শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১০:২২

নারায়ণগঞ্জ  শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     পাগলা কুকুড়ের কামড়ে নারী শিশুসহ ৩৫ জন আহত
পাগলা কুকুড়ের কামড়ে নারী শিশুসহ ৩৫ জন আহত
  সর্বশেষপ্রধান সংবাদস্বাস্থ্য ও চিকিৎসা || Daily Prothom Barta
প্রকাশিত: রবিবার, ১৪ জুলাই, ২০২৪

শহর প্রতিনিধি
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পাগলা কুকুড়ের কামড়ে নারী শিশুসহ ৩৫ জন আহত হয়েছে।
উপজেলার মনারবাগ এলাকায় রোববার এ ঘটনা ঘটে।
পরে কুকুরটিকে পিটিয়ে হত্যা করেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। পাশাপাশি বেওয়ারিস কুকুর নিধনের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

আহতদের সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকা মহাখালী সংক্রামন ব্যাধি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় প্রায় ১৪-১৫টি গ্রামের মানুষ পাগলা কুকুর আতঙ্কে রয়েছেন।

পাগলা কুকুরের কামড়ে আহতরা হল বাড়ি মজলিস গ্রামের সাইদুল ইসলাম(৫৫), গোয়ালদী গ্রামের আল হাবীব(১২), বাগমুছা গ্রামের জিকু মিয়া(৩৬), হেনা বেগম (৪২), শরীফ (২৩), নূর আলী (৪), শামসুল ইসলাম (৭২), শাহজাহান (৮০), রিপন সেন(৩৪), আমিনউদ্দিন (৪৩), সাইজউদ্দিন (৫৮), আফজাল (৩৪), কৃষ্ণপুরা গ্রামের হাজেরা বিবি(৫৫), হারুন অর রশিদ, (৫২), বালুয়া দিঘির পাড় গ্রামের হাফসা (৬), জয়রামপুর গ্রামের সিনহা (১১), ষোলপাড়া গ্রামের শুক্কুর আলী (৫৫), মনারবাগ গ্রামের হেলাল মিয়া(২২), আবু তালেব (১২), আলমগীর হোসেন (১৪) ও হাড়িয়া চৌধুরীপাড়া গ্রামের আমেনা (২৪) ও তার ছেলে মারুফ হোসেন (২)সহ ৩৫জন আহত হন।

জানা যায়, উপজেলার বাড়ি মজলিস, গোয়ালদী, বাগমুছা, আমিনপুর, লাহাপাড়া, রাইজদিয়া, বালুয়া দিঘির পাড়, কৃষ্ণপুরা, জয়রামপুর, ষোলপাড়া, মনারবাগ ও হাড়িয়া চৌধুরীপাড়া এলাকার শিশু, নারীসহ ৩৫জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য গিয়েছেন। এদের মধ্যে ৭ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের মহাখালী সংক্রামন ব্যাধি হাসপাতালে পাঠিয়েছেন। এছাড়াও ২৫জনকে জলাতঙ্কের টিকা দিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শী আফজাল হোসেন জানান, রোববার একটি কুকুর এসে উত্তেজিত হয়ে কৃষ্ণপুরা গ্রামের নারী পুরুষদের কামরাতে থাকে। যাকে সামনে পেয়েছে তাকেই কামড়িয়ে পালিয়েছে। আহতদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করানো হয়েছে। দীর্ঘদিন ধরে সোনারগাঁও পৌরসভা এলাকায় কুকুর নিধন হয় না। তাই বিভিন্ন এলাকায় বেওয়ারিশ কুকুড়ের উৎপাত বেড়ে গেছে।

কুকুরের কামড়ে বাগমুছা গ্রামের জিকু মিয়া জানান, সকালে তিনি সোনারগাঁও জি.আর. ইনস্টিটিউশন মডেল স্কুল এন্ড কলেজের সামনে দাড়িয়ে ছিলেন। হঠাৎ লাল ও সাদা বর্ণের মিশ্রন একটি কুকুর এসে আক্রমনাত্মকভাবে তাকে কামড়িয়ে দ্রুত গতিতে পালিয়ে যায়। হাসপাতালে গিয়ে অনেক রোগীকে দেখতে পাই। হাসপাতালে জলাতঙ্কের টিকা শেষ হয়ে যাওয়ায় ফার্মেসি থেকে ক্রয় করে টিকা নিতে হয়েছে।

