শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১০:১৯

নারায়ণগঞ্জ  শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     সিদ্ধিরগঞ্জে বিভিন্ন অপরাধে ৩৪ জন গ্রেফতার
সিদ্ধিরগঞ্জে বিভিন্ন অপরাধে ৩৪ জন গ্রেফতার
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

সিদ্ধিরগঞ্জ  প্রতিনিধি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রাতভর পুলিশের অভিযানে মাদকসহ বিভিন্ন মামলার ৩৪ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় উদ্ধার করা হয়ে‌ছে ১৮১ গ্রাম হেরোইন ও ২৩টি ইয়াবা ট্যাবলেট।

বৃহস্পতিবার (৫ মার্চ) রাত সাড়ে ১০টা থেকে শুক্রবার (৬ মার্চ) ভোর ৪টা পর্যন্ত সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিকের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন—মো. সজিব (২৭), মো. শুভ মিয়া (২০), মো. শাহজালাল (২৫), হৃদয় (৩৫), মো. নুর ইসলাম ওরফে বাবু (৩৫), পারভীন আক্তার (৩৫), সুমি (২৬), মিঠুন (৩২), ইব্রাহিম (৪৫), নাছির (২৮), নাদিম হোসেন (২৮), শাহানাজ (৪৫), ইসরাত জাহান (৫০), নুরুল হুদা (৪২), লিমা (৩০), স্বপন (৪০), আশিক (২৩), জাহিদ (২২), আকাশ (২২), আরমান (৪৫) ও ইয়াছিন (২৩)সহ মোট ৩৪ জন।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে
মাদক জব্দ করা হয়েছে। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনটি মামলা করা হয়েছে।

এ ছাড়া সাজা পরোয়ানাভুক্ত দুইজন, জিআর পরোয়ানাভুক্ত পাঁচজন এবং অন্যান্য মামলার ছয়জন আসামিকেও অভিযানে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের শুক্রবার আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদক ব্যবসায়ী, মাদকসেবী, চোর ও ছিনতাইকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সিদ্ধিরগঞ্জে বিভিন্ন অপরাধে ৩৪ জন গ্রেফতার    সোনারগাঁয়ে হত্যা মামলার বাদি ও বিবাদী পক্ষের মধ্যে সংঘর্ষ, উভয় পক্ষের আহত-৮বিদেশী পিস্তলসহ ভাড়াটে সন্ত্রাসী গ্রেফতার    কিলার বাবুকে খুন করল অপর কিলার    সোনারগাঁয়ে মানববন্ধন থেকে সিমেন্ট কোম্পানির ভেতর হামলা উদ্দেশ্য ব্যবসা নিয়ন্ত্রন    সোনারগাঁ নদের জায়গা দখল করে বালু ভরাটের দায়ে তিনজনকে জরিমানা    দুর্বৃত্তদের দেওয়া আগুনে সাংবাদিকের মোটরসাইকেল পুড়ে ছাই    নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নার্স নিহত, ট্রাক আটক    চাঁদাবাজির তথ্য দিলে অ্যাকশন দেখতে পাবেন : নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।    অটোরিকশা উপহার দিয়ে প্রতিশ্রুতি রক্ষা করলেন সাংসদ মান্নান    সোনারগাঁয়ে নাঈম হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ    টয়লেটের পাশে সেমাই তৈরি নগদ জরিমানা করেন ম্যাজিস্ট্রেট    আরো ৫ মামলায় জামিন পেলেন আইভী    নারায়ণগঞ্জে ‘হানি ট্র‍্যাপ’ চক্রের পাঁচ সদস্য গ্রেফতার,কলেজ ছাত্র উদ্ধার    মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ অফিসার ডিবির আজিজ    বন্দরে ইউএনওর ড্রাইভারের সন্ত্রাসী হামলায় চেয়ারম্যানের ড্রাইভার আবুল হোসেন জখম, উভয়কে শোকজ     বন্দরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাছ বিক্রেতা দুলাল খুন     ফতুল্লায় অপহরণ ও মুক্তিপণের দাবিতে নির্য়াতন অতপর যুবক গ্রেফতার    কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার    সোনারগাঁয়ে কৃষি জমির মাটি চুরি করে ইটভাটায় বিক্রি বাধা দেওয়া হামলা, আহত ২০    সাজা প্রাপ্ত বুলেট পুলিশের জালে বন্দি