শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১০:২২

নারায়ণগঞ্জ  শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     ভুল সেটের প্রশ্নে পরীক্ষা দিয়েছেনপরীক্ষার্থীরা
ভুল সেটের প্রশ্নে পরীক্ষা দিয়েছেনপরীক্ষার্থীরা
  সর্বশেষপ্রধান সংবাদ‌শিক্ষা ও ক্যাম্পাস || Daily Prothom Barta
প্রকাশিত: বুধবার, ৬ মার্চ, ২০২৪

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রেবতী মোহন পাইলট স্কুল এন্ড কলেজ কেন্দ্রের পরীক্ষার্থীরা ভুল সেটের প্রশ্নে পরীক্ষা দিয়েছেন। মঙ্গলবার এসএসসিতে বিজ্ঞান বিভাগে রসায়ন প্রশ্নে সারা দেশে ৩ নম্বর সেটে পরীক্ষা হলেও ওই কেন্দ্রের পরীক্ষার্থীরা ১ নম্বর সেটে পরীক্ষা দিয়েছেন।

রেবতী মোহন পাইলট স্কুল এন্ড কলেজ কেন্দ্রে সিদ্ধিরগঞ্জের পাঁচটি স্কুলের ৫৭০ জন পরীক্ষার্থী ছিলেন। এসব পরীক্ষার্থীদের ৩ নম্বর সেটের স্থানে ১ নম্বর সেটের প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়া হয়েছে।

ভুল সেটে পরীক্ষা নেওয়ার বিষয়টি স্বীকার করেছেন কেন্দ্র সচিব সিদ্ধিরগঞ্জের রেবতী মোহন পাইলট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. নুর ইসলাম।

তিনি জানান, এ ঘটনা জানাজানি হলে নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি নিয়ে বোর্ডের সাথে আমরা যোগাযোগ করেছি। শিক্ষার্থীদের কোনো সমস্যা হবে না। যখন পরীক্ষার উত্তরপত্র বস্তাবন্দী করে নিয়ে যায়, তখন ফরোয়ার্ডিং দিতে গিয়ে বিষয়টি ধরা পড়ে।

এ বিষয়ে যোগাযোগ করা হলে নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা রসায়নে যে সেটের প্রশ্নে পরীক্ষা দিয়েছে সে অনুযায়ী উত্তরপত্র  মূল্যায়ন করা হবে। এতে শিক্ষার্থীদের কোনো সমস্যা হবে না। এ ঘটনায় কেন্দ্র সচিবকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে তিনি জানান।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সিদ্ধিরগঞ্জে বিভিন্ন অপরাধে ৩৪ জন গ্রেফতার    সোনারগাঁয়ে হত্যা মামলার বাদি ও বিবাদী পক্ষের মধ্যে সংঘর্ষ, উভয় পক্ষের আহত-৮বিদেশী পিস্তলসহ ভাড়াটে সন্ত্রাসী গ্রেফতার    কিলার বাবুকে খুন করল অপর কিলার    সোনারগাঁয়ে মানববন্ধন থেকে সিমেন্ট কোম্পানির ভেতর হামলা উদ্দেশ্য ব্যবসা নিয়ন্ত্রন    সোনারগাঁ নদের জায়গা দখল করে বালু ভরাটের দায়ে তিনজনকে জরিমানা    দুর্বৃত্তদের দেওয়া আগুনে সাংবাদিকের মোটরসাইকেল পুড়ে ছাই    নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নার্স নিহত, ট্রাক আটক    চাঁদাবাজির তথ্য দিলে অ্যাকশন দেখতে পাবেন : নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।    অটোরিকশা উপহার দিয়ে প্রতিশ্রুতি রক্ষা করলেন সাংসদ মান্নান    সোনারগাঁয়ে নাঈম হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ    টয়লেটের পাশে সেমাই তৈরি নগদ জরিমানা করেন ম্যাজিস্ট্রেট    আরো ৫ মামলায় জামিন পেলেন আইভী    নারায়ণগঞ্জে ‘হানি ট্র‍্যাপ’ চক্রের পাঁচ সদস্য গ্রেফতার,কলেজ ছাত্র উদ্ধার    মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ অফিসার ডিবির আজিজ    বন্দরে ইউএনওর ড্রাইভারের সন্ত্রাসী হামলায় চেয়ারম্যানের ড্রাইভার আবুল হোসেন জখম, উভয়কে শোকজ     বন্দরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাছ বিক্রেতা দুলাল খুন     ফতুল্লায় অপহরণ ও মুক্তিপণের দাবিতে নির্য়াতন অতপর যুবক গ্রেফতার    কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার    সোনারগাঁয়ে কৃষি জমির মাটি চুরি করে ইটভাটায় বিক্রি বাধা দেওয়া হামলা, আহত ২০    সাজা প্রাপ্ত বুলেট পুলিশের জালে বন্দি