শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১০:২৪

নারায়ণগঞ্জ  শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     সিদ্ধিরগঞ্জে শেখ হাসিনা, শামীম ওসমানসহ ৬২ জনের বিরুদ্ধে হত্যা মামলা
সিদ্ধিরগঞ্জে শেখ হাসিনা, শামীম ওসমানসহ ৬২ জনের বিরুদ্ধে হত্যা মামলা
  সর্বশেষপ্রধান সংবাদরাজনীতি || Daily Prothom Barta
প্রকাশিত: সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
 শহর প্রতিনিধি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, নারায়ণগঞ্জ:৪ আসনের সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমানসহ ৬২ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের হয়েছে৷
রোববার  রাতে কোটা সংস্কার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করা মাছ ব্যবসায়ী মো: মিলনের স্ত্রী মোসা: শাহনাজ বেগম বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু বকর সিদ্দিক।
মামলার এজাহারে বলা হয়েছে, এর আগে গত ২১ জুলাই ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের শিমরাইল মোড় দিয়ে মাছের আড়তে যাচ্ছিলেন নাসিক ১ নং ওয়ার্ডের মাছ ব্যাবসায়ী মিলন মিয়া। এসময় ১ থেকে ৩ নং আসামির নির্দেশে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের লোকজন একত্রিত হয়ে সমবেত ছাত্র জনতার উপর গুলিবর্ষণ করে। ফলে মিলন মিয়া বুকে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এ সময় তার সাথে থাকা দুই ভাগিনা শাকিব ও মানিকসহ আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় কনক হাসপাতালে নিয়ে যায়। পরে তার অবস্থার অবনতি হলে সাইনবোর্ড এ অবস্থিত প্রো- অ্যাক্টিভ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে যাওয়ার ডাক্তার জানিয়ে দেন গুলিবিদ্ধ মিলনের মৃত্যু হয়েছে।
এই মামলায় শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমীরে ওসমান, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া, (নাসিক) ৬ নং ওয়ার্ড কাউন্সিল ও থান যুবলীগের আহ্বায়ক মতিউর রহমান মতি, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর ও থানা ছাত্রলীগের আহ্বায়ক শাহজালাল বাদল, ৪ নংয়ের কাউন্সিলর নুর উদ্দিন মিয়া, ৮ এর কাউন্সিলর রুহুল আমিন, ১০ এর কাউন্সিলর ইফতেখার আলম খোকন সহ মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন সাজন আওয়ামী লীগ নেতা , জাকিরুল আলম হেলাল, মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট খোকন সাহাসহ ৬২ জনের নাম উল্লেখ করা হয়।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সিদ্ধিরগঞ্জে বিভিন্ন অপরাধে ৩৪ জন গ্রেফতার    সোনারগাঁয়ে হত্যা মামলার বাদি ও বিবাদী পক্ষের মধ্যে সংঘর্ষ, উভয় পক্ষের আহত-৮বিদেশী পিস্তলসহ ভাড়াটে সন্ত্রাসী গ্রেফতার    কিলার বাবুকে খুন করল অপর কিলার    সোনারগাঁয়ে মানববন্ধন থেকে সিমেন্ট কোম্পানির ভেতর হামলা উদ্দেশ্য ব্যবসা নিয়ন্ত্রন    সোনারগাঁ নদের জায়গা দখল করে বালু ভরাটের দায়ে তিনজনকে জরিমানা    দুর্বৃত্তদের দেওয়া আগুনে সাংবাদিকের মোটরসাইকেল পুড়ে ছাই    নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নার্স নিহত, ট্রাক আটক    চাঁদাবাজির তথ্য দিলে অ্যাকশন দেখতে পাবেন : নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।    অটোরিকশা উপহার দিয়ে প্রতিশ্রুতি রক্ষা করলেন সাংসদ মান্নান    সোনারগাঁয়ে নাঈম হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ    টয়লেটের পাশে সেমাই তৈরি নগদ জরিমানা করেন ম্যাজিস্ট্রেট    আরো ৫ মামলায় জামিন পেলেন আইভী    নারায়ণগঞ্জে ‘হানি ট্র‍্যাপ’ চক্রের পাঁচ সদস্য গ্রেফতার,কলেজ ছাত্র উদ্ধার    মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ অফিসার ডিবির আজিজ    বন্দরে ইউএনওর ড্রাইভারের সন্ত্রাসী হামলায় চেয়ারম্যানের ড্রাইভার আবুল হোসেন জখম, উভয়কে শোকজ     বন্দরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাছ বিক্রেতা দুলাল খুন     ফতুল্লায় অপহরণ ও মুক্তিপণের দাবিতে নির্য়াতন অতপর যুবক গ্রেফতার    কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার    সোনারগাঁয়ে কৃষি জমির মাটি চুরি করে ইটভাটায় বিক্রি বাধা দেওয়া হামলা, আহত ২০    সাজা প্রাপ্ত বুলেট পুলিশের জালে বন্দি