শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১২:৩৫

নারায়ণগঞ্জ  শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     মাদকের সাথে কিশোর গ্যাংয়ের নিবিড় সম্পর্ক তাদের আশ্রয়দাতাদের ধরুন :কাউন্সিলর আশা
মাদকের সাথে কিশোর গ্যাংয়ের নিবিড় সম্পর্ক তাদের আশ্রয়দাতাদের ধরুন :কাউন্সিলর আশা
  সর্বশেষপ্রধান সংবাদদৃষ্টিজুড়ে || Daily Prothom Barta
প্রকাশিত: রবিবার, ২৪ মার্চ, ২০২৪
বন্দর প্রতিনিধি
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কাউসার আশা বলেছেন, ধর্মীয়ভাবে এ জায়গাটা একটা হার্ট। এখানে হিন্দু ধর্মের মন্দির আছে। শ্মশানও এই ২৩ নং ওয়ার্ডে। আমাদের ওয়ার্ডের পরিবেশ এখন ভাল। একসময় এখানে মাদকের হাট ছিল। এখনও এখানে মাদকের উপদ্রব রয়েছে। আমার কাছে প্রত্যেকের লিস্ট আছে। আপনারা যদি শুধু বলার জন্য না বলে সত্যি চান তাহলে ২৩ নং ওয়ার্ডে মাদকের সমস্যা সমাধান সম্ভব।

রোববার (২৪ মার্চ) বন্দর থানার উদ্যোগে আয়োজিত উঠান বৈঠক ও বিট পুলিশিং সভায় বিশেষ অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

তিনি বলেন, আকিজকে আমরা সিটি করপোরেশনের পক্ষ থেকে মেয়র মহোদয়ের মাধ্যমে চিঠি দিয়েছিলাম। আমাদের এখানকার অনেকেই তাদের বেনিফিশিয়ারি। একমাত্র আমিই তাদের বিরুদ্ধে কথা বলছি। আমি আবেদন করেছিলাম তাদের লাইসেন্স স্থগিত করার জন্য। কিন্তু সেটা হয়নি। আগে আমাদের এলাকায় অনেক ফসল হত। এখন কিছুই নেই।

মাদকের সাথে কিশোর গ্যাংয়ের নিবিড় সম্পর্ক রয়েছে। আমাদের মত যারা নেতা আছে আমরাই কিশোর গ্যাং নিয়ন্ত্রণ করি। এটা আইনের আওতায় এনে নিয়ন্ত্রণ করবেন।

আমাদের এলাকায় অবৈধ গ্যাসের সংযোগসহ বিভিন্ন সমস্যা আছে। এ ওয়ার্ডে বেশিরভাগ মানুষই শান্তিপ্রিয়। এখানে ওয়াকওয়ে হওয়ায় অন্যান্য এলাকা থেকে ছেলেরা হেটে এখানে মাদক বিক্রি করে।

ইভটিজিংয়ের ভয়াবহ অবস্থা। আমাদের সন্তানরাই ভয় পায়। স্কুল ছুটির পর এখানে একটি গাড়ি থাকলে এ সমস্যা হবে না। এখানে কোন বিট অফিস নেই। এটা থাকলে আমাদের এ সমস্যাগুলো হত না।

তিনি আরো বলেন, আমরা রুট লেভেলে কাজ করি। আমাদের সাথে অনেকেরই পরিচয় হয়। খারাপ লোকদের সাথে যেন আমরা না চলি। মাদকের জন্য প্রশাসন বা জনপ্রতিনিধিকে দোষ দিবেন না। পরিবার শক্ত না হলে এটা হবে না। তালিকা চাইলে কালকের মধ্যে তালিকা দেব। আমার পক্ষ থেকে কোন তদবির যাবে না।

এসময় বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফার সভাপতিত্বে প্রধান উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো: সোহান সরকার ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলর আবুল কাউসার আশা।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সিদ্ধিরগঞ্জে বিভিন্ন অপরাধে ৩৪ জন গ্রেফতার    সোনারগাঁয়ে হত্যা মামলার বাদি ও বিবাদী পক্ষের মধ্যে সংঘর্ষ, উভয় পক্ষের আহত-৮বিদেশী পিস্তলসহ ভাড়াটে সন্ত্রাসী গ্রেফতার    কিলার বাবুকে খুন করল অপর কিলার    সোনারগাঁয়ে মানববন্ধন থেকে সিমেন্ট কোম্পানির ভেতর হামলা উদ্দেশ্য ব্যবসা নিয়ন্ত্রন    সোনারগাঁ নদের জায়গা দখল করে বালু ভরাটের দায়ে তিনজনকে জরিমানা    দুর্বৃত্তদের দেওয়া আগুনে সাংবাদিকের মোটরসাইকেল পুড়ে ছাই    নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নার্স নিহত, ট্রাক আটক    চাঁদাবাজির তথ্য দিলে অ্যাকশন দেখতে পাবেন : নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।    অটোরিকশা উপহার দিয়ে প্রতিশ্রুতি রক্ষা করলেন সাংসদ মান্নান    সোনারগাঁয়ে নাঈম হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ    টয়লেটের পাশে সেমাই তৈরি নগদ জরিমানা করেন ম্যাজিস্ট্রেট    আরো ৫ মামলায় জামিন পেলেন আইভী    নারায়ণগঞ্জে ‘হানি ট্র‍্যাপ’ চক্রের পাঁচ সদস্য গ্রেফতার,কলেজ ছাত্র উদ্ধার    মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ অফিসার ডিবির আজিজ    বন্দরে ইউএনওর ড্রাইভারের সন্ত্রাসী হামলায় চেয়ারম্যানের ড্রাইভার আবুল হোসেন জখম, উভয়কে শোকজ     বন্দরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাছ বিক্রেতা দুলাল খুন     ফতুল্লায় অপহরণ ও মুক্তিপণের দাবিতে নির্য়াতন অতপর যুবক গ্রেফতার    কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার    সোনারগাঁয়ে কৃষি জমির মাটি চুরি করে ইটভাটায় বিক্রি বাধা দেওয়া হামলা, আহত ২০    সাজা প্রাপ্ত বুলেট পুলিশের জালে বন্দি