শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১০:১৯

নারায়ণগঞ্জ  শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     মাদক ব্যবসায়ীর সাথে দ্বন্দ্ব বাবুর্চিকে কুপিয়ে হত্যা
মাদক ব্যবসায়ীর সাথে দ্বন্দ্ব বাবুর্চিকে কুপিয়ে হত্যা
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬
ফতুল্লা  প্রতিনিধি
নারায়ণগঞ্জের ফতুল্লা পূর্ব শত্রুতার জের ধরে রায়হান মিয়া (৪৫) নামে এক বাবুর্চিকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে মাদক ব্যবসায়ীরা। সোমবার রাত ৮টায় ইসদাইর রেলষ্টেশন এলাকায় এঘটনা ঘটে।
নিহত রায়হান মিয়া ফতুল্লার গলাচিপা এলাকার মৃত. মেছের আলীর ছেলে।
নিহতের দ্বিতীয় ছেলে মোটরসাইকেল মেকানিক সাব্বির জানান, তার মা কিছুদিন আগে মারাগেছে। এরপর থেকে ফতুল্লার তল্লা এলাকায় সিরাজ মিয়ার বাড়িতে একটি ফ্লাট বাসা ভাড়া নিয়ে তিন ভাই আর বাবা থাকেন। তার বাবা রায়হান বাবুর্চির কাজ করেন। কয়েকদিন আগে তুচ্ছ ঘটনা নিয়ে মাদক ব্যবসায়ী রাজ্জাক ও তার লোকজনের সাথে তার বাবার তর্ক হয়। ওইসময় রাজ্জাকসহ তার লোকজন তার বাবাকে মারধর করে। বিষয়টি তারা তিন ভাই জানতে পেরে রাজ্জাকের কাছ থেকে তার বাবাকে দূরে থাকতে বলেন।
তিনি আরো বলেন, রাতে তার বাবাকে একা পেয়ে রাজ্জাক ও তার লোকজন এলোপাথারী কুপিয়ে রাস্তায় ফেলে রাখে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে খানপুর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।
এবিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সিদ্ধিরগঞ্জে বিভিন্ন অপরাধে ৩৪ জন গ্রেফতার    সোনারগাঁয়ে হত্যা মামলার বাদি ও বিবাদী পক্ষের মধ্যে সংঘর্ষ, উভয় পক্ষের আহত-৮বিদেশী পিস্তলসহ ভাড়াটে সন্ত্রাসী গ্রেফতার    কিলার বাবুকে খুন করল অপর কিলার    সোনারগাঁয়ে মানববন্ধন থেকে সিমেন্ট কোম্পানির ভেতর হামলা উদ্দেশ্য ব্যবসা নিয়ন্ত্রন    সোনারগাঁ নদের জায়গা দখল করে বালু ভরাটের দায়ে তিনজনকে জরিমানা    দুর্বৃত্তদের দেওয়া আগুনে সাংবাদিকের মোটরসাইকেল পুড়ে ছাই    নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নার্স নিহত, ট্রাক আটক    চাঁদাবাজির তথ্য দিলে অ্যাকশন দেখতে পাবেন : নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।    অটোরিকশা উপহার দিয়ে প্রতিশ্রুতি রক্ষা করলেন সাংসদ মান্নান    সোনারগাঁয়ে নাঈম হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ    টয়লেটের পাশে সেমাই তৈরি নগদ জরিমানা করেন ম্যাজিস্ট্রেট    আরো ৫ মামলায় জামিন পেলেন আইভী    নারায়ণগঞ্জে ‘হানি ট্র‍্যাপ’ চক্রের পাঁচ সদস্য গ্রেফতার,কলেজ ছাত্র উদ্ধার    মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ অফিসার ডিবির আজিজ    বন্দরে ইউএনওর ড্রাইভারের সন্ত্রাসী হামলায় চেয়ারম্যানের ড্রাইভার আবুল হোসেন জখম, উভয়কে শোকজ     বন্দরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাছ বিক্রেতা দুলাল খুন     ফতুল্লায় অপহরণ ও মুক্তিপণের দাবিতে নির্য়াতন অতপর যুবক গ্রেফতার    কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার    সোনারগাঁয়ে কৃষি জমির মাটি চুরি করে ইটভাটায় বিক্রি বাধা দেওয়া হামলা, আহত ২০    সাজা প্রাপ্ত বুলেট পুলিশের জালে বন্দি