শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১০:২৪

নারায়ণগঞ্জ  শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     বৈষম্যবিরোধী নেতাদের গাড়িতে ‘হামলা’, মুঠোফোন ও ব্যাগ ‘ছিনতাই’
বৈষম্যবিরোধী নেতাদের গাড়িতে ‘হামলা’, মুঠোফোন ও ব্যাগ ‘ছিনতাই’
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
 সোনারগা প্রতিনিধি
 বান্দরবানের লামায় যাওয়ার পথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির নেতাদের বহন করা গাড়িতে ‘হামলা’ হয়েছে। এসময় গাড়িতে থাকা ছাত্রনেতাদের কাছ থেকে নগদ টাকা, মুঠোফোন, ব্যাগসহ মালামাল কেড়ে নেয়া হয়েছে।
 হামলাকারীদের ভেঙ্গে ফেলা গাড়ির কাঁচে আহত হয়েছেন অন্তত দুজন ছাত্রনেতা।
রোববার দিবাগত রাত দুইটার দিকে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে  ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোলপ্লাজা এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশের দাবি ছাত্র নেতাদের বহনকরা গাড়িটি ছিনতাইকারীদের কবলে পড়েছিল। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় নির্বাহী কমিটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ঘটনাটিকে ‘হামলা’ বলে তাঁর ভেরিফাইড ফেইসবুক পোস্টে উল্লেখ করেছেন।
‘হামলা’র শিকার গাড়িটিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্যসচিব আরিফ সোহেল, সদস্য, রুপাইয়া শ্রেষ্ঠা তঞ্চজ্ঞা, মাহমুদা সুলতানা রিমি, রাকিব মোহাম্মদ, মুঈনুল ইসলাম, ইব্রারিম নিরব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইয়াসমিন মিতু ও ছাত্রনেতা মিশু আলী সুহাস ছিলেন বলে জানা গেছে।
তাদের মধ্যে রাকিব মোহাম্মদ ও মাহমুদা সুলতানা আহত হয়েছেন।
সংগঠনের মুখপাত্র উমামা ফাতেমা প্রথম আলোকে জানান, সোমবার বান্দরবানের লামা উপজেলায় একটি স্মরণসভা ও মতবিনিময়ে অংশ নেয়ার কথা ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের। সে উদ্দেশ্যেই রোববার দিবাগত রাতে একটি গাড়িতে করে আট সদস্যের প্রতিনিধি দল ঢাকা ছাড়েন। রাত দুইটার দিকে গাড়িটি মেঘনা টোলপ্লাজা এলাকায় হামলার শিকার হয়।
হামলার সময় গাড়িতে থাকা রুপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গ্যা রাত আড়াইটায় বলেন, ‘ গাড়িতে আমরা আটজন ছিলাম। গাড়িটি যানজটের কারনে থেমে থেমে চলছিল। এরই মধ্যে চাপাতিসহ দেশীয় অস্ত্রহাতে কাপড়ে মুখ ঢাকা একদল লোক এসে গাড়ির কাঁচ ভেঙ্গে চালকের গলায় চাপাতি ধরে। হামলাকারীরা তখন গাড়িটির চারপাশ ঘিরে ফেলে। তারা চাপাতিসহ হাতে থাকা অস্ত্রের আঘাতে পুরো গাড়িটির কাঁচ ভেঙ্গে আমাদের সঙ্গে থাকা মুঠোফোন, টাকা, ব্যাগ ও গুরুত্বপূর্ণ নথি কেড়ে নেয়। একদল হামলাকারী তখন আরিফ সোহেল ভাইকে টেনে হিচড়ে গাড়ির বাইরে নেয়ার চেষ্টা করে। অল্প সময়ের মধ্যেই ঘটনাস্থলে পুলিশ সদস্যরা এসে উপস্থিত হলে হামলাকারীরা দ্রুত সেখান থেকে পালিয়ে যায়।’
