শহর প্রতিনিধি ॥
নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে১৮শ’ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
রোববার বিকাল৫টা ২০ মিনিটের দিকে বন্দর উপজেলার লাঙ্গলবন্দ বাসস্ট্যান্ড এলাকার ওভারব্রিজের নিচ থেকে তাদের আটক করা হয়।অভিযানের নেতৃত্বে দিয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের পুলিশ পরিদর্শক মোঃ এনায়েত ও সঙ্গীয়
এসআই (নিঃ) শরীফুল হাসান, এএসআই (নিঃ) মোঃ আল-মামুন ও এএসআই মোঃ আব্দুল কাইয়ুম।
গ্রেফতারকৃতরা হল,মোঃ জাহাঙ্গীর আলম (৫৮)কুমিল্লা জেলার নোওয়াপাড়া এলাকার মোঃ আলী নোয়াজের ছেলে ও মো:রফিক (৩৮) নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ কসাইপাড়া এলাকার রাজা মিয়ার ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের পুলিশ পরিদর্শক মোঃ এনায়েত জানান, গোপন সংবাদের ভিত্তি জানা যায় বন্দর লাঙ্গল বন্দ এলাকায় মাদককারবারিরা মাদকের একটি চালান আদান প্রদান করবে।এমন সংবাদে উক্ত এলাকায় অভিযান চালিয়ে ১৮শ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি করে গ্রেফতার করা হয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন জেলা গোয়েন্দা পুলিশ।