শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১২:৪৯

নারায়ণগঞ্জ  শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     শহরে দেশীয় অস্ত্র তৈরির কারখানা শনাক্ত: দুটি দেশীয় অস্ত্রসহ  আটক ১
শহরে দেশীয় অস্ত্র তৈরির কারখানা শনাক্ত: দুটি দেশীয় অস্ত্রসহ  আটক ১
  সর্বশেষপ্রধান সংবাদমহানগরআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: বুধবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৪

শহর প্রতিনিধি

নারায়ণগঞ্জে দেশীয় অস্ত্র তৈরির কারখানার সন্ধান পর অভিযান চালিয়ে দুটি ‌দে‌শীয় রিভলবার, আস্ত্র তৈরীর সরঞ্জাম, কার্টুজ সহ মো: করিম মিয়া নামে একজনকে আটক করে জেলা গো‌য়েন্দা পু‌লিশ। বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের পাইকপাড়া শাহ সুজা রোড এলাকায় একটি বাড়িতে এ অভিযান চলে। সেখানে কবুতর পালনের আড়ালে অস্ত্র তৈরির কার্যক্রম পরিচালিত হত।

করিম মিয়ার চাঁদপুরের হাইমচরের মহেষপুরের মৃত সিদ্দিকুর রহমানের ছেলে। ৯০ দশকের দিকে তিনি এখানে আসেন এবং বোনের বাসায় থাকতেন। তিনি কবুতর পালন করতেন।

অভিযানে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাইলাউ মারমা, সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেনসহ জেলা পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা অংশ নেন।

এসময় দুটি অস্ত্র ছাড়াও একটি ওয়ান শ্যুটার গানের (দেশীয় একনলা বন্দুক) পাইপের অংশ, একটা কার্তুজ শর্টগানের গুলিসহ অন্যান্য দেশীয় রিভলবার ও পাইপগান তৈরির প্রায় সব সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এগুলো তৈরি করতে ড্রিল মেশিন, কাটারও উদ্ধার করা হয়।


অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাইলাউ মারমা বলেন, প্রায় ১ মাস আগে থেকে আমরা এটা নজরদারিতে রাখছিলাম। আজ বিকেলে অভিযান পরিচালনা করে এগুলো উদ্ধার ও একজনকে আটক করা হয়েছে। এর সাথে আর কারা জড়িত, এর ক্রেতা কারা খুঁজে বের করতে কাজ চলছে। দীর্ঘদিন ধরে তিনি হাতে তৈরি পিস্তল রিভলবার যখন যেমন চাহিদা তৈরি করে আসছিলেন এবং সাপ্লাই দেন।

তিনি আরো বলেন, আমরা আটককে জিজ্ঞাসাবাদ করে উনি এগুলোর যন্ত্রাংশ কোথা থেকে নিয়ে আসেন, কাকে কাকে অস্ত্র দেন, কারা ক্রেতা, কিভাবে বিক্রি হয়, কত টাকায় বিক্রি হয় জেনে আমরা পরবর্তীতে বিস্তারিত জানাব। উনি বলেছেন উনার সাথে আরো একজন আছে আমরা তাকে খুঁজে বের করতে চেষ্টা করছি।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সিদ্ধিরগঞ্জে বিভিন্ন অপরাধে ৩৪ জন গ্রেফতার    সোনারগাঁয়ে হত্যা মামলার বাদি ও বিবাদী পক্ষের মধ্যে সংঘর্ষ, উভয় পক্ষের আহত-৮বিদেশী পিস্তলসহ ভাড়াটে সন্ত্রাসী গ্রেফতার    কিলার বাবুকে খুন করল অপর কিলার    সোনারগাঁয়ে মানববন্ধন থেকে সিমেন্ট কোম্পানির ভেতর হামলা উদ্দেশ্য ব্যবসা নিয়ন্ত্রন    সোনারগাঁ নদের জায়গা দখল করে বালু ভরাটের দায়ে তিনজনকে জরিমানা    দুর্বৃত্তদের দেওয়া আগুনে সাংবাদিকের মোটরসাইকেল পুড়ে ছাই    নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নার্স নিহত, ট্রাক আটক    চাঁদাবাজির তথ্য দিলে অ্যাকশন দেখতে পাবেন : নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।    অটোরিকশা উপহার দিয়ে প্রতিশ্রুতি রক্ষা করলেন সাংসদ মান্নান    সোনারগাঁয়ে নাঈম হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ    টয়লেটের পাশে সেমাই তৈরি নগদ জরিমানা করেন ম্যাজিস্ট্রেট    আরো ৫ মামলায় জামিন পেলেন আইভী    নারায়ণগঞ্জে ‘হানি ট্র‍্যাপ’ চক্রের পাঁচ সদস্য গ্রেফতার,কলেজ ছাত্র উদ্ধার    মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ অফিসার ডিবির আজিজ    বন্দরে ইউএনওর ড্রাইভারের সন্ত্রাসী হামলায় চেয়ারম্যানের ড্রাইভার আবুল হোসেন জখম, উভয়কে শোকজ     বন্দরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাছ বিক্রেতা দুলাল খুন     ফতুল্লায় অপহরণ ও মুক্তিপণের দাবিতে নির্য়াতন অতপর যুবক গ্রেফতার    কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার    সোনারগাঁয়ে কৃষি জমির মাটি চুরি করে ইটভাটায় বিক্রি বাধা দেওয়া হামলা, আহত ২০    সাজা প্রাপ্ত বুলেট পুলিশের জালে বন্দি