শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১০:১৯

নারায়ণগঞ্জ  শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী ও ডাকাতসহ গ্রেফতার ১০
সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী ও ডাকাতসহ গ্রেফতার ১০
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযানে মাদক ব্যবসায়ী, ডাকাত ও পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) দিনভর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযানে ৫২০ পিস ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো- মোঃ জিদান (১৯): ২০ পিস ইয়াবাসহ সিদ্ধিরগঞ্জ হাউজিং এলাকা থেকে আটক, মোঃ শামছুল আলম (৪০): মাদারীপুরের শিবচর থেকে আসা এই ব্যক্তির কাছ থেকে ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে, মোঃ শামীম (২৮) ও মোঃ সুমন (২৯): গোদনাইল ও সুমিলপাড়া এলাকায় ৩০০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে ধরা পড়ে। এছাড়া, গ্রেপ্তার করা হয় চুরি মামলায় মালিবাগ এলাকা থেকে মোঃ রাজিব হাওলাদার রাসেল (৪২) ও মোঃ জহির ইসলামকে (২২) একটি পুরনো চুরির মামলায় গ্রেপ্তার করা হয়েছে।ডাকাতির প্রস্তুতি মামলার অভিযোগে পৃথক অভিযানে মাহে আলম (৩২) ও বন্দর এলাকার মোঃ হৃদয়কে (৩৫) গ্রেপ্তার করা হয়। এছাড়াও আদালতের জিআর ও সিআর পরোয়ানা মূলে আরও ২ জন পলাতক আসামিকে গ্রেতার করা হয়েছে। সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, গ্রেপ্তারকৃত ১০ আসামিকে আইনি প্রক্রিয়া শেষে যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। জননিরাপত্তা রক্ষায় এবং মাদক নির্মূলে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সিদ্ধিরগঞ্জে বিভিন্ন অপরাধে ৩৪ জন গ্রেফতার    সোনারগাঁয়ে হত্যা মামলার বাদি ও বিবাদী পক্ষের মধ্যে সংঘর্ষ, উভয় পক্ষের আহত-৮বিদেশী পিস্তলসহ ভাড়াটে সন্ত্রাসী গ্রেফতার    কিলার বাবুকে খুন করল অপর কিলার    সোনারগাঁয়ে মানববন্ধন থেকে সিমেন্ট কোম্পানির ভেতর হামলা উদ্দেশ্য ব্যবসা নিয়ন্ত্রন    সোনারগাঁ নদের জায়গা দখল করে বালু ভরাটের দায়ে তিনজনকে জরিমানা    দুর্বৃত্তদের দেওয়া আগুনে সাংবাদিকের মোটরসাইকেল পুড়ে ছাই    নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নার্স নিহত, ট্রাক আটক    চাঁদাবাজির তথ্য দিলে অ্যাকশন দেখতে পাবেন : নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।    অটোরিকশা উপহার দিয়ে প্রতিশ্রুতি রক্ষা করলেন সাংসদ মান্নান    সোনারগাঁয়ে নাঈম হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ    টয়লেটের পাশে সেমাই তৈরি নগদ জরিমানা করেন ম্যাজিস্ট্রেট    আরো ৫ মামলায় জামিন পেলেন আইভী    নারায়ণগঞ্জে ‘হানি ট্র‍্যাপ’ চক্রের পাঁচ সদস্য গ্রেফতার,কলেজ ছাত্র উদ্ধার    মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ অফিসার ডিবির আজিজ    বন্দরে ইউএনওর ড্রাইভারের সন্ত্রাসী হামলায় চেয়ারম্যানের ড্রাইভার আবুল হোসেন জখম, উভয়কে শোকজ     বন্দরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাছ বিক্রেতা দুলাল খুন     ফতুল্লায় অপহরণ ও মুক্তিপণের দাবিতে নির্য়াতন অতপর যুবক গ্রেফতার    কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার    সোনারগাঁয়ে কৃষি জমির মাটি চুরি করে ইটভাটায় বিক্রি বাধা দেওয়া হামলা, আহত ২০    সাজা প্রাপ্ত বুলেট পুলিশের জালে বন্দি