শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১০:২৪

নারায়ণগঞ্জ  শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     পারিবারিক জমিজমার দ্ধন্ধে মামা ভাগ্নের সংঘর্ষে আহত ৩
পারিবারিক জমিজমার দ্ধন্ধে মামা ভাগ্নের সংঘর্ষে আহত ৩
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
শহর প্রতিনিধি
নারায়ণগঞ্জ ফতুল্লার বক্তাবলীতে সাবেক ইউপি সদস্য সহ তিনজনকে পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষের লোকজন।
শনিবার বেলা সাড়ে ১০ টার দিকে ফতুল্লার বক্তাবলী ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে। সংবাদ পেয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে বেলা সাড়ে ১২ টার দিকে ঘটনাস্থলে গিয়ে আহতদের খানপুর ৩০০ শয্যা হাসপাতালে পাঠানো হলে  কর্তব্যরত চিকিৎসক দু’জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়।
আহতরা হলো বক্তাবলী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সাবেক সদস্য আব্দুর রশীদ(৪২), তার ভগ্নিপতি সবুজ(৪৩) ও সহোযোগি আলমগির(৪০)।
স্থানীয় একাধিক নির্ভরযোগ্য সূত্র মতে, হামলার নেতৃত্বদানকারী  বাদল ও হামলার শিকার আব্দুর রশিদ আপন মামা -ভাগিনা।  বক্তাবলী ফেরিগাট সংলগ্ন কণকর্ড তেলের পাম্প নিয়ে বাদল মিয়ার সাথে তার বড় দুই ভাই মোতালিব ও সোহরাবের দ্বন্দ্ব চলে আসছিল। এ দ্বন্দ্বে বড় দুই মামার পক্ষ নিয়ে শনিবার বেলা সাড়ে ১০ টার দিকে  রশিদ তার বাহিনী নিয়ে সেখানে গেলে পূর্ব থেকে অবস্থানরত  বাদল ও তার বহিরাগত  লোকজন দেশীয় তৈরি অস্ত্র-সস্ত্র নিয়ে  রশিদ বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে। বাদল মিয়ার লোকজন রশিদসহ ৩জনকে কুপিয়ে গুরুতর আহত করলে অন্যরা পালিয়ে যায়। এসময় রণক্ষেত্রে পরিনত হয় বক্তাবলী ফেরী ঘাট এলাকা। পরে আহত ৩জনকে পাম্পের ভেতরে আটকে রাখে বাদল ও তার লোকজন। খবর পেয়ে বেলা সাড়ে ১২টায় ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল ইসলামের নেতৃত্বে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে খানপুর হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক আহত ২জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
কনকর্ড পেট্রোল পাম্পের মালিক অভিযুক্ত বাদল জানান, আব্দুর রশীদ তার আপন ভাগিনা।৫ আগস্টের পর থেকে রশীদ জবর-দখল সহ এলাকায় চাঁদাবাজী করে আসছিলো। এরই ধারাবাহিকতায় তার নিকট ও ৫ লাখ টাকা চাঁদাদাবী করে।
শনিবার সকালে চাদার জন্য রশীদ ও তার লোকজন চাঁদার দাবীতে ফেরিঘাটের সামনে তার গলাচেপে ধরে। এতে সে ডাক-চিৎকার করলে স্থানীয় এলাকাবাসী ছুটে এসে রশীদ ও তার সহোযোগিদের গণপিটুনী দিয়ে পুলিশে সোপর্দ করে।
হামলার শিকার সাবেক ইউপি সদস্য আব্দুর রশীদের সাথে যোগাযোগের চেস্টা করলে তার মুঠোফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
 এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, পারিবারিক জমিজমার দ্ধন্ধের জের ধরে এ সংর্ঘেষের ঘটনা ঘটেছে। সংবাদ পেয়ে তিনি ফোর্স নিয়ে বেলা সাড়ে ১১ দিকে ঘটনাস্থলে গিয়ে আব্দুর রশীদ,তার ভগ্নিপতি সবুজ ও আলমগীর নামের তিনজনকে উদ্ধার করে খানপুর হাসপাতালে নিয়ে যায়।
 পরে উন্নত চিকিৎসার জন্য দুজনকে ঢাকার পঙ্গু হাসপাতালে হস্তান্তর করা হয়। এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সিদ্ধিরগঞ্জে বিভিন্ন অপরাধে ৩৪ জন গ্রেফতার    সোনারগাঁয়ে হত্যা মামলার বাদি ও বিবাদী পক্ষের মধ্যে সংঘর্ষ, উভয় পক্ষের আহত-৮বিদেশী পিস্তলসহ ভাড়াটে সন্ত্রাসী গ্রেফতার    কিলার বাবুকে খুন করল অপর কিলার    সোনারগাঁয়ে মানববন্ধন থেকে সিমেন্ট কোম্পানির ভেতর হামলা উদ্দেশ্য ব্যবসা নিয়ন্ত্রন    সোনারগাঁ নদের জায়গা দখল করে বালু ভরাটের দায়ে তিনজনকে জরিমানা    দুর্বৃত্তদের দেওয়া আগুনে সাংবাদিকের মোটরসাইকেল পুড়ে ছাই    নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নার্স নিহত, ট্রাক আটক    চাঁদাবাজির তথ্য দিলে অ্যাকশন দেখতে পাবেন : নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।    অটোরিকশা উপহার দিয়ে প্রতিশ্রুতি রক্ষা করলেন সাংসদ মান্নান    সোনারগাঁয়ে নাঈম হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ    টয়লেটের পাশে সেমাই তৈরি নগদ জরিমানা করেন ম্যাজিস্ট্রেট    আরো ৫ মামলায় জামিন পেলেন আইভী    নারায়ণগঞ্জে ‘হানি ট্র‍্যাপ’ চক্রের পাঁচ সদস্য গ্রেফতার,কলেজ ছাত্র উদ্ধার    মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ অফিসার ডিবির আজিজ    বন্দরে ইউএনওর ড্রাইভারের সন্ত্রাসী হামলায় চেয়ারম্যানের ড্রাইভার আবুল হোসেন জখম, উভয়কে শোকজ     বন্দরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাছ বিক্রেতা দুলাল খুন     ফতুল্লায় অপহরণ ও মুক্তিপণের দাবিতে নির্য়াতন অতপর যুবক গ্রেফতার    কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার    সোনারগাঁয়ে কৃষি জমির মাটি চুরি করে ইটভাটায় বিক্রি বাধা দেওয়া হামলা, আহত ২০    সাজা প্রাপ্ত বুলেট পুলিশের জালে বন্দি