শহর প্রতিনিধি:
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও মুখপাত্র শরীফ ওসমান হাদির গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের নবাব সলিমুল্লাহ সড়কে অবস্থিত বাগে জান্নাত জামে মসজিদের সামনে এ গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়।
গায়েবানা জানাযায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ছাত্র সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মুসল্লিরা অংশগ্রহণ করেন। জানাযায় শরীফ ওসমান হাদির স্মরণে শোক প্রকাশ করা হয়।
এ সময় উপস্থিত মুসল্লিরা বলেন, শরীফ ওসমান হাদি ছিলেন একজন সাহসী ও আপসহীন সংগঠক, যিনি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছেন। তার অবদান স্মরণ করে তারা গভীর শোক ও শ্রদ্ধা জানান।
জানাযা শেষে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে স্থান ত্যাগ করেন।