শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১০:২৩

নারায়ণগঞ্জ  শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     মানবিক মূল্যবোধে যুব উৎসব করলো মানব কল্যাণ পরিষদ
মানবিক মূল্যবোধে যুব উৎসব করলো মানব কল্যাণ পরিষদ
  সর্বশেষপ্রধান সংবাদসংগঠন || Daily Prothom Barta
প্রকাশিত: রবিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৪

শহর প্রতিনিধি

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে মানবিক মূল্যবোধে যুব উৎসব করেছে মানব কল্যাণ পরিষদ। নারায়ণগঞ্জ চাষাঢ়াস্থ মাধবীলতা সিটি প্লাজায় সাংগঠনিক মিলনায়তনে স্বেচ্ছাসেবী ও উদ্যোক্তাদের নিয়ে যুব উৎসব অনুষ্ঠিত হয়।

মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের প্রসিকিউটর ফৌজিয়া মুবাশ্বেরাহ নীলিম। প্রধান অতিথি মাতৃভাষার তাৎপর্য তুলে ধরে তার বক্তব্যে বলেন, দেশ ও জাতি গঠনে সকলকে ঐক্যবদ্ধ ভাবে সামাজিক সচেতনতায় মাদক কে না বলতে হবে এবং জীবনকে ভালোবাসতে হবে। মাদকের বিরুদ্ধে প্রশাসন যথেষ্ট আন্তরিক রয়েছে শুধুমাত্র আপনাদের সহযোগীতা প্রয়োজন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাহেরাস মেকওভার বিউটি সেলুন এন্ড ট্রেনিং সেন্টারের পরিচালক মাইহার মিম। তিনি বলেন, নারীরা এখন আর পিছিয়ে নেই। প্রশিক্ষিত হয়ে আত্মনির্ভরশীল হচ্ছে। মানব কল্যাণ পরিষদের স্বাস্থ্য বিষয়ক সচিব কাজী ইমরুল কায়েসের স্বাবলীল উপস্থাপনায় যুব উৎসবে দিক নির্দেশনামূলক স্বাগত বক্তব্য রাখেন মহাসচিব, মোঃ নিজাম উদ্দিন। এছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের অর্থ সচিব শাহাদাত হোসেন তৌহিদ, সাংগঠনিক সচিব আকবর হোসাইন জনি, সাংগঠনিক টীম লিডার বুবলি আক্তার ও সাংগঠনিক কর্মসূচী পাঠ করেন নির্বাহী সচিব ইফতেসাম।

আনন্দ বিনোদনে সৃজনশীল সাহিত্য চর্চায় লেখা পাঠ করেন সাদিয়া আফরিন তমা ও সঙ্গীত পরিবেশন করেন পপি সুলতানা। এছাড়াও অনুষ্ঠানে অনুভূতি প্রকাশ করেন গণমাধ্যমকর্মী আহসানুল হাবীব সোহাগ, সমাজকর্মী রাকিবুল ইসলাম ইফতি, নারী উদ্যোক্তা ইসরাত বেগম, উদ্যমী নারী আয়শা হক, বিউটিশিয়ান সুলতানা আফরোজ, আত্মপ্রত্যয়ী নারী তানিয়া আক্তার ও দীপা ঘোষ প্রমুখ। অনুষ্ঠানে নারী উদ্যোক্তা লতিফা বেগম সংগঠনের চেয়ারম্যান ও অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানান এবং উপস্থিত অনেকেই অনুভূতি প্রকাশে বলেন, আর্তমানবতার সেবায় সামাজিক উন্নয়নে এবং নারীদের কল্যাণে মানব কল্যাণ পরিষদ অপরিসীম ভূমিকা রেখে চলেছে। পুরুষ ও নারী সমন্বয় করে মানবিক কার্যক্রমগুলো চালিয়ে নিচ্ছে। যারফলে মাঝেমধ্যে সমাজকর্মীরা অপপ্রচারেরও শিকার হচ্ছে। কিন্তু তারপরও সমাজকর্মী ও উদ্যোক্তারা থেমে নেই। অগ্রগামী হয়ে তাদের মানবিক কাজগুলি অব্যাহত রেখে চলেছে।

পরিশেষে সকল স্বেচ্ছাসেবী ও উদ্যোক্তাগণ কেক কেটে আগামীর প্রত্যয়ে নতুন কিছু করার পরিকল্পনায় সকলের সমন্বয়ে মানবিক মূল্যবোধে সামাজিক অবক্ষয় রোধে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে যুব প্রশিক্ষণের সনদপত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সিদ্ধিরগঞ্জে বিভিন্ন অপরাধে ৩৪ জন গ্রেফতার    সোনারগাঁয়ে হত্যা মামলার বাদি ও বিবাদী পক্ষের মধ্যে সংঘর্ষ, উভয় পক্ষের আহত-৮বিদেশী পিস্তলসহ ভাড়াটে সন্ত্রাসী গ্রেফতার    কিলার বাবুকে খুন করল অপর কিলার    সোনারগাঁয়ে মানববন্ধন থেকে সিমেন্ট কোম্পানির ভেতর হামলা উদ্দেশ্য ব্যবসা নিয়ন্ত্রন    সোনারগাঁ নদের জায়গা দখল করে বালু ভরাটের দায়ে তিনজনকে জরিমানা    দুর্বৃত্তদের দেওয়া আগুনে সাংবাদিকের মোটরসাইকেল পুড়ে ছাই    নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নার্স নিহত, ট্রাক আটক    চাঁদাবাজির তথ্য দিলে অ্যাকশন দেখতে পাবেন : নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।    অটোরিকশা উপহার দিয়ে প্রতিশ্রুতি রক্ষা করলেন সাংসদ মান্নান    সোনারগাঁয়ে নাঈম হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ    টয়লেটের পাশে সেমাই তৈরি নগদ জরিমানা করেন ম্যাজিস্ট্রেট    আরো ৫ মামলায় জামিন পেলেন আইভী    নারায়ণগঞ্জে ‘হানি ট্র‍্যাপ’ চক্রের পাঁচ সদস্য গ্রেফতার,কলেজ ছাত্র উদ্ধার    মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ অফিসার ডিবির আজিজ    বন্দরে ইউএনওর ড্রাইভারের সন্ত্রাসী হামলায় চেয়ারম্যানের ড্রাইভার আবুল হোসেন জখম, উভয়কে শোকজ     বন্দরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাছ বিক্রেতা দুলাল খুন     ফতুল্লায় অপহরণ ও মুক্তিপণের দাবিতে নির্য়াতন অতপর যুবক গ্রেফতার    কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার    সোনারগাঁয়ে কৃষি জমির মাটি চুরি করে ইটভাটায় বিক্রি বাধা দেওয়া হামলা, আহত ২০    সাজা প্রাপ্ত বুলেট পুলিশের জালে বন্দি