বন্দর প্রতিনিধি
বন্দরে যুবলীগ নেতা অহিদুজ্জামানে ব্যবসায়িক পার্টনার ও আজমেরী ওসমানের সহযোগী শাহীন মিয়াকে আটক করেছে বন্দর থানা পুলিশ।
বুধবার ২০ আগস্ট দিবাগত রাত সাড়ে তিনটায় মদনপুরের ফুলহর এলাকা থেকে তাকে আটক করে বন্দর থানা পুলিশ।
শাহীন মিয়া ২৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি বলে জানা গেছে।
বন্দর থানার উপ-পরিদর্শক (এস-আই) জলিল আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন শাহীন মিয়াকে আটক করা হয়েছে তাকে আদালতে প্রেরণ করা হবে।
এদিকে শাহীন মিয়াকে থানা থেকে ছাড়াতে স্থানীয় বেশ কয়েকজন বিএনপি নেতা তদবির চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। এছাড়াও তাকে ছাড়াতে বন্দর থানা আজমেরী ওসমানের সহযোগী শাহাবুদ্দিনকে বন্দর থানায় ঘুরাঘুরি করতে দেখা গেছে।