন     ফতুল্লায় অপহরণ ও মুক্তিপণের দাবিতে নির্য়াতন অতপর যুবক গ্রেফতার    কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার    সোনারগাঁয়ে কৃষি জমির মাটি চুরি করে ইটভাটায় বিক্রি বাধা দেওয়া হামলা, আহত ২০    সাজা প্রাপ্ত বুলেট পুলিশের জালে বন্দি