শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১০:২৫

নারায়ণগঞ্জ  শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     সড়কের সংস্কারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা
সড়কের সংস্কারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা
  সর্বশেষপ্রধান সংবাদসংগঠন || Daily Prothom Barta
প্রকাশিত: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
 বন্দর প্রতিনিধি
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর-মদনগঞ্জ সড়কের সংস্কারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা।
শুক্রবার (১ আগস্ট) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ওই সড়কের নবীগঞ্জ বাসস্ট্যান্ডে এই কর্মসূচি পালন করা হয়। এসময় সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়।
গণঅধিকার পরিষদের নারায়ণগঞ্জ জেলার সহ-সভাপতি মেহেবুবা আক্তার জানান, দীর্ঘদিন ধরে সড়কটি ভাঙা। একটু বৃষ্টি হলেই পানি জমে যায়। গাড়ি উল্টে যায় প্রায় সময়। হরহামেশাই দুর্ঘটনা ঘটছে। এমনকি দুর্ঘটনার স্বীকার হয়ে মৃত্যুর ঘটনাও ঘটেছে। এই সমস্যাগুলো নিয়ে আমরা ইউএনও এবং ডিসি অফিসে স্মারকলিপি প্রদান করেছি। কিন্তু তারা এর কোন সুরাহা করছে না। তাই বাধ্য হয়ে আমরা আজ রাস্তায় এসে দাঁড়িয়েছি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের সাবেক সদস্য সচিব হৃদয় ভূইয়া
বলেন, এই সড়কে অনেক ওভারলোড পরিবহন চলাচল করে। যার কারণে অল্প সময়ে সড়কের এই বেহাল দশা। যে পরিবহনের এই সড়কে চলাচলের অনুমতি আছে সেগুলো ছাড়া বাকিগুলোর বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে সেগুলোর চলাচল বন্ধ করার দাবী জানায়। এসময় তারা অবিলম্বে সড়ক সংস্কার এবং দায়িত্বে অবহেলার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের জবাবদিহিতার আওতায় আনারও দাবী জানান।
এদিকে সড়ক সংস্কারের ছাত্র জনতার  এই দাবীর সাথে একাত্বতা প্রকাশ করেন যাত্রী ও স্থানীয়রা। পাশাপাশি আন্দোলনের কারণে জনদুর্ভোগের কথাও বলেন অনেকে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত আলী জানান, সকাল থেকে ছাত্র-জনতা সংস্কারের দাবিতে সড়কটি অবরোধ করে। সড়ক ও জনপথ অধিদপ্তরের কর্মকর্তারাও আসছেন। আগামী রবিবার ডিসি অফিসে বসে সড়ক সংস্কারের বিষয়ে আলোচনা করা হবে। পরে বিকেল ৫টায় তারা অবরোধ তুলে নেন। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সিদ্ধিরগঞ্জে বিভিন্ন অপরাধে ৩৪ জন গ্রেফতার    সোনারগাঁয়ে হত্যা মামলার বাদি ও বিবাদী পক্ষের মধ্যে সংঘর্ষ, উভয় পক্ষের আহত-৮বিদেশী পিস্তলসহ ভাড়াটে সন্ত্রাসী গ্রেফতার    কিলার বাবুকে খুন করল অপর কিলার    সোনারগাঁয়ে মানববন্ধন থেকে সিমেন্ট কোম্পানির ভেতর হামলা উদ্দেশ্য ব্যবসা নিয়ন্ত্রন    সোনারগাঁ নদের জায়গা দখল করে বালু ভরাটের দায়ে তিনজনকে জরিমানা    দুর্বৃত্তদের দেওয়া আগুনে সাংবাদিকের মোটরসাইকেল পুড়ে ছাই    নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নার্স নিহত, ট্রাক আটক    চাঁদাবাজির তথ্য দিলে অ্যাকশন দেখতে পাবেন : নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।    অটোরিকশা উপহার দিয়ে প্রতিশ্রুতি রক্ষা করলেন সাংসদ মান্নান    সোনারগাঁয়ে নাঈম হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ    টয়লেটের পাশে সেমাই তৈরি নগদ জরিমানা করেন ম্যাজিস্ট্রেট    আরো ৫ মামলায় জামিন পেলেন আইভী    নারায়ণগঞ্জে ‘হানি ট্র‍্যাপ’ চক্রের পাঁচ সদস্য গ্রেফতার,কলেজ ছাত্র উদ্ধার    মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ অফিসার ডিবির আজিজ    বন্দরে ইউএনওর ড্রাইভারের সন্ত্রাসী হামলায় চেয়ারম্যানের ড্রাইভার আবুল হোসেন জখম, উভয়কে শোকজ     বন্দরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাছ বিক্রেতা দুলাল খুন     ফতুল্লায় অপহরণ ও মুক্তিপণের দাবিতে নির্য়াতন অতপর যুবক গ্রেফতার    কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার    সোনারগাঁয়ে কৃষি জমির মাটি চুরি করে ইটভাটায় বিক্রি বাধা দেওয়া হামলা, আহত ২০    সাজা প্রাপ্ত বুলেট পুলিশের জালে বন্দি