শহর প্রতিনিধি
নারায়ণগঞ্জের ফতুল্লায় ইজিবাইকের ধাক্কায় সাইকেল আরোহীএক কিশোর নিহত হয়েছে ।কিন্তু তার পরিচয় খুঁজছে পুলিশ। কেউ নিহত কিশোরের পরিচয় সনাক্ত করতে পারলে ফতুল্লা থানার এস আই সৈয়দ আজিজুল হকের মোবাইল নাম্বার ০১৭১২৯১৫৬৫৫ অথবা ০১৯২১১১১১৪৬ জানানোর অনুরোধ জানিয়েছেন তিনি। দুর্ঘটনায় নিহত করে কিশোরের সন্ধান দেয়ার জন্য পুলিশের এই কর্মকর্তা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন।
জানা গেছে, ফতুল্লার ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের নাম পার্কের সামনে শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে ইজিবাইকের ধাক্কায় গুরুতর জখম হয় অজ্ঞাত ঐ কিশোর। পরে তাকে খানপুর হাসপাতালে নেয়া হয়।অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে রাত সোয়া ৯টার দিকে মারা যায়। পুলিশ এঘটনায় ঘাতক মিশুকসহ চালককে আটক করেছে। জানা গেছে, নিহত কিশোরের সাইকেলে গামছা দিয়ে বাধা অবস্থায় দুটি বাটিতে ভাত ও তরকারি ছিল। এস আই আজিজুল হক জানান, মৃত ছেলেটির পরিচয় উদঘাটনের জন্য সকলের সহযোগিতা কামনা করি। বিশেষ করে সন্তানের নিথর লাশটি বাবা- মায়ের বুঝিয়ে লক্ষ্যে পরিচয় উদঘাটন প্রয়োজন। ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক সৈয়দ আজিজুল হক জানায়, এ ঘটনায় অটোরিক্সা চালক জুয়েল(২০) কে আটক করে ৫৪ ধারায় আদালতে পাঠানো হয়েছে। এবং নিহতের পরিচয় সনাক্তে কাজ করছে পুলিশ।