শহর প্রতিনিধি
নারায়ণগঞ্জে র্যাব-১১ এর মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৩ মাদক কারবারি করে গ্রেফতার করেছে। এ সময় তাদের হেফাজত থেকে ২০ কেজি গাজা জব্দ করা হয়ে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) ভোর রাত ৪টার দিকে বন্দর থানার মদনপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. মিরাজ হোসেন মুন্না (২২) পিতা মৃত আলী মর্তুজা, মো. মাঈন উদ্দিন (২৭) পিতা মো. রবিউল ও মো. রাকিব (২০) পিতা কবির আহম্মদ।
র্যাব জানায়, গ্রেপ্তাররা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে ঢাকাসহ নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করে আসছিল।
তারা একটি সংগঠিত চক্রের মাধ্যমে নিয়মিত মাদক সরবরাহের সঙ্গে জড়িত।
নারায়ণগঞ্জ র্যাব-১১ কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাইম উল হক জানান, মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবেই এ অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।