শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১০:২৩

নারায়ণগঞ্জ  শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     সাংবাদিকদের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবীতে সোনারগাঁয়ে মানববন্ধন
সাংবাদিকদের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবীতে সোনারগাঁয়ে মানববন্ধন
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
সোনারগাঁ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জের দুই সাংবাদিকের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে সোনারগাঁয়ে সাংবাদিকরা মানববন্ধন কর্মসূচী পালন করেছেন।
 মঙ্গলবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় এ মানববন্ধন করা হয়। দৈনিক কালবেলার রূপগঞ্জ প্রতিনিধি জাহাঙ্গীর মাহমুদ ও দৈনিক নয়াদিগন্তের শফিকুল ইসলাম মীরের ওপর হামলা, নির্যাতন, গুলিবর্ষণের প্রতিবাদ ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করা হয়।
কালবেলার সোনারগাঁ প্রতিনিধি রুবেল মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাংবাদিক আব্দুস সাত্তার, আল-আমিন তুষার, হাসান মাহমুদ রিপন, মনিরুজ্জামান মনির, মাহবুব আলম সুমন,শাহাদাত হোসেন রতন, ফরিদ হোসেন, মোকাররম মামুন, মশিউর  রহমান, মাজহারুল ইসলাম, গাজী মোবারক হোসেন, দ্বীন ইসলাম অনিক প্রমুখ। এসময় সোনারগাঁয়ে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হচ্ছে গণমাধ্যম। গণমাধ্যম কর্মীরা এখন দেশে সবচেয়ে অনিরাপদ। সাংবাদিকরা সন্ত্রাসী, চাঁদাবাজি, জমি জবর দখল, নৈরাজ্যের প্রতিবাদ করায় তাদের ওপর হামলার ঘটনা ঘটে। হামলাতারীদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার  ও তাদের ব্যবহৃত অস্ত্র উদ্ধারের দাবি করা হয়। অন্যথায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধসহ কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
সংবাদ প্রকাশের জের ধরে গত ১৭ নভেম্বর কালবেলা পত্রিকার রূপগঞ্জ প্রতিনিধি জাহাঙ্গীর মাহমুদের ওপর হামলা ও গত ১লা ডিসেম্বর তার বাড়িতে সন্ত্রাসীরা গুলিবর্ষণ করে। গত ২৯ নভেম্বর নয়াদিগন্ত পত্রিকার রূপগঞ্জের কাঞ্চন শিল্পাঞ্চল প্রতিনিধি শফিকুল ইসলাম মীরের ওপর সন্ত্রাসীরা হামলা চালায়।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সিদ্ধিরগঞ্জে বিভিন্ন অপরাধে ৩৪ জন গ্রেফতার    সোনারগাঁয়ে হত্যা মামলার বাদি ও বিবাদী পক্ষের মধ্যে সংঘর্ষ, উভয় পক্ষের আহত-৮বিদেশী পিস্তলসহ ভাড়াটে সন্ত্রাসী গ্রেফতার    কিলার বাবুকে খুন করল অপর কিলার    সোনারগাঁয়ে মানববন্ধন থেকে সিমেন্ট কোম্পানির ভেতর হামলা উদ্দেশ্য ব্যবসা নিয়ন্ত্রন    সোনারগাঁ নদের জায়গা দখল করে বালু ভরাটের দায়ে তিনজনকে জরিমানা    দুর্বৃত্তদের দেওয়া আগুনে সাংবাদিকের মোটরসাইকেল পুড়ে ছাই    নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নার্স নিহত, ট্রাক আটক    চাঁদাবাজির তথ্য দিলে অ্যাকশন দেখতে পাবেন : নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।    অটোরিকশা উপহার দিয়ে প্রতিশ্রুতি রক্ষা করলেন সাংসদ মান্নান    সোনারগাঁয়ে নাঈম হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ    টয়লেটের পাশে সেমাই তৈরি নগদ জরিমানা করেন ম্যাজিস্ট্রেট    আরো ৫ মামলায় জামিন পেলেন আইভী    নারায়ণগঞ্জে ‘হানি ট্র‍্যাপ’ চক্রের পাঁচ সদস্য গ্রেফতার,কলেজ ছাত্র উদ্ধার    মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ অফিসার ডিবির আজিজ    বন্দরে ইউএনওর ড্রাইভারের সন্ত্রাসী হামলায় চেয়ারম্যানের ড্রাইভার আবুল হোসেন জখম, উভয়কে শোকজ     বন্দরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাছ বিক্রেতা দুলাল খুন     ফতুল্লায় অপহরণ ও মুক্তিপণের দাবিতে নির্য়াতন অতপর যুবক গ্রেফতার    কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার    সোনারগাঁয়ে কৃষি জমির মাটি চুরি করে ইটভাটায় বিক্রি বাধা দেওয়া হামলা, আহত ২০    সাজা প্রাপ্ত বুলেট পুলিশের জালে বন্দি