নারায়ণগঞ্জ শহরের আমলা পাড়া এলাকায় রাহাদ নামে এক ব্যক্তির মাদক বিক্রির অভিযোগে এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাহাদ প্রকাশ্যে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। তার এই ব্যবসার কারণে এলাকার তরুণরা আসক্ত হয়ে পড়ছে মাদকের ভয়াবহ গ্রাসে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা জানান, রাহাদকে বহুবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খবর দেওয়া হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এতে প্রতিদিন নতুন করে তরুণরা মাদকের ফাঁদে জড়িয়ে পড়ছে।
এলাকাবাসীর অভিযোগ, রাহাদ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য বিশেষ কৌশলে সরবরাহ করে থাকে। বিশেষ করে স্কুল-কলেজ পড়ুয়া তরুণদের মাদক আসক্ত করার ফলে পরিবারে অশান্তি, শিক্ষাজীবনে ক্ষতি এবং সামাজিক অবক্ষয় বাড়ছে।
এ ব্যাপারে স্থানীয় সচেতন মহল দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে রাহাদসহ সকল মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।