শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১০:১৯

নারায়ণগঞ্জ  শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     বন্দরে সরকারি জমি দখল নিয়ে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ। আহত ১২ 
বন্দরে সরকারি জমি দখল নিয়ে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ। আহত ১২ 
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
বন্দর  প্রতিনিধি
বন্দরে সরকারি জমি দখল নিয়ে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও বাড়িঘর ভাংচুরের ঘটনা ঘটেছে। সংঘর্ষে নারী শিশুসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৪ জন টেটাবিদ্ধ হয়েছেন।
 সোমবার ২৪ নং ওয়ার্ড বন্দরের দেউলী এলাকায় এ ঘটনা ঘটে।
 আহতদের মধ্যে বন্দরের দেউলী এলাকার মৃত আবদুল বারেকের ছেলে মোঃ পারভেজ(৩৬) , একই এলাকার মোঃ ফারুকের ছেলে মোঃ জোবায়ের হোসেন(১৮), মোঃ জাহাঙ্গীরের ছেলে নাদিম (৪০), মৃত ইয়াদ আলী সরদারের ছেলে বাছেদ চাঁন সরদার, তার ছেলে মোঃ রোমান( ৪০), শিরিন বেগম, রুনা বেগম , রিনা বেগম,রুহুল আমিন ও ওমর ফারুকের নাম জানা গেছে । এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। কেউ গ্রেফতার হয়নি।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, দেউলী উদয়ন ক্লাব সংলগ্ন সরকারি জমিতে ঘর নির্মাণকে কেন্দ্র করে দেউলী এলাকার মৃত মালেক মিয়ার ছেলে ভাঙ্গারী ব্যবসায়ী আরিফ ও বাতেনের সঙ্গে একই এলাকার জাহাঙ্গীরের ছেলে নাদিমের বিরোধ চলছে। ওই জমিতে নাদিমের কেনা একটি ঘর রয়েছে। পাশাপাশি আরেকটি ঘর নির্মাণ করতে যায় আরিফ ও বাতেন।
 এ নিয়ে দুই দিন ধরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আহত আবদুল বাছেদ চাঁন জানান, তিনি পঞ্চায়েত কমিটির  সভাপতি।  উভয় পক্ষকে শান্ত রাখার জন্য তিনি সোমবার সকালে উদয়ন ক্লাবে গেলে আরিফ ও বাতেনের লোকেরা টেটা ,রামদা, চাকু ও দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর হামলা  চালায়। এতে পারভেজ, জোবায়ের, নাদিম ও রোমান টেটাবিদ্ধ হন।
এ সময় তাকেসহ আরও কয়েকজনকে পিটিয়ে আহত করা হয়। এ ঘটনার পর আরিফ ও বাতেনের বাড়িতে হামলা চালিয়ে বাড়িঘর ভাংচুর করে প্রতিপক্ষ। তবে উদয়ন ক্লাব সংলগ্ন জায়গাটি ব্যক্তি মালিকানাধিন দাবি করেছেন বিবাদমান একটি পক্ষ।
এ ব্যাপারে বন্দর থানার ওসি লিয়াকত আলী জানান, জমি নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সিদ্ধিরগঞ্জে বিভিন্ন অপরাধে ৩৪ জন গ্রেফতার    সোনারগাঁয়ে হত্যা মামলার বাদি ও বিবাদী পক্ষের মধ্যে সংঘর্ষ, উভয় পক্ষের আহত-৮বিদেশী পিস্তলসহ ভাড়াটে সন্ত্রাসী গ্রেফতার    কিলার বাবুকে খুন করল অপর কিলার    সোনারগাঁয়ে মানববন্ধন থেকে সিমেন্ট কোম্পানির ভেতর হামলা উদ্দেশ্য ব্যবসা নিয়ন্ত্রন    সোনারগাঁ নদের জায়গা দখল করে বালু ভরাটের দায়ে তিনজনকে জরিমানা    দুর্বৃত্তদের দেওয়া আগুনে সাংবাদিকের মোটরসাইকেল পুড়ে ছাই    নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নার্স নিহত, ট্রাক আটক    চাঁদাবাজির তথ্য দিলে অ্যাকশন দেখতে পাবেন : নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।    অটোরিকশা উপহার দিয়ে প্রতিশ্রুতি রক্ষা করলেন সাংসদ মান্নান    সোনারগাঁয়ে নাঈম হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ    টয়লেটের পাশে সেমাই তৈরি নগদ জরিমানা করেন ম্যাজিস্ট্রেট    আরো ৫ মামলায় জামিন পেলেন আইভী    নারায়ণগঞ্জে ‘হানি ট্র‍্যাপ’ চক্রের পাঁচ সদস্য গ্রেফতার,কলেজ ছাত্র উদ্ধার    মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ অফিসার ডিবির আজিজ    বন্দরে ইউএনওর ড্রাইভারের সন্ত্রাসী হামলায় চেয়ারম্যানের ড্রাইভার আবুল হোসেন জখম, উভয়কে শোকজ     বন্দরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাছ বিক্রেতা দুলাল খুন     ফতুল্লায় অপহরণ ও মুক্তিপণের দাবিতে নির্য়াতন অতপর যুবক গ্রেফতার    কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার    সোনারগাঁয়ে কৃষি জমির মাটি চুরি করে ইটভাটায় বিক্রি বাধা দেওয়া হামলা, আহত ২০    সাজা প্রাপ্ত বুলেট পুলিশের জালে বন্দি