ফতুল্লা প্রতিনিধি
নারায়ণগঞ্জ সদর উপজেলা এলাকায় যৌথ বাহিনী সাঁড়াশি অভিযান পরিচালনা করে ৪ যুবককে গ্রেফতার করা হয়েছে ।এসময় তাদের হেফাজত থেকে মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে ।
সোমবার রাতে উপজেলার মাসদাইর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয় ।উদ্ধার করা হয় দেশীয় তৈরি ৩ টি চাপাতি ,৩ টি চাকু ও ৩০০ গ্রাম গাজাঁ ১১৭ পিছ ইয়াবা ।
গ্রেফতারকৃতরা হল, মোঃ আলী আহম্মদ অভি (২৮), মোঃ আদর আহাম্মেদ (২৫), মোঃ আল আমিন (২৫)ও এমদাদুল হক (২৬)।
ফতুল্লা মডেল থানার ওসি আব্দুল মান্নান জানান, যৌথ অভিযানে মাদক ও দেশীয় অস্ত্রসহ ৪ যুবককে গ্রেফতার করা হয়েছে।তাদের বিরুদ্ধে নিয়মিত আইনে মামলা হয়েছে ।