শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১০:২২

নারায়ণগঞ্জ  শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     বন্দরে নৈরাজ্য ঠেকাতে মাঠে শিক্ষার্থীরা
বন্দরে নৈরাজ্য ঠেকাতে মাঠে শিক্ষার্থীরা
  সর্বশেষপ্রধান সংবাদ‌শিক্ষা ও ক্যাম্পাস || Daily Prothom Barta
প্রকাশিত: রবিবার, ১১ আগস্ট, ২০২৪

বন্দর প্রতিনিধি
ছাত্র জনতার আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর দেশে কার্যত সরকার পরিচালনায় (ল এন্ড অর্ডার) অকার্যকর হয়ে পড়ে। এমতাবস্থায় বন্দরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের অনুপস্থিতিতে গত কয়েক দিনে ঘটে গিয়েছে হামলা, ভাংচুর ও লুটপাটসহ নানা ঘটনা। গভীর রাতে ডাকাত আতঙ্কেও নির্ঘুম রাত কাটাচ্ছে অনেকে।
রবিবার বিকাল থেকে বন্দরে বসবাসরত ঢাকা বিশ^বিদ্যালয় সহ বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীরা একত্রিত হয়ে জনসচেতনতামূলক লিফলেট বিতরন, সম্প্রতিক সময়ে বন্দরে বসবাসরত সংখ্যালঘু সম্প্রায়ের নিরাপত্তা নিশ্চিত ও বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারে সচেতন হওয়া সহ নানা বিষয় উঠে আসে তাদের কার্যক্রমে।
ঢাকা বিশ^বিদ্যালয়ের গণ যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী নাজমুল হাসান বলেন, বর্তমান সময়ে সংখ্যালঘু সম্প্রদায়ের মনে এক আতঙ্কের সৃষ্টি হয়েছে ও তারা হামলার আশঙ্কা করছে। আমাদের উচিত তাদের পাশে দাড়ানো। ছাত্র, জনতা, ও প্রশাসনের সহযোগিতায় সমাজ থেকে অপরাধমূলক কর্মকান্ডের মূলোৎপাটন করে দুর্নীতিমুক্ত সুন্দর সমাজ গড়া তোলা। তিনি আরো বলেন এই সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক গুজব ছড়ানো হচ্ছে তা প্রতিরোধে সবাইকে সচেতন হওয়া ও মূলধারার গনমাধ্যমের সংবাদ প্রতি গুরুত দেওয়া উচিত আমাদের।
সাধারণ শিক্ষার্থীদের বর্তমান সময়ের কর্মকান্ডকে সাধুবাদ জানিয়েছেন অনেকে। বন্দর থানা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আবু সাইদ মিয়া বলেন তরুনরাই পারবে এই দেশকে সামনের দিকে এগিয়ে নিতে। এই পর্যন্ত সবকিছু সুন্দর বলেই মনে হচ্ছে। আশা করছি আগামীতে অন্যায় ও দুর্নীতিমুক্ত পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে উঠবে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সিদ্ধিরগঞ্জে বিভিন্ন অপরাধে ৩৪ জন গ্রেফতার    সোনারগাঁয়ে হত্যা মামলার বাদি ও বিবাদী পক্ষের মধ্যে সংঘর্ষ, উভয় পক্ষের আহত-৮বিদেশী পিস্তলসহ ভাড়াটে সন্ত্রাসী গ্রেফতার    কিলার বাবুকে খুন করল অপর কিলার    সোনারগাঁয়ে মানববন্ধন থেকে সিমেন্ট কোম্পানির ভেতর হামলা উদ্দেশ্য ব্যবসা নিয়ন্ত্রন    সোনারগাঁ নদের জায়গা দখল করে বালু ভরাটের দায়ে তিনজনকে জরিমানা    দুর্বৃত্তদের দেওয়া আগুনে সাংবাদিকের মোটরসাইকেল পুড়ে ছাই    নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নার্স নিহত, ট্রাক আটক    চাঁদাবাজির তথ্য দিলে অ্যাকশন দেখতে পাবেন : নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।    অটোরিকশা উপহার দিয়ে প্রতিশ্রুতি রক্ষা করলেন সাংসদ মান্নান    সোনারগাঁয়ে নাঈম হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ    টয়লেটের পাশে সেমাই তৈরি নগদ জরিমানা করেন ম্যাজিস্ট্রেট    আরো ৫ মামলায় জামিন পেলেন আইভী    নারায়ণগঞ্জে ‘হানি ট্র‍্যাপ’ চক্রের পাঁচ সদস্য গ্রেফতার,কলেজ ছাত্র উদ্ধার    মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ অফিসার ডিবির আজিজ    বন্দরে ইউএনওর ড্রাইভারের সন্ত্রাসী হামলায় চেয়ারম্যানের ড্রাইভার আবুল হোসেন জখম, উভয়কে শোকজ     বন্দরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাছ বিক্রেতা দুলাল খুন     ফতুল্লায় অপহরণ ও মুক্তিপণের দাবিতে নির্য়াতন অতপর যুবক গ্রেফতার    কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার    সোনারগাঁয়ে কৃষি জমির মাটি চুরি করে ইটভাটায় বিক্রি বাধা দেওয়া হামলা, আহত ২০    সাজা প্রাপ্ত বুলেট পুলিশের জালে বন্দি