কুকুরের কামড়ে আহত হাড়িয়া চৌধুরীপাড়া গ্রামের আমেনা বেগম জানান, তিনি তার দুই বছর বয়সী ছেলে মারুফ হোসেনকে কোলে নিয়ে দাঁড়িয়েছিলেন। হঠাৎ লাফিয়ে এসে নাকে মুখে ও হাতে কামড়িয়ে আহত করেছে। এসময় মা ছেলে দুজনকেই কামড়িয়ে আহত করে।

সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার (সেকমো) নাসিমা আক্তার জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে ৩৫জন রোগী চিকিৎসা নিয়েছেন। জলাতঙ্কের টিকা কম থাকার কারণে অনেককেই ফার্মেসি থেকে কিনতে হয়েছে। যে রোগী প্রথম দিকে এসেছেন তাদের হাসপাতাল থেকে টিকা সরবরাহ করা হয়েছে।

সোনারগাঁও পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. মাশরেকুল আলম বলেন, সরকারি একটি প্রজ্ঞাপনে বেওয়ারিস কুকুর নিধন বন্ধ থাকায় নিধন সম্ভব হচ্ছে না। তবে যাদের কুকুর কামড়িয়েছে তাদের প্রত্যায়ন দিয়ে টিকা পেতে সহযোগিতা করা হবে।

 

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সিদ্ধিরগঞ্জে বিভিন্ন অপরাধে ৩৪ জন গ্রেফতার    সোনারগাঁয়ে হত্যা মামলার বাদি ও বিবাদী পক্ষের মধ্যে সংঘর্ষ, উভয় পক্ষের আহত-৮বিদেশী পিস্তলসহ ভাড়াটে সন্ত্রাসী গ্রেফতার    কিলার বাবুকে খুন করল অপর কিলার    সোনারগাঁয়ে মানববন্ধন থেকে সিমেন্ট কোম্পানির ভেতর হামলা উদ্দেশ্য ব্যবসা নিয়ন্ত্রন    সোনারগাঁ নদের জায়গা দখল করে বালু ভরাটের দায়ে তিনজনকে জরিমানা    দুর্বৃত্তদের দেওয়া আগুনে সাংবাদিকের মোটরসাইকেল পুড়ে ছাই    নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নার্স নিহত, ট্রাক আটক    চাঁদাবাজির তথ্য দিলে অ্যাকশন দেখতে পাবেন : নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।    অটোরিকশা উপহার দিয়ে প্রতিশ্রুতি রক্ষা করলেন সাংসদ মান্নান    সোনারগাঁয়ে নাঈম হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ    টয়লেটের পাশে সেমাই তৈরি নগদ জরিমানা করেন ম্যাজিস্ট্রেট    আরো ৫ মামলায় জামিন পেলেন আইভী    নারায়ণগঞ্জে ‘হানি ট্র‍্যাপ’ চক্রের পাঁচ সদস্য গ্রেফতার,কলেজ ছাত্র উদ্ধার    মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ অফিসার ডিবির আজিজ    বন্দরে ইউএনওর ড্রাইভারের সন্ত্রাসী হামলায় চেয়ারম্যানের ড্রাইভার আবুল হোসেন জখম, উভয়কে শোকজ     বন্দরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাছ বিক্রেতা দুলাল খুন     ফতুল্লায় অপহরণ ও মুক্তিপণের দাবিতে নির্য়াতন অতপর যুবক গ্রেফতার    কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার    সোনারগাঁয়ে কৃষি জমির মাটি চুরি করে ইটভাটায় বিক্রি বাধা দেওয়া হামলা, আহত ২০    সাজা প্রাপ্ত বুলেট পুলিশের জালে বন্দি