শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১০:২৪

নারায়ণগঞ্জ  শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকতে চার শতাধিক ছাতা পানি স্যালাইন দিলেন :কাউন্সিলর শকু
রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকতে চার শতাধিক ছাতা পানি স্যালাইন দিলেন :কাউন্সিলর শকু
  সর্বশেষপ্রধান সংবাদরাজনীতি || Daily Prothom Barta
প্রকাশিত: বুধবার, ২৮ মে, ২০২৫

শহর প্রতিনিধি
প্রচন্ড গরমে কর্মজীবী মানুষের মাঝে দুইদিনব্যাপী খাবার পানি স্যালাইন ও একটি করে ছাতা বিতরণ করেছেন নাসিক ১২নং সাবেক কাউন্সিলর শওকত হাসেম শকু। বিএনপি প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ২৮মে বেলা ১১টায় রশিদ ফাউন্ডেশনের উদ্যোগে শহরের ৪০০ নারী-পুরুষের জন্য চাষাঢ়ায় ছাতা, কোমল ঠান্ডা পানিয় ও খাবার স্যালাইন বিতরণ করেন তিনি।
বিতরণ পূর্বে নাসিক ১২নং সাবেক কাউন্সিলর শওকত হাসেম শকু বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি স্বাধীনতা ঘোষক জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ উপলক্ষে রশিদ ফাউন্ডেশনের উদ্যোগে কর্মজীবী মানুষের মাঝে বিভিন্ন আয়োজন করেছি। প্রচন্ড গরম থেকে কিছুটা মুক্ত রাখার চেষ্টা কোমল ঠান্ডা পানিয় ও খাবার স্যালাইনের সাথে একটি করে ছাতা দেয়া হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘোষনায় বাংলাদেশ স্বাধীন হয়েছিলো, আজকেও আমরা স্বাধীন। জিয়াউর রহমানের রেখে যাওয়া গণতন্ত্র ধারাবাহিকতা বজায় রয়েছে। তার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সবাই তার জন্য দোয়া করবেন। তার পাশাপাশি অসুস্থ বেগম খালেদা জিয়া ও দ্রুত সময়ে দেশে ফিরে আসছেন আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের জন্য দোয়া করবেন। আমরা যেন জাতীয়তাবাদী দলের যে আদর্শ সেই আদর্শে ধরে রাখতে পারি সকলে দোয়া করবেন। গরীব ও মেহনীতের দল জাতীয়তাবাদী দল। আমরা বিগত সময় যেভাবে মানুষের সেবায় নিয়োজিত ছিলাম, এখনো সেভাবে পালন করে যাচ্ছি।
তিনি আরও জানান, ২৯ মে বৃহস্পতিবার সকালে খানপুর বাসষ্ট্যান্ডে সামনে চার শতাধিক শ্রমজীবী মানুষের মধ্যে ছাতা, কোমল ঠান্ডা পানিয় ও খাবার স্যালাইন বিতরণ করা হবে।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও স্বেচ্ছাসেবক দল নারায়ণগঞ্জ মহানগরের আহবায়ক সাখাওয়াত হোসেন রানা, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফারুক আহম্মেদ রিপন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক সরকার আলম, সাবেক ছাত্রদল নেতা আক্তার হোসেন, ১৭নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক নাঈম হোসেন, জিয়া স্মৃতি সংসদের সভাপতি রিপন, শহর জিসাসের সভাপতি খান হারুণ মুকুল, থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাহবুবুর হমান জুলহাস, মহিলা দলের নেত্র জুহুরা বেগম প্রমুখ।
সংক্ষিপ্ত বক্তব্যে মাসুদ রানা বলেন, আমাদের সকলের বিএনপি রাজনীতি হলো ‘মানবতা সেবায় এগিয়ে আসা’। আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে একটি করে ছাতা পানি ও খাবার স্যালাইন করা হচ্ছে। এই আয়োজনকারী সাবেক কাউন্সিলর শওকত হাসেম শকু ও রশিদ ফাউন্ডেশনকে ধন্যবাদ জ্ঞাপন করছি।
এদিকে বিতরণকালে সাখাওয়াত হোসেন রানা বলেন, সাবেক কাউন্সিলর শওকত হাসেম শকু একজন মহৎ মানুষ। তিনি প্রতিবার প্রচন্ড গরমে সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি করার লক্ষ্যে কোমল ঠান্ডা পানীয় ও খাবার স্যালাইন বিতরণ করে থাকেন। এর সাথে তাপদাহ থেকে মুক্ত রাখতে একটি ছাতা দিয়ে থাকেন। আমরা সকলের সাবেক কাউন্সিলর শকু ও রশিদ ফাউন্ডেশনের জন্য দোয়া করবেন। তারা যেন বার বার আপনাদের সেবায় নিয়োজিত থাকেন।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সিদ্ধিরগঞ্জে বিভিন্ন অপরাধে ৩৪ জন গ্রেফতার    সোনারগাঁয়ে হত্যা মামলার বাদি ও বিবাদী পক্ষের মধ্যে সংঘর্ষ, উভয় পক্ষের আহত-৮বিদেশী পিস্তলসহ ভাড়াটে সন্ত্রাসী গ্রেফতার    কিলার বাবুকে খুন করল অপর কিলার    সোনারগাঁয়ে মানববন্ধন থেকে সিমেন্ট কোম্পানির ভেতর হামলা উদ্দেশ্য ব্যবসা নিয়ন্ত্রন    সোনারগাঁ নদের জায়গা দখল করে বালু ভরাটের দায়ে তিনজনকে জরিমানা    দুর্বৃত্তদের দেওয়া আগুনে সাংবাদিকের মোটরসাইকেল পুড়ে ছাই    নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নার্স নিহত, ট্রাক আটক    চাঁদাবাজির তথ্য দিলে অ্যাকশন দেখতে পাবেন : নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।    অটোরিকশা উপহার দিয়ে প্রতিশ্রুতি রক্ষা করলেন সাংসদ মান্নান    সোনারগাঁয়ে নাঈম হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ    টয়লেটের পাশে সেমাই তৈরি নগদ জরিমানা করেন ম্যাজিস্ট্রেট    আরো ৫ মামলায় জামিন পেলেন আইভী    নারায়ণগঞ্জে ‘হানি ট্র‍্যাপ’ চক্রের পাঁচ সদস্য গ্রেফতার,কলেজ ছাত্র উদ্ধার    মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ অফিসার ডিবির আজিজ    বন্দরে ইউএনওর ড্রাইভারের সন্ত্রাসী হামলায় চেয়ারম্যানের ড্রাইভার আবুল হোসেন জখম, উভয়কে শোকজ     বন্দরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাছ বিক্রেতা দুলাল খুন     ফতুল্লায় অপহরণ ও মুক্তিপণের দাবিতে নির্য়াতন অতপর যুবক গ্রেফতার    কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার    সোনারগাঁয়ে কৃষি জমির মাটি চুরি করে ইটভাটায় বিক্রি বাধা দেওয়া হামলা, আহত ২০    সাজা প্রাপ্ত বুলেট পুলিশের জালে বন্দি