শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১২:৫৯

নারায়ণগঞ্জ  শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     নিখোজ ২ দিন পর মরদেহ উদ্ধার
নিখোজ ২ দিন পর মরদেহ উদ্ধার
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: মঙ্গলবার, ৭ মে, ২০২৪
শহর প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিখোঁজের ২ দিন পর  গৌরাঙ্গ চন্দ্র দাস  নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে  উপজেলার পূর্বাচল বঙ্গবন্ধু চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ এক্সিবিউশন সেন্টারের দ্বিতলা কার পার্কিংয়ের নিচতলা থেকে এই মরদেহ  উদ্ধার করা হয়।
নিহত গৌরাঙ্গ চন্দ্র দাস রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার কালাদী এলাকার ললিত মোহনের ছেলে। সে এলাকায় বিভিন্ন অনুষ্ঠানে ভিডিও প্রোগ্রামের কাজ করতো।
রূপগঞ্জ থানার ওসি দিপক চন্দ্র সাহা জানান, গত রবিবার সকালে গৌরাঙ্গ চন্দ্র দাস নিজ বাড়ী থেকে কাঞ্চন বাজারে চুল কাটানোর উদ্দেশ্যে বের হয়। পরে রাত ১১ টারদিকে তার সাথে মোবাইলে ভগ্নিপতি কৃষ্ণ গোপালের সাথে সর্বশেষ কথা হয়। এরপর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়।। এমনকি তার খোজও পাওয়া যায়নি।
এদিকে মঙ্গলবার বেলা সাড়ে ১১ টারদিকে পূর্বাচল বঙ্গবন্ধু চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ এক্সিবিউশন সেন্টারের দ্বিতলা কার পার্কিংয়ের নিচতলায় ১ যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে সেখানকার দায়িত্ব কর্মকর্তারা পুলিশকে খবর দেয়। লাশ পাওয়া গেছে এমন খবর পেয়ে নিখোঁজের পরিবারের লোকজন এসে সনাক্ত করেন উদ্ধার হওয়া লাশটি নিখোঁজ গৌরাঙ্গ দাসের।
ওসি আরো জানান, প্রাথমিকভাবে লাশে শরীরের আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। কিভাবে তার মৃত্যু হয়েছে এখনো বলা যাচ্ছে না। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের চুড়ান্ত প্রতিবেদন আসলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে বলে তিনি জানান। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সিদ্ধিরগঞ্জে বিভিন্ন অপরাধে ৩৪ জন গ্রেফতার    সোনারগাঁয়ে হত্যা মামলার বাদি ও বিবাদী পক্ষের মধ্যে সংঘর্ষ, উভয় পক্ষের আহত-৮বিদেশী পিস্তলসহ ভাড়াটে সন্ত্রাসী গ্রেফতার    কিলার বাবুকে খুন করল অপর কিলার    সোনারগাঁয়ে মানববন্ধন থেকে সিমেন্ট কোম্পানির ভেতর হামলা উদ্দেশ্য ব্যবসা নিয়ন্ত্রন    সোনারগাঁ নদের জায়গা দখল করে বালু ভরাটের দায়ে তিনজনকে জরিমানা    দুর্বৃত্তদের দেওয়া আগুনে সাংবাদিকের মোটরসাইকেল পুড়ে ছাই    নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নার্স নিহত, ট্রাক আটক    চাঁদাবাজির তথ্য দিলে অ্যাকশন দেখতে পাবেন : নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।    অটোরিকশা উপহার দিয়ে প্রতিশ্রুতি রক্ষা করলেন সাংসদ মান্নান    সোনারগাঁয়ে নাঈম হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ    টয়লেটের পাশে সেমাই তৈরি নগদ জরিমানা করেন ম্যাজিস্ট্রেট    আরো ৫ মামলায় জামিন পেলেন আইভী    নারায়ণগঞ্জে ‘হানি ট্র‍্যাপ’ চক্রের পাঁচ সদস্য গ্রেফতার,কলেজ ছাত্র উদ্ধার    মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ অফিসার ডিবির আজিজ    বন্দরে ইউএনওর ড্রাইভারের সন্ত্রাসী হামলায় চেয়ারম্যানের ড্রাইভার আবুল হোসেন জখম, উভয়কে শোকজ     বন্দরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাছ বিক্রেতা দুলাল খুন     ফতুল্লায় অপহরণ ও মুক্তিপণের দাবিতে নির্য়াতন অতপর যুবক গ্রেফতার    কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার    সোনারগাঁয়ে কৃষি জমির মাটি চুরি করে ইটভাটায় বিক্রি বাধা দেওয়া হামলা, আহত ২০    সাজা প্রাপ্ত বুলেট পুলিশের জালে বন্দি