শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১০:২৩

নারায়ণগঞ্জ  শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     লোহার প্লেট মাথায় পরে রুবেলের মর্মান্তিক মৃত্যু
লোহার প্লেট মাথায় পরে রুবেলের মর্মান্তিক মৃত্যু
  সর্বশেষপ্রধান সংবাদ || Daily Prothom Barta
প্রকাশিত: শনিবার, ১১ মে, ২০২৪

বন্দর প্রতিনিধি : বন্দরে জাহাজ ভাঙ্গার কাজ করার সময় অসাবধানতা বসত লোহার প্লেট মাথায় পরে গিয়ে রুবেল (৩৫) নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শ্রমিক রুবেল নীলফামারি  জেলার সৈয়দপুর থানার মুশুরডুলিয়াস্থ টেপাদাও থানার ফজলুল হকের ছেলে। গত শুক্রবার (১১মে) বিকেল সাড়ে ৫টায় বন্দর থানার মাহামুদনগরস্থ মিশু ডকইয়ার্ডে এ দুর্ঘটনাটি ঘটে। শ্রমিক নিহতের ঘটনার সংবাদ পেয়ে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে নিহত শ্রমিকের স্ত্রী সোহাগী বেগম বাদী হয়ে ওই দিন রাতে বিনা ময়না তদন্তে লাশ দাফনের অনুমতি চেয়ে বন্দর থানায় লিখিত ভাবে আবেদন করে। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ লিখিত আবেদনের প্রেক্ষিতে ঘটনার দিন রাতে মৃতদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করে। প্রত্যেক্ষদৃশিরা জানিয়েছে, নিহত শ্রমিক রুবেল প্রতিদিনের ন্যায় গত শুক্রবার বিকেলে বন্দর থানার মাহামুদনগর এলাকার মিশু মিয়ার মালিকানাধীন মিশু ডকইয়ার্ডে জাহাজ ভাঙ্গার কাজ করছিল। ওই সময় অসাবধানতা বসত  হাঠাৎ একটি লোহার প্লেট  ভাঙ্গারী শ্রমিক রুবেলের মাথায় পরে গেলে সে মারাত্মক ভাবে জখম হয়। পরে আহতকে উদ্ধার করে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে প্রেরন করলে পথে তার মৃত্যু হয়।
নাম প্রকাশ না করার শর্তে এলাকাবাসী আরো জানিয়েছে, জাহাজ ভাঙ্গা শ্রমিক রুবেল নিহতের ঘটনার রাতে মাহামুদনগর এলাকার কতিপয় ব্যাক্তি জাহাঙ্গীর ও ডকইয়ার্ড মালিক মিশু মিয়াসহ উল্লেখিত এলাকার কতিপয় ব্যাক্তিদের মধ্যস্থতায়  নিহতের পরিবারকে ক্ষতিপুরন বাবদ নগদ ৩ লাখ টাকা প্রদান করে  বলে আরো জানায়।
এ ব্যাপারে বন্দর থানার উপ- পরিদর্শক মফিজুল ইসলাম জানান, দূর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের পরিবারের সাথে কথা বলি। নিহতের পরিবার মামলা করতে অপারগতা প্রকাশ করে বিনা ময়না তদন্তে লাশ দাফন করার অনুমতি চেয়ে কর্তৃপক্ষের নিকট লিখিত ভাবে আবেদন করে। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আবেদনের প্রেক্ষিতে রাতর  নিহতের পরিবারের  কাছে মৃতদেহ হস্তান্তর করে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সিদ্ধিরগঞ্জে বিভিন্ন অপরাধে ৩৪ জন গ্রেফতার    সোনারগাঁয়ে হত্যা মামলার বাদি ও বিবাদী পক্ষের মধ্যে সংঘর্ষ, উভয় পক্ষের আহত-৮বিদেশী পিস্তলসহ ভাড়াটে সন্ত্রাসী গ্রেফতার    কিলার বাবুকে খুন করল অপর কিলার    সোনারগাঁয়ে মানববন্ধন থেকে সিমেন্ট কোম্পানির ভেতর হামলা উদ্দেশ্য ব্যবসা নিয়ন্ত্রন    সোনারগাঁ নদের জায়গা দখল করে বালু ভরাটের দায়ে তিনজনকে জরিমানা    দুর্বৃত্তদের দেওয়া আগুনে সাংবাদিকের মোটরসাইকেল পুড়ে ছাই    নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নার্স নিহত, ট্রাক আটক    চাঁদাবাজির তথ্য দিলে অ্যাকশন দেখতে পাবেন : নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।    অটোরিকশা উপহার দিয়ে প্রতিশ্রুতি রক্ষা করলেন সাংসদ মান্নান    সোনারগাঁয়ে নাঈম হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ    টয়লেটের পাশে সেমাই তৈরি নগদ জরিমানা করেন ম্যাজিস্ট্রেট    আরো ৫ মামলায় জামিন পেলেন আইভী    নারায়ণগঞ্জে ‘হানি ট্র‍্যাপ’ চক্রের পাঁচ সদস্য গ্রেফতার,কলেজ ছাত্র উদ্ধার    মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ অফিসার ডিবির আজিজ    বন্দরে ইউএনওর ড্রাইভারের সন্ত্রাসী হামলায় চেয়ারম্যানের ড্রাইভার আবুল হোসেন জখম, উভয়কে শোকজ     বন্দরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাছ বিক্রেতা দুলাল খুন     ফতুল্লায় অপহরণ ও মুক্তিপণের দাবিতে নির্য়াতন অতপর যুবক গ্রেফতার    কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার    সোনারগাঁয়ে কৃষি জমির মাটি চুরি করে ইটভাটায় বিক্রি বাধা দেওয়া হামলা, আহত ২০    সাজা প্রাপ্ত বুলেট পুলিশের জালে বন্দি