বন্দর প্রতিনিধি :
বন্দরে ছয় মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবরোধ করেছে আব্দুল মোনেম লিমিটেড’র সেন্টাল ওয়ার্কশপ শ্রমিকরা। গতকাল বৃহস্পতিবার সকালে জাঙ্গাল এলাকায় অবস্থান নেয় তারা। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এক সপ্তাহের মধ্যে বকেয়া বেতন পরিশোধ আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেন।
বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, বন্দর উপজেলার ঢাকা- চট্রগ্রাম মহাসড়কের পাশে জাঙ্গাল এলাকায় অবস্থিত আব্দুল মোনেম লিমিটেড’র সেন্টাল ওয়ার্কশপ। এখানে সিকিউরিটি গার্ড সহ শতাধিক শ্রমিক কর্মরত। কর্তৃপক্ষ গত ৬ মাস ধরে বেতন দেই দিচ্ছি বলে তালবাহানা করে আসছেন। পরিবার পরিজন নিয়ে খেয়ে না খেয়ে চলছে মানবতার জীবনযাপন। নিরূপায় হয়ে বেতর থেকে ক্রোন বের করে মহাসড়ক অবরোধ করতে বাধ্য হয়েছি। এক সপ্তাহে মধ্যে বকেয়া বেতন পরিশোধ না করলে আবারো মহাসড়কের অবরোধের হুশিয়ারি দেন শ্রমিকরা।
আব্দুল মোনেম লিমিটেড’র সেন্টাল ওয়ার্কশপের ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, আগামী এক সপ্তাহের মধ্যে বকেয়া বেতন পরিশোধ করা হবে।