শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১০:২৬

নারায়ণগঞ্জ  শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     সুষ্ঠ তদন্তের জন্য স্বজনের লাশ তুললো সি আই ডি
সুষ্ঠ তদন্তের জন্য স্বজনের লাশ তুললো সি আই ডি
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪

শহর প্রতিনিধি
আদালতের নির্দেশে নারায়ণগঞ্জের চাষাঢ়ায় বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের সময় গুলিতে নিহত আবুল হাসান স্বজনের (২৫) লাশ উত্তোলন করা হয়েছে।

বুধবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার মো: রাহাত উজ জামানের উপস্থিতিতে লাশটি উত্তোলন করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।
আবুল হাসান স্বজন বন্দর উপজেলার কুশিয়ারা গ্রামের জাকির হোসেনের ছেলে।
নারায়ণগঞ্জ জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাহাত উজ জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডি পুলিশ পরিদর্শক ফরিদ আহম্মদ বলেন, ‘মামলার তদন্তের জন্য লাশটি উত্তোলন করা হয়েছে। এই মামলায় এখন পর্যন্ত দুইজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে আমাদের অভিযান চলমান রয়েছে।

উল্লেখ্য, গত ৫ আগস্ট নারায়ণগঞ্জের চাষাঢ়ায় ছাত্র বিক্ষোভে যোগ দেন আবুল হাসান স্বজন। দুপুর দেড়টার দিকে চাষাঢ়ার ল্যাব এইড মোড়ে গুলিবিদ্ধ হলে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ৬ আগস্ট ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান স্বজন। পরে তার লাশ ময়নাতদন্ত ছাড়াই নবীগঞ্জ বাগ-ই জান্নাত করবস্থানে দাফন করা হয়।

স্বজনের বড় ভাই অনিক বলেন, গত ৫ আগস্ট দুপুরে নারায়ণগঞ্জের চাষাঢ়া ল্যাবএইড হাসপাতালের সামনে আওয়ামী সন্ত্রাসীদের ছোড়া গুলিতে গুরুতর আহত হয় স্বজন। পরে তাকে ঢাকা মেডিক্যালে ভর্তি করা হলে প্রায় সাড়ে ৫ ঘণ্টার অপারেশনের পর পেট থেকে বের করা হয় গুলি। ৬ আগস্ট সন্ধ্যায় আইসিইউতে মারা যায় স্বজন। মৃত্যুর ঘটনায় গত ১৮ আগস্ট রাতে সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়। ওই মামলায় তদন্তের জন্য আজকে স্বজনের লাশ তোলা হয়েছে। ময়নাতদন্ত শেষে আজকেই আবার দাফন করা হবে।’

 

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সিদ্ধিরগঞ্জে বিভিন্ন অপরাধে ৩৪ জন গ্রেফতার    সোনারগাঁয়ে হত্যা মামলার বাদি ও বিবাদী পক্ষের মধ্যে সংঘর্ষ, উভয় পক্ষের আহত-৮বিদেশী পিস্তলসহ ভাড়াটে সন্ত্রাসী গ্রেফতার    কিলার বাবুকে খুন করল অপর কিলার    সোনারগাঁয়ে মানববন্ধন থেকে সিমেন্ট কোম্পানির ভেতর হামলা উদ্দেশ্য ব্যবসা নিয়ন্ত্রন    সোনারগাঁ নদের জায়গা দখল করে বালু ভরাটের দায়ে তিনজনকে জরিমানা    দুর্বৃত্তদের দেওয়া আগুনে সাংবাদিকের মোটরসাইকেল পুড়ে ছাই    নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নার্স নিহত, ট্রাক আটক    চাঁদাবাজির তথ্য দিলে অ্যাকশন দেখতে পাবেন : নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।    অটোরিকশা উপহার দিয়ে প্রতিশ্রুতি রক্ষা করলেন সাংসদ মান্নান    সোনারগাঁয়ে নাঈম হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ    টয়লেটের পাশে সেমাই তৈরি নগদ জরিমানা করেন ম্যাজিস্ট্রেট    আরো ৫ মামলায় জামিন পেলেন আইভী    নারায়ণগঞ্জে ‘হানি ট্র‍্যাপ’ চক্রের পাঁচ সদস্য গ্রেফতার,কলেজ ছাত্র উদ্ধার    মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ অফিসার ডিবির আজিজ    বন্দরে ইউএনওর ড্রাইভারের সন্ত্রাসী হামলায় চেয়ারম্যানের ড্রাইভার আবুল হোসেন জখম, উভয়কে শোকজ     বন্দরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাছ বিক্রেতা দুলাল খুন     ফতুল্লায় অপহরণ ও মুক্তিপণের দাবিতে নির্য়াতন অতপর যুবক গ্রেফতার    কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার    সোনারগাঁয়ে কৃষি জমির মাটি চুরি করে ইটভাটায় বিক্রি বাধা দেওয়া হামলা, আহত ২০    সাজা প্রাপ্ত বুলেট পুলিশের জালে বন্দি