শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১০:২৪

নারায়ণগঞ্জ  শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     ফতুল্লায় ভবন থেকে  পড়ে চীনা নাগরিকের মৃত্যু
ফতুল্লায় ভবন থেকে  পড়ে চীনা নাগরিকের মৃত্যু
  সর্বশেষপ্রধান সংবাদ || Daily Prothom Barta
প্রকাশিত: বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪
শহর প্রতিনিধি
নারায়ণগঞ্জের ফতুল্লায় পাওয়ার প্ল্যান্টের ভবন থেকে নিচে পড়ে ঝাং জি বিন নামে এক চীনা নাগরিকের মৃত্যু হয়েছে।
বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ফতুল্লার শাসনগাও এলাকায় অবস্থিত বিসিক শিল্পনগরীতে দুর্ঘটনা ঘটে। নিহত ঝাং জি বিন (৫৫) টিবিইএ কোম্পানির ইলেক্টিক্যাল ইঞ্জিনিয়ার।
টিবিইএ কোম্পানির দোভাষী সেলিম জানান, বিসিক এলাকায় একটি পঞ্চম তলা ভবনে পাওয়ার প্ল্যান্ট তৈরির কাজ চলছে আমাদের। সকালে দ্বিতীয় তলার ফ্লোরে বিদ্যুতের তার সঞ্চালনের ফাঁকা জায়গায় একটি কাঠ পেতে তার উপর দাঁড়িয়ে ঝাং জি বিন কাজ করছিলেন। তখন সেই কাঠটি ভেঙে গেলে ভবনের ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে যান তিনি। এতে গুরুতর আহত হলে তাৎক্ষনিক তাকে নারায়ণগঞ্জ সদর হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে তাকে দ্রুত ঢাকা মেডিকেলে প্রেরন করা হয়। ঢাকা মেডিকেলে নিয়ে আসা হলে জরুরী বিভাগের চিকিৎসক ঝাং জি বিনকে মৃত ঘোষণা করেন।
এবিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আজম জানান, ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্প থেকে ফোন করে একজন চীনা নাগরিকের মৃত্যুর সংবাদ জানিয়েছে। বিষয়টি তদন্তের জন্য পুলিশ পাঠানো হয়েছে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সিদ্ধিরগঞ্জে বিভিন্ন অপরাধে ৩৪ জন গ্রেফতার    সোনারগাঁয়ে হত্যা মামলার বাদি ও বিবাদী পক্ষের মধ্যে সংঘর্ষ, উভয় পক্ষের আহত-৮বিদেশী পিস্তলসহ ভাড়াটে সন্ত্রাসী গ্রেফতার    কিলার বাবুকে খুন করল অপর কিলার    সোনারগাঁয়ে মানববন্ধন থেকে সিমেন্ট কোম্পানির ভেতর হামলা উদ্দেশ্য ব্যবসা নিয়ন্ত্রন    সোনারগাঁ নদের জায়গা দখল করে বালু ভরাটের দায়ে তিনজনকে জরিমানা    দুর্বৃত্তদের দেওয়া আগুনে সাংবাদিকের মোটরসাইকেল পুড়ে ছাই    নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নার্স নিহত, ট্রাক আটক    চাঁদাবাজির তথ্য দিলে অ্যাকশন দেখতে পাবেন : নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।    অটোরিকশা উপহার দিয়ে প্রতিশ্রুতি রক্ষা করলেন সাংসদ মান্নান    সোনারগাঁয়ে নাঈম হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ    টয়লেটের পাশে সেমাই তৈরি নগদ জরিমানা করেন ম্যাজিস্ট্রেট    আরো ৫ মামলায় জামিন পেলেন আইভী    নারায়ণগঞ্জে ‘হানি ট্র‍্যাপ’ চক্রের পাঁচ সদস্য গ্রেফতার,কলেজ ছাত্র উদ্ধার    মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ অফিসার ডিবির আজিজ    বন্দরে ইউএনওর ড্রাইভারের সন্ত্রাসী হামলায় চেয়ারম্যানের ড্রাইভার আবুল হোসেন জখম, উভয়কে শোকজ     বন্দরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাছ বিক্রেতা দুলাল খুন     ফতুল্লায় অপহরণ ও মুক্তিপণের দাবিতে নির্য়াতন অতপর যুবক গ্রেফতার    কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার    সোনারগাঁয়ে কৃষি জমির মাটি চুরি করে ইটভাটায় বিক্রি বাধা দেওয়া হামলা, আহত ২০    সাজা প্রাপ্ত বুলেট পুলিশের জালে বন্দি