শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১০:১৯

নারায়ণগঞ্জ  শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     বন্দরে স্কুল ছাত্রী আলিফা নিহতের ঘটনায় থানায়  অজ্ঞাত আসামী করে  হত্যা মামলা দায়ের 
বন্দরে স্কুল ছাত্রী আলিফা নিহতের ঘটনায় থানায়  অজ্ঞাত আসামী করে  হত্যা মামলা দায়ের 
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

বন্দর প্রতিনিধি: বন্দরে নিখোঁজের ১ দিন পর পঞ্চম শ্রেণীর ছাত্রী আলিফা আক্তার রোজামনি (১৩) মৃতদেহ উদ্ধারের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।  এ ঘটনায় নিহত স্কুল ছাত্রী মা পারভিন বেগম বাদী হয়ে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে অজ্ঞাত নামা আসামী করে বন্দর থানায় এ হত্যা মামলা দায়ের করেন তিনি । যার মামলা নং- ২৪(১২)২৫ ধারা- ৩০২/৩৪। গত সোমবার (২২ডিসেম্বর) বন্দর থানার ২০নং ওয়ার্ডের  দড়ি সোনাকান্দাস্থ জনৈক দেলোয়ার হোসেনের বসত বাড়ীর সামনে রাস্তার উপর থেকে ওই মৃতদেহটি  উদ্ধার করা হয়। নিহত স্কুল ছাত্রী আলিফা আক্তার রোজামনি মুন্সিগঞ্জ জেলার সদর থানার
রামপাল ধলাগাঁও (হাওলাদার বাড়ী) এলাকার আলী মিয়ার মেয়ে। তারা দীর্ঘ দিন ধরে বন্দর থানার দড়িসোনাকান্দা
এলাকার জামান মিয়ার বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিল। সে সোনাকান্দা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীতে পড়ালেখা করে আসছিল।
মামলার তথ্য ও হত্যা মামলার বাদিনী গণমাধ্যমেকে জানান, গত রোববার (২১ ডিসেম্বর)  বিকাল ৪টায় বাদিনী মেয়ে
আলিফা আক্তার রোজামনি  ভাড়াটিয়া বাসা হইতে খেলাধুলা করার জন্য বাহিরে  যায়। পরবর্তীতে সন্ধ্যাবেলা বাদিনী মেয়ে বাসায়  ফিরে না আসায় বাদিনী ও তার  পরিবারের লোকজন মেয়েকে বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করে তার কোন  সন্ধান পায়নি। পরবর্তীতে গত সোমবার (২২ ডিসেম্বর)  ভোর ৬টায় বাদিনীর প্রতিবেশী জনৈক ইয়াছমিন ও তার স্বামী আক্তার হোসেন বাদিনীর ভাড়াটিয়া বাসায় এসে বাদিনীকে জানায় দড়ি সোনাকান্দা এলাকার  আক্তার হোসেন এর ভাই দেলোয়ার হোসেন এর বসত বাড়ীর সামনে -রাস্তার উপর একটি মেয়ের লাশ পাওয়া গেছে। উক্ত সংবাদ পেয়ে বাদিনী ও তার  পরিবারের লোকজন দ্রুত ঘটনাস্থলে এসে লাশ শনাক্ত করে। পরে আশেপাশের লোকজন থানা পুলিশকে সংবাদ দিলে খবর পেয়ে  থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়না তদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ  জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।
এ ব্যাপারে বন্দর থানার ওসি গোলাম মোক্তার আশরাফ উদ্দিন  জানান, এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের হয়েছে। হত্যাকান্ডের রহস্য উদঘাটনের জন্য পুলিশি তদন্ত অব্যহত রয়েছে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সিদ্ধিরগঞ্জে বিভিন্ন অপরাধে ৩৪ জন গ্রেফতার    সোনারগাঁয়ে হত্যা মামলার বাদি ও বিবাদী পক্ষের মধ্যে সংঘর্ষ, উভয় পক্ষের আহত-৮বিদেশী পিস্তলসহ ভাড়াটে সন্ত্রাসী গ্রেফতার    কিলার বাবুকে খুন করল অপর কিলার    সোনারগাঁয়ে মানববন্ধন থেকে সিমেন্ট কোম্পানির ভেতর হামলা উদ্দেশ্য ব্যবসা নিয়ন্ত্রন    সোনারগাঁ নদের জায়গা দখল করে বালু ভরাটের দায়ে তিনজনকে জরিমানা    দুর্বৃত্তদের দেওয়া আগুনে সাংবাদিকের মোটরসাইকেল পুড়ে ছাই    নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নার্স নিহত, ট্রাক আটক    চাঁদাবাজির তথ্য দিলে অ্যাকশন দেখতে পাবেন : নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।    অটোরিকশা উপহার দিয়ে প্রতিশ্রুতি রক্ষা করলেন সাংসদ মান্নান    সোনারগাঁয়ে নাঈম হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ    টয়লেটের পাশে সেমাই তৈরি নগদ জরিমানা করেন ম্যাজিস্ট্রেট    আরো ৫ মামলায় জামিন পেলেন আইভী    নারায়ণগঞ্জে ‘হানি ট্র‍্যাপ’ চক্রের পাঁচ সদস্য গ্রেফতার,কলেজ ছাত্র উদ্ধার    মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ অফিসার ডিবির আজিজ    বন্দরে ইউএনওর ড্রাইভারের সন্ত্রাসী হামলায় চেয়ারম্যানের ড্রাইভার আবুল হোসেন জখম, উভয়কে শোকজ     বন্দরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাছ বিক্রেতা দুলাল খুন     ফতুল্লায় অপহরণ ও মুক্তিপণের দাবিতে নির্য়াতন অতপর যুবক গ্রেফতার    কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার    সোনারগাঁয়ে কৃষি জমির মাটি চুরি করে ইটভাটায় বিক্রি বাধা দেওয়া হামলা, আহত ২০    সাজা প্রাপ্ত বুলেট পুলিশের জালে বন্দি