এঘটনায় নিজের ফেইসবুক আইডিতে দেয়া পোস্টে হাসনাত আব্দুল্লাহ লিখেন, ‘ঢাকা থেকে বান্দরবানের লামা যাওয়ার পথে নারায়ণগঞ্জে হামলার শিকার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িবহর। সেখানে তাদের ব্যাগ এবং মোবাইল নিয়ে নেওয়া হয়েছে এবং অনেকেই হামলায় আহত। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি বাংলাদেশ সরকারের নিকট।’
ঘটনার বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী বলেন, ‘ গাড়িটি ছিনতাইকারীদের কবলে পড়েছিল। পাশেই আমাদের একটি টহল টিম ছিল। তাৎক্ষনিক আমাদের টহল টিমটি এগিয়ে গেলে ছিনতাইকারীরা দৌড়ে পালিয়ে যায়। এরই মধ্যে আমরা ছিনতাইকারীদের ধরতে তৎপরতা শুরু করেছি। ছাত্র নেতাদের বহনকরা গাড়িটি নষ্ট হয়ে যাওয়ায় তাঁদের স্থানীয় একটি রেস্তোরাঁয় নিয়ে আসা হয়েছে। তাঁদের নেয়ার জন্য গাড়ি আসছে। গাড়ি আসলে  তাদের কয়েকজন ঢাকা ফিরে যাবেন এবং বাকিরা বান্দরবানের উদ্দেশ্যে রওয়ানা হবেন।’
পরে ভোর পাঁচটায় দুটি দলে ভাগ হয়ে ছাত্র নেতাদের একটি দল বান্দরবান ও আরেকটি দল ঢাকার উদ্দেশ্যে সোনারগাঁ ছাড়েন।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সিদ্ধিরগঞ্জে বিভিন্ন অপরাধে ৩৪ জন গ্রেফতার    সোনারগাঁয়ে হত্যা মামলার বাদি ও বিবাদী পক্ষের মধ্যে সংঘর্ষ, উভয় পক্ষের আহত-৮বিদেশী পিস্তলসহ ভাড়াটে সন্ত্রাসী গ্রেফতার    কিলার বাবুকে খুন করল অপর কিলার    সোনারগাঁয়ে মানববন্ধন থেকে সিমেন্ট কোম্পানির ভেতর হামলা উদ্দেশ্য ব্যবসা নিয়ন্ত্রন    সোনারগাঁ নদের জায়গা দখল করে বালু ভরাটের দায়ে তিনজনকে জরিমানা    দুর্বৃত্তদের দেওয়া আগুনে সাংবাদিকের মোটরসাইকেল পুড়ে ছাই    নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নার্স নিহত, ট্রাক আটক    চাঁদাবাজির তথ্য দিলে অ্যাকশন দেখতে পাবেন : নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।    অটোরিকশা উপহার দিয়ে প্রতিশ্রুতি রক্ষা করলেন সাংসদ মান্নান    সোনারগাঁয়ে নাঈম হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ    টয়লেটের পাশে সেমাই তৈরি নগদ জরিমানা করেন ম্যাজিস্ট্রেট    আরো ৫ মামলায় জামিন পেলেন আইভী    নারায়ণগঞ্জে ‘হানি ট্র‍্যাপ’ চক্রের পাঁচ সদস্য গ্রেফতার,কলেজ ছাত্র উদ্ধার    মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ অফিসার ডিবির আজিজ    বন্দরে ইউএনওর ড্রাইভারের সন্ত্রাসী হামলায় চেয়ারম্যানের ড্রাইভার আবুল হোসেন জখম, উভয়কে শোকজ     বন্দরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাছ বিক্রেতা দুলাল খুন     ফতুল্লায় অপহরণ ও মুক্তিপণের দাবিতে নির্য়াতন অতপর যুবক গ্রেফতার    কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার    সোনারগাঁয়ে কৃষি জমির মাটি চুরি করে ইটভাটায় বিক্রি বাধা দেওয়া হামলা, আহত ২০    সাজা প্রাপ্ত বুলেট পুলিশের জালে বন্দি