শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১০:২১

নারায়ণগঞ্জ  শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     বিশ্বাস মঞ্জিল’ নামের একটি ৬ তলা ভবন হেলে পড়েছে
বিশ্বাস মঞ্জিল’ নামের একটি ৬ তলা ভবন হেলে পড়েছে
  সর্বশেষপ্রধান সংবাদঅর্থ ও বাণিজ্য || Daily Prothom Barta
প্রকাশিত: সোমবার, ৬ মে, ২০২৪
শহর প্রতিনিধি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ‘বিশ্বাস মঞ্জিল’ নামের একটি ৬ তলা ভবন হেলে পড়ার ঘটনা ঘটেছে। ঝুঁকিপূর্ণ এ বাড়িটি থেকে কিছুসংখ্যক ভাড়াটিয়া অন্যান্য স্থানে স্থানান্তর হলেও দুর্ঘটনার আশঙ্কা নিয়ে অনেকে এখনো এই বাড়িতে বসবাস করছেন। তারাও অতি শীঘ্রই চলে যাবেন বলে জানিয়েছেন বিল্ডিংয়ের দায়িত্বপ্রাপ্ত ম্যানেজার লিটন মিয়া। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে কাজ করছে আতঙ্ক।
সোমবার (৬ মে) বিকেলে হীরাঝিল আবাসিক এলাকার ৭ নং রোডে গিয়ে এমন চিত্র লক্ষ্য করা যায়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ভবনটি হেলে পড়ে চৌধুরী ভিলা নামের আরেকটি ভবনের সঙ্গে আটকে আছে। এতে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করা হচ্ছে। বাড়িটির হেলে যাওয়ার খবর শুনে বর্তমানে অনেক মানুষ বাড়ির নিচে এসে ভিড় করছেন।
এলাকাবাসী বলেন, বাড়িটি নির্মাণকালীন সময়ের কোনো পাইলিং করা হয়নি। পরবর্তী একই মালিক পাশাপাশি আরেকটি ভবন নির্মাণ করেছেন। এই ঝুকিপূর্ণ বাড়িটি দীর্ঘদিন যাবত টিকে থাকলেও বর্তমানে এটি একদিকে ঝুঁকে রয়েছে।
জানা যায়, অবসরপ্রাপ্ত সাবেক সরকারি কর্মকর্তা আলহাজ্ব মোহাম্মদ মহিউদ্দিন বিশ্বাসের ভবন এটি। তিনি বর্তমানে পুরো পরিবারসহ আমেরিকান প্রবাসী হয়ে সেখানে বসবাস করছেন। তার অবর্তমানে বাড়ির দেখাশোনার দায়িত্ব দেওয়া হয় লিটন মিয়া নামের এক ব্যক্তিকে।
দায়িত্বে থাকা লিটন মিয়ার সঙ্গে কথা বললে তিনি বলেন, গত ৫ বছর যাবত তিনি এটির দায়িত্বে রয়েছেন। তার মালিক আমেরিকান প্রবাসী। বিল্ডিং হেলে পড়ার বিষয়টি মালিককে জানিয়েছেন সে। বাড়ি কিভাবে হেলে পড়েছে তা জিজ্ঞেস করলে তিনি কিছু জানেন না বলে জানান।
এ বিষয়ে হীরাঝিল আবাসিক এলাকা সমাজ কল্যাণ সমিতির সভাপতি মো: হাবিবুল্লাহ বলেন, বাড়িটি ঝুকিপূর্ণ হওয়ায় সকল ভাড়াটিয়ােদের উদ্দেশ্য গত ৫ মে আমরা এক নোটিশ পাঠিছি। ভবনটি অনিরাপদ হওয়ায় ভাড়াটিয়াদের অন্যত্র চলে যেতে বলা হয়েছে।
আদমজী ফায়ার স্টেশন অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মিরন মিয়া বলেন, এ বিষয়ে আমাদের কিছু জানা নেই। তবে আমাদের টিম পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু বকর সিদ্দিকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কলটি রিসিভ করেন।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সিদ্ধিরগঞ্জে বিভিন্ন অপরাধে ৩৪ জন গ্রেফতার    সোনারগাঁয়ে হত্যা মামলার বাদি ও বিবাদী পক্ষের মধ্যে সংঘর্ষ, উভয় পক্ষের আহত-৮বিদেশী পিস্তলসহ ভাড়াটে সন্ত্রাসী গ্রেফতার    কিলার বাবুকে খুন করল অপর কিলার    সোনারগাঁয়ে মানববন্ধন থেকে সিমেন্ট কোম্পানির ভেতর হামলা উদ্দেশ্য ব্যবসা নিয়ন্ত্রন    সোনারগাঁ নদের জায়গা দখল করে বালু ভরাটের দায়ে তিনজনকে জরিমানা    দুর্বৃত্তদের দেওয়া আগুনে সাংবাদিকের মোটরসাইকেল পুড়ে ছাই    নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নার্স নিহত, ট্রাক আটক    চাঁদাবাজির তথ্য দিলে অ্যাকশন দেখতে পাবেন : নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।    অটোরিকশা উপহার দিয়ে প্রতিশ্রুতি রক্ষা করলেন সাংসদ মান্নান    সোনারগাঁয়ে নাঈম হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ    টয়লেটের পাশে সেমাই তৈরি নগদ জরিমানা করেন ম্যাজিস্ট্রেট    আরো ৫ মামলায় জামিন পেলেন আইভী    নারায়ণগঞ্জে ‘হানি ট্র‍্যাপ’ চক্রের পাঁচ সদস্য গ্রেফতার,কলেজ ছাত্র উদ্ধার    মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ অফিসার ডিবির আজিজ    বন্দরে ইউএনওর ড্রাইভারের সন্ত্রাসী হামলায় চেয়ারম্যানের ড্রাইভার আবুল হোসেন জখম, উভয়কে শোকজ     বন্দরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাছ বিক্রেতা দুলাল খুন     ফতুল্লায় অপহরণ ও মুক্তিপণের দাবিতে নির্য়াতন অতপর যুবক গ্রেফতার    কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার    সোনারগাঁয়ে কৃষি জমির মাটি চুরি করে ইটভাটায় বিক্রি বাধা দেওয়া হামলা, আহত ২০    সাজা প্রাপ্ত বুলেট পুলিশের জালে বন্দি