শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১০:২১

নারায়ণগঞ্জ  শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     বৈষম্য বিরোধী হত্যা মামলায় যুবলীগ ক্যাডার শহিদ হোসেন গ্রেফতার
বৈষম্য বিরোধী হত্যা মামলায় যুবলীগ ক্যাডার শহিদ হোসেন গ্রেফতার
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪

শহর প্রতিনিধি
ফতুল্লায় বৈষম্য বিরোধী হত্যা মামলার আসামী যুবলীগ ক্যাডার শহিদ হোসেন ওরফে ডাকাত শহিদ কে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার রাতে তাকে দাপা ইদ্রাকপুর শাহার সিটি মাঠ থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত শহিদ হোসেন ওরফে ডাকাত শহিদ ফতুল্লা থানা সীমান্তের দাপা মসজিদ গলির আলি নুর ব্যাপারির পুত্র।

এদিকে গ্রেফতারের পরপরই তাকে থানা থেকে ছাড়িয়ে নিতে ছুটে আসে ফতুল্লা থানা বিএনপির সহ- সভাপতি গাজী নুরে আলম। এ সময় সে জেলা বিএনপির শির্ষ স্থানীয় এক নেতার কাছের লোক পরিচয় দিয়ে থানা পুলিশের উপর প্রভাব বিস্তার করেও ছাড়িয়ে নিতে ব্যর্থ হয়। রাত একটা পর্যন্ত তদবীর করে ব্যর্থ হয়ে সে থানা কম্পাউন্ড থেকে চলে যায়।

থানা হাজত থেকে ছাড়িয়ে নেওয়ার চেস্টার বিষয়ে নাম গোপন রাখার শর্তে এক পুলিশ কর্মকর্তা জানান, গ্রেফতারের পরপর সে গ্রেফতার অভিযানকারী পুলিশ কর্মকর্তার মুঠোফোনে ফোন করে ছেড়ে দেওয়ার জন্য তদ্ববির করে। এরপর সে থানায় ছুটে আসে। থানায় এসে ঐ পুলিশ কর্মকর্তার সাথে কথা বলে চলে যায়। পরবর্তীতে রাত দশটার দিকে পুনরায় থানায় আসে। সর্বশেষ সে রাত ১২ টার দিকে থানায় এসে ছাড়িয়ে নেওয়ার জন্য জোড় তদ্ববির করে। এ সময় সে দলীয় প্রভাব বিস্তারের পাশাপাশি নগদ অর্থ প্রদানের ও প্রস্তাব দেয় পুলিশ কর্মকর্তাকে। পুলিশ কে ম্যানেজ করার চেস্টায় ব্যর্থ হয়ে সে রাত একটার দিকে চলে যায়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত সাতটার দিকে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক মাহমুদুর রহমান রনি সঙ্গীয় ফোর্স নিয়ে ফতুল্লা থানা সীমান্তের দাপা ইদ্রাকপুরস্থ সাহারা সিটি মাঠে অভিযান চালিয়ে শহিদ হোসেন ওরফে ডাকাত শহিদ কে গ্রেফতার করে।

বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান,বৈষম্য বিরোধী আন্দোলনে আন্দোলনরতদের উপর গুলি করে ছাত্রদল নেতা রাকিব হত্যা ঘটনার মামলার আসামী শহিদ হোসেন। শুক্রবার রাতে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত শহিদ হোসেনের বিরুদ্ধে ডাকাতি,ছিনতাই,মাদক সহ একাধিক বৈষম্য বিরোধী হত্যা মামলা রয়েছে বলে তিনি জানান।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সিদ্ধিরগঞ্জে বিভিন্ন অপরাধে ৩৪ জন গ্রেফতার    সোনারগাঁয়ে হত্যা মামলার বাদি ও বিবাদী পক্ষের মধ্যে সংঘর্ষ, উভয় পক্ষের আহত-৮বিদেশী পিস্তলসহ ভাড়াটে সন্ত্রাসী গ্রেফতার    কিলার বাবুকে খুন করল অপর কিলার    সোনারগাঁয়ে মানববন্ধন থেকে সিমেন্ট কোম্পানির ভেতর হামলা উদ্দেশ্য ব্যবসা নিয়ন্ত্রন    সোনারগাঁ নদের জায়গা দখল করে বালু ভরাটের দায়ে তিনজনকে জরিমানা    দুর্বৃত্তদের দেওয়া আগুনে সাংবাদিকের মোটরসাইকেল পুড়ে ছাই    নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নার্স নিহত, ট্রাক আটক    চাঁদাবাজির তথ্য দিলে অ্যাকশন দেখতে পাবেন : নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।    অটোরিকশা উপহার দিয়ে প্রতিশ্রুতি রক্ষা করলেন সাংসদ মান্নান    সোনারগাঁয়ে নাঈম হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ    টয়লেটের পাশে সেমাই তৈরি নগদ জরিমানা করেন ম্যাজিস্ট্রেট    আরো ৫ মামলায় জামিন পেলেন আইভী    নারায়ণগঞ্জে ‘হানি ট্র‍্যাপ’ চক্রের পাঁচ সদস্য গ্রেফতার,কলেজ ছাত্র উদ্ধার    মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ অফিসার ডিবির আজিজ    বন্দরে ইউএনওর ড্রাইভারের সন্ত্রাসী হামলায় চেয়ারম্যানের ড্রাইভার আবুল হোসেন জখম, উভয়কে শোকজ     বন্দরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাছ বিক্রেতা দুলাল খুন     ফতুল্লায় অপহরণ ও মুক্তিপণের দাবিতে নির্য়াতন অতপর যুবক গ্রেফতার    কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার    সোনারগাঁয়ে কৃষি জমির মাটি চুরি করে ইটভাটায় বিক্রি বাধা দেওয়া হামলা, আহত ২০    সাজা প্রাপ্ত বুলেট পুলিশের জালে বন্দি