শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১০:২১

নারায়ণগঞ্জ  শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     সিদ্ধিরগঞ্জে অটোরিক্সা চালকের গলাকাটা লাশ উদ্ধার
সিদ্ধিরগঞ্জে অটোরিক্সা চালকের গলাকাটা লাশ উদ্ধার
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
শহর প্রতিনিধি
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সিদ্ধিরগঞ্জের নং ওয়ার্ডের জালকুড়ি এলাকায় সড়কের পাশ থেকে মো. শাকিল (২৬) নামে এক অটোরিক্সা চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
 বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুর বারোটার দিকে জালকুড়ি এলাকা থেকে লাশটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ। লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন।
নিহত মো. শাকিল গাইবান্ধার শাহপাড়া ইউনিয়নের মরিচবাড়ি এলাকার মো. কুদ্দুছের ছেলে। তিনি ফতুল্লার পশ্চিম মাসদাইর এলাকার কাংকার মোড়ের মোস্তাক মিয়ার ভাড়াটিয়া বাসায় থাকতেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকালে গলাকাটা অবস্থায় একটি লাশ সড়কের পাশে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ, সিআইডি ও পিবিআয়ের টিম ঘটনাস্থলে গিয়ে লাশটি সনাক্তের কাজ শেষ করে। এরপর পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে পাঠায়। তথ্য প্রযুক্তির সহযোগিতায় অজ্ঞাত লাশটির পরিচয় পাওয়া যায় বলে জানান সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) একেএম মঞ্জুরুল ইসলাম।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন বলেন, নিহত ব্যক্তি অটোরিক্সা চালাতেন। তাকে কারা এবং কেন খুন করেছে এই বিষয়টি নিশ্চিত হতে তদন্ত করছে পুলিশ। এই ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সিদ্ধিরগঞ্জে বিভিন্ন অপরাধে ৩৪ জন গ্রেফতার    সোনারগাঁয়ে হত্যা মামলার বাদি ও বিবাদী পক্ষের মধ্যে সংঘর্ষ, উভয় পক্ষের আহত-৮বিদেশী পিস্তলসহ ভাড়াটে সন্ত্রাসী গ্রেফতার    কিলার বাবুকে খুন করল অপর কিলার    সোনারগাঁয়ে মানববন্ধন থেকে সিমেন্ট কোম্পানির ভেতর হামলা উদ্দেশ্য ব্যবসা নিয়ন্ত্রন    সোনারগাঁ নদের জায়গা দখল করে বালু ভরাটের দায়ে তিনজনকে জরিমানা    দুর্বৃত্তদের দেওয়া আগুনে সাংবাদিকের মোটরসাইকেল পুড়ে ছাই    নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নার্স নিহত, ট্রাক আটক    চাঁদাবাজির তথ্য দিলে অ্যাকশন দেখতে পাবেন : নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।    অটোরিকশা উপহার দিয়ে প্রতিশ্রুতি রক্ষা করলেন সাংসদ মান্নান    সোনারগাঁয়ে নাঈম হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ    টয়লেটের পাশে সেমাই তৈরি নগদ জরিমানা করেন ম্যাজিস্ট্রেট    আরো ৫ মামলায় জামিন পেলেন আইভী    নারায়ণগঞ্জে ‘হানি ট্র‍্যাপ’ চক্রের পাঁচ সদস্য গ্রেফতার,কলেজ ছাত্র উদ্ধার    মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ অফিসার ডিবির আজিজ    বন্দরে ইউএনওর ড্রাইভারের সন্ত্রাসী হামলায় চেয়ারম্যানের ড্রাইভার আবুল হোসেন জখম, উভয়কে শোকজ     বন্দরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাছ বিক্রেতা দুলাল খুন     ফতুল্লায় অপহরণ ও মুক্তিপণের দাবিতে নির্য়াতন অতপর যুবক গ্রেফতার    কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার    সোনারগাঁয়ে কৃষি জমির মাটি চুরি করে ইটভাটায় বিক্রি বাধা দেওয়া হামলা, আহত ২০    সাজা প্রাপ্ত বুলেট পুলিশের জালে বন্দি