শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১০:২৫

নারায়ণগঞ্জ  শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     সংস্কারের অভাবে জরাজীর্ণ বন্দর সমাজসেবা কার্যালয়
সংস্কারের অভাবে জরাজীর্ণ বন্দর সমাজসেবা কার্যালয়
  সর্বশেষপ্রধান সংবাদবিশেষ সংবাদ || Daily Prothom Barta
প্রকাশিত: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

বন্দর প্রতিনিধি: বন্দর উপজেলার সমাজসেবা কার্যালয়টি আজ ভগ্নদশার চিত্র বহন করছে। ভবনের দেয়ালের প্লাস্টার খসে পড়ছে, ছাদে দেখা দিয়েছে ফাটল। বের হয়ে গেছে রড। অফিস কক্ষের দেয়ালে স্যাঁতসেঁতে ভাব, কোথাও কোথাও পানি চুঁইয়ে পড়ছে বর্ষার দিনে। অথচ, এটি সেই কার্যালয়—যেখানে এলাকার অসহায়, দরিদ্র, বিধবা, প্রতিবন্ধী, বয়স্কসহ হাজারো সুবিধাবঞ্চিত মানুষ দৈনন্দিন সরকারি সহায়তা নিতে আসেন।
সেবাগ্রহীতাদের ভোগান্তি:
এমন জরাজীর্ণ পরিবেশে সেবা নিতে এসে সাধারণ মানুষকে প্রতিনিয়তই বিড়ম্বনায় পড়তে হচ্ছে। দীর্ঘক্ষণ বসার মতো নেই পর্যাপ্ত চেয়ার, নেই একটি মানসম্মত ওয়েটিং এরিয়া। বর্ষায় পানি পড়ে ভিজে যায় গুরুত্বপূর্ণ নথিপত্র।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, “বহুবার সংশ্লিষ্ট দপ্তরে জানানো হয়েছে। সংস্কারের প্রস্তাব গেছে, কিন্তু প্রতিক্রিয়া নেই। হয়তো এটাকে ‘দরিদ্রদের অফিস’ বলেই কেউ গুরুত্ব দিচ্ছে না।”
সচেতন নাগরিকরা জানিয়েছে, সরকার যেখানে দরিদ্র ও অসহায়দের অধিকার নিশ্চিত করতে নানা পদক্ষেপ নিচ্ছে। সেখানে এমন গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠানের অবহেলা দুঃখজনক। অবিলম্বে সংস্কার না হলে ভবিষ্যতে এটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে।
সমাজসেবা কর্মকর্তা ফয়সাল কবির জানান, বন্দর সমাজসেবা কার্যালয় কেবল একটি অফিস নয়, এটি অসংখ্য হতদরিদ্র মানুষের আশা ও নির্ভরতার জায়গা। তাই এর জরুরি সংস্কার ও আধুনিকায়ন এখন সময়ের দাবি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সিদ্ধিরগঞ্জে বিভিন্ন অপরাধে ৩৪ জন গ্রেফতার    সোনারগাঁয়ে হত্যা মামলার বাদি ও বিবাদী পক্ষের মধ্যে সংঘর্ষ, উভয় পক্ষের আহত-৮বিদেশী পিস্তলসহ ভাড়াটে সন্ত্রাসী গ্রেফতার    কিলার বাবুকে খুন করল অপর কিলার    সোনারগাঁয়ে মানববন্ধন থেকে সিমেন্ট কোম্পানির ভেতর হামলা উদ্দেশ্য ব্যবসা নিয়ন্ত্রন    সোনারগাঁ নদের জায়গা দখল করে বালু ভরাটের দায়ে তিনজনকে জরিমানা    দুর্বৃত্তদের দেওয়া আগুনে সাংবাদিকের মোটরসাইকেল পুড়ে ছাই    নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নার্স নিহত, ট্রাক আটক    চাঁদাবাজির তথ্য দিলে অ্যাকশন দেখতে পাবেন : নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।    অটোরিকশা উপহার দিয়ে প্রতিশ্রুতি রক্ষা করলেন সাংসদ মান্নান    সোনারগাঁয়ে নাঈম হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ    টয়লেটের পাশে সেমাই তৈরি নগদ জরিমানা করেন ম্যাজিস্ট্রেট    আরো ৫ মামলায় জামিন পেলেন আইভী    নারায়ণগঞ্জে ‘হানি ট্র‍্যাপ’ চক্রের পাঁচ সদস্য গ্রেফতার,কলেজ ছাত্র উদ্ধার    মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ অফিসার ডিবির আজিজ    বন্দরে ইউএনওর ড্রাইভারের সন্ত্রাসী হামলায় চেয়ারম্যানের ড্রাইভার আবুল হোসেন জখম, উভয়কে শোকজ     বন্দরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাছ বিক্রেতা দুলাল খুন     ফতুল্লায় অপহরণ ও মুক্তিপণের দাবিতে নির্য়াতন অতপর যুবক গ্রেফতার    কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার    সোনারগাঁয়ে কৃষি জমির মাটি চুরি করে ইটভাটায় বিক্রি বাধা দেওয়া হামলা, আহত ২০    সাজা প্রাপ্ত বুলেট পুলিশের জালে বন্দি