শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১০:২২

নারায়ণগঞ্জ  শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     পিনিকের খাবার খেয়ে শতাধিক অসুস্থ
পিনিকের খাবার খেয়ে শতাধিক অসুস্থ
  সর্বশেষপ্রধান সংবাদমহানগর || Daily Prothom Barta
প্রকাশিত: শুক্রবার, ২ ফেব্রুয়ারি, ২০২৪
শহর প্রতিনিধি
নারায়ণগঞ্জস্থ আদমজী ইপিজেডে অবস্থিত ইপিক-১ গার্মেন্টে অনুষ্ঠিত বার্ষিক পিকনিকে আয়োজনে দেওয়া খাবার খেয়ে প্রায় শতাধিক গার্মেন্টস কর্মকর্তা-কর্মচারী অসুস্থ হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ৫০ এর অধিক শিশুও রয়েছে। বর্তমানে তারা আদমজীস্থ আলিফ জেনারেল হাসপাতাল, সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তবে এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ নিয়ে আসেনি বলে জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ইয়াউর রহমান।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত ফ্যাক্টরির ভেতর অনুষ্ঠানটির আয়োজন হয়।
ভুক্তভোগীরা জানান, সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালীন সময়ের একপর্যায়ে দুপুরে কারখানাটির পক্ষ থেকে উপস্থিত কর্মকর্তাসহ তাদের সঙ্গে থাকা পরিবারের সদস্যদের খাবার দেয়া হয়। পরবর্তীতে ঘন্টাখানেক যেতেই ঘটনাস্থলে অনেক অসুস্থ হয়ে পড়েন। পরে দ্রুতই তাদের নারায়ণগঞ্জের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।
খাবার খেয়ে অসুস্থ হওয়া কামাল নামের একজন কোয়ালিটি অফিসার জানিয়েছেন, দুপুরের খাবার খাওয়ার অল্প কিছুক্ষণ পরই স্টেজের সামনে তিনবার বমি করেন। পরবর্তীতে তার সহকর্মীরা তাকে সিদ্ধিরগঞ্জ পুলস্থ একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন।
ইসরাফিল নামের এক গার্মেন্ট কর্মী জানান, প্রতিবছর এই সময় বনভোজনের আয়োজন করা হয়। কখনো এমন সমস্যা হয় নি। এবার কি কারণে এমন হলো তা বুঝতে পারছি না। হয়তো খাবারে কোনো সমস্যা ছিল।
নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক এসকে ফরহাদ বলেন, আমাদের এখানে ২২ জন অসুস্থ শ্রমিককে ভর্তি করা হয়েছে। এছাড়া বেশ কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এ বিষয়ে ইপিক-১ গার্মেন্ট কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায় নি।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) হাবিবুর রহমান জানান , ঘটনাটি শুনেছি। খাবার খেয়ে ওই গার্মেন্টের অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। আমরা তাদের খোঁজখবর নিচ্ছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সিদ্ধিরগঞ্জে বিভিন্ন অপরাধে ৩৪ জন গ্রেফতার    সোনারগাঁয়ে হত্যা মামলার বাদি ও বিবাদী পক্ষের মধ্যে সংঘর্ষ, উভয় পক্ষের আহত-৮বিদেশী পিস্তলসহ ভাড়াটে সন্ত্রাসী গ্রেফতার    কিলার বাবুকে খুন করল অপর কিলার    সোনারগাঁয়ে মানববন্ধন থেকে সিমেন্ট কোম্পানির ভেতর হামলা উদ্দেশ্য ব্যবসা নিয়ন্ত্রন    সোনারগাঁ নদের জায়গা দখল করে বালু ভরাটের দায়ে তিনজনকে জরিমানা    দুর্বৃত্তদের দেওয়া আগুনে সাংবাদিকের মোটরসাইকেল পুড়ে ছাই    নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নার্স নিহত, ট্রাক আটক    চাঁদাবাজির তথ্য দিলে অ্যাকশন দেখতে পাবেন : নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।    অটোরিকশা উপহার দিয়ে প্রতিশ্রুতি রক্ষা করলেন সাংসদ মান্নান    সোনারগাঁয়ে নাঈম হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ    টয়লেটের পাশে সেমাই তৈরি নগদ জরিমানা করেন ম্যাজিস্ট্রেট    আরো ৫ মামলায় জামিন পেলেন আইভী    নারায়ণগঞ্জে ‘হানি ট্র‍্যাপ’ চক্রের পাঁচ সদস্য গ্রেফতার,কলেজ ছাত্র উদ্ধার    মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ অফিসার ডিবির আজিজ    বন্দরে ইউএনওর ড্রাইভারের সন্ত্রাসী হামলায় চেয়ারম্যানের ড্রাইভার আবুল হোসেন জখম, উভয়কে শোকজ     বন্দরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাছ বিক্রেতা দুলাল খুন     ফতুল্লায় অপহরণ ও মুক্তিপণের দাবিতে নির্য়াতন অতপর যুবক গ্রেফতার    কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার    সোনারগাঁয়ে কৃষি জমির মাটি চুরি করে ইটভাটায় বিক্রি বাধা দেওয়া হামলা, আহত ২০    সাজা প্রাপ্ত বুলেট পুলিশের জালে বন্দি