শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১০:২৬

নারায়ণগঞ্জ  শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     শেখ হাসিনা ও শামীম ওসমানসহ সহযোগীদের ফাঁসির দাবিতে সিদ্ধিরগঞ্জে মানববন্ধন
শেখ হাসিনা ও শামীম ওসমানসহ সহযোগীদের ফাঁসির দাবিতে সিদ্ধিরগঞ্জে মানববন্ধন
  সর্বশেষপ্রধান সংবাদরাজনীতি || Daily Prothom Barta
প্রকাশিত: রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
 শহর  প্রতিনিধি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও ছাত্র-জনতাকে হত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শামীম ওসমান, নাসিকের দুই কাউন্সিলরসহ শেখ হাসিনার সকল সহযোগীদের আইনের আওতায় এনে গ্রেফতার এবং ফাঁসীর দাবিতে মানববন্ধন হয়েছে। রোববার বেলা ১১টায় নারায়ণগঞ্জের সিদ্ধিগঞ্জের ২নং ঢাকেশ্বরী বাসষ্ট্যান্ড এলাকায় মানবন্ধনটি অনুষ্ঠিত হয়। সিদ্ধিরগঞ্জের গোদনাইল, ঢাকেশ্বরী, এনায়েতনগর, ধনকুন্ডা, চৌধুরীবাড়িসহ নাসিক ৮ ও ১০নং ওয়ার্ডের কয়েকটি এলাকার বাসিন্দাসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলা ও হত্যার দায়ে শেখ হাসিনা ও তার সহযোগীদের বিদেশ থেকে ফিরিয়ে এনে আইনের আওতায় আনতে হবে। এছাড়া নারায়ণগঞ্জের সাবেক এমপি শামীম ওসমান, নাসিক ৬ নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতি, ৮ নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লা, ১০ নং ওয়ার্ড কাউন্সিলর ইফতেখাল আলম খোকনকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শামীম ওসমানসহ তাদের সহযোগীদের অপরাধ অনুযায়ী তাদের যথাযথ শাস্তি দাবি করেন।
এসময় বক্তারা বলেন, সিদ্ধিরগঞ্জের সকল সন্ত্রাস ও বিনা ভোটে নির্বাচিত কাউন্সিলর মতিউর রহমান মতি, রুহুল আমিন মোল্লা ও ইফতেখার আলম খোকন। তারা এ এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড করার পাশাপাশি সাধারণ মানুষের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায়, ভুমিদস্যুতা ও মাদক ব্যবসা করে সিদ্ধিরগঞ্জকে মাদকের সর্গরাজ্য হিসেবে গড়ে তুলেছে। তাদেরকে দ্রুত আইনের আওতায় আনতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন বক্তারা। নয়তো এসব অপকর্মকারীদের হাতের নাগালে পেলে গণপিটুনি দিয়ে প্রশাসনের হাতে তুলে দেয়ার হুশিয়ারি উচ্চারণ করেন বক্তারা। মানবন্ধনে অংশগ্রহণ করেন, সাবেক ছাত্র নেতা দেলোয়ার হোসেন খোকন, বৈষম্যবিরোধী আন্দোলনের সংগঠক জে এম আলমগীর, আহসান হাবীব তন্ময়, সঞ্জয়, মেহেদী হাছান ও মোফাজ্জল হোসেন প্রমূখ।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সিদ্ধিরগঞ্জে বিভিন্ন অপরাধে ৩৪ জন গ্রেফতার    সোনারগাঁয়ে হত্যা মামলার বাদি ও বিবাদী পক্ষের মধ্যে সংঘর্ষ, উভয় পক্ষের আহত-৮বিদেশী পিস্তলসহ ভাড়াটে সন্ত্রাসী গ্রেফতার    কিলার বাবুকে খুন করল অপর কিলার    সোনারগাঁয়ে মানববন্ধন থেকে সিমেন্ট কোম্পানির ভেতর হামলা উদ্দেশ্য ব্যবসা নিয়ন্ত্রন    সোনারগাঁ নদের জায়গা দখল করে বালু ভরাটের দায়ে তিনজনকে জরিমানা    দুর্বৃত্তদের দেওয়া আগুনে সাংবাদিকের মোটরসাইকেল পুড়ে ছাই    নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নার্স নিহত, ট্রাক আটক    চাঁদাবাজির তথ্য দিলে অ্যাকশন দেখতে পাবেন : নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।    অটোরিকশা উপহার দিয়ে প্রতিশ্রুতি রক্ষা করলেন সাংসদ মান্নান    সোনারগাঁয়ে নাঈম হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ    টয়লেটের পাশে সেমাই তৈরি নগদ জরিমানা করেন ম্যাজিস্ট্রেট    আরো ৫ মামলায় জামিন পেলেন আইভী    নারায়ণগঞ্জে ‘হানি ট্র‍্যাপ’ চক্রের পাঁচ সদস্য গ্রেফতার,কলেজ ছাত্র উদ্ধার    মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ অফিসার ডিবির আজিজ    বন্দরে ইউএনওর ড্রাইভারের সন্ত্রাসী হামলায় চেয়ারম্যানের ড্রাইভার আবুল হোসেন জখম, উভয়কে শোকজ     বন্দরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাছ বিক্রেতা দুলাল খুন     ফতুল্লায় অপহরণ ও মুক্তিপণের দাবিতে নির্য়াতন অতপর যুবক গ্রেফতার    কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার    সোনারগাঁয়ে কৃষি জমির মাটি চুরি করে ইটভাটায় বিক্রি বাধা দেওয়া হামলা, আহত ২০    সাজা প্রাপ্ত বুলেট পুলিশের জালে বন্দি