প্রেস বিজ্ঞপ্তি : গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের সাথে নারায়ণগঞ্জ-৪ আসনের মনোনয়ন প্রত্যাশী ডা. আসিফ ও দলীয় নেতৃবৃন্দরা সৌজন্য সাক্ষাৎ করেছেন।
এ সময় ডা. আসিফ নুরুল হক নুরের স্বাস্থ্যের খোঁজ নেন ও দ্রুত সুস্থতা কামনা করেন।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শুভ ও সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল আরও ছিলেন ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান রাজু।
এ সময় তারা নারায়ণগঞ্জের নির্বাচনকালীন করনীয় ও নারায়ণগঞ্জ নিয়ে ভবিষ্যত পরিকল্পনা ও গনঅধিকার পরিষদের অগ্রগতির ক্ষেত্রে করনীয় নিয়ে আলোচনা করেন।