শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১০:২২

নারায়ণগঞ্জ  শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     সোনারগাঁয়ে ইয়াবা গুলিসহ শ্রমিক লীগ নেতাসহ ৩ জন গ্রেপ্তার
সোনারগাঁয়ে ইয়াবা গুলিসহ শ্রমিক লীগ নেতাসহ ৩ জন গ্রেপ্তার
  সর্বশেষপ্রধান সংবাদরাজনীতি || Daily Prothom Barta
প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
নারায়ণগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আশিক সরকারকে ইয়াবা ও গুলিসহ গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ।
 এসময় বাদল ও মাসুম নামে দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়।
 বুধবার রাতে উপজেলার সাদিপুর ইউনিয়নের নয়াপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
পুলিশ ৭শ’ পিছ ইয়াবাসহ  গ্রেপ্তারের কথা স্বীকার করলেও গুলির কথা অস্বীকার করেন।
 এলাকাবাসীর দাবি, তাদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেটের সঙ্গে পিস্তলের ৪ রাউন্ড গুলিও উদ্ধার করে।
গ্রেপ্তারকৃত আশিক সরকার সাদিপুর ইউনিয়নের কাঠালিয়াপাড়া গ্রামের রূপ মিয়া সরকারের ছেলে। তবে বাকি দুইজনের নাম পাওয়া গেলেও ঠিকানা পাওয়া যায়নি।
নারায়ণগঞ্জ ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. রুহুল আমিন জানান, উপজেলার সাদিপুর ইউনিয়নের নয়াপুর এলাকায় গত বুধবার রাতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। রাত সাড়ে ৭টার দিকে আশিক সরকারসহ ৩ জনকে ৭শ’ পিছ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। তবে তাদের কাছে পিস্তলের গুলি পাওয়া যায়নি।  এলাকাবাসী জানায় গ্রেপ্তারকৃত আশিক সরকার সাদিপুর ইউনিয়নের শ্রমিক লীগের সাধারণ সম্পাদক। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরর প্রস্তুতি চলছে। গ্রেফতারকৃতদের স্বীকারোক্তীতে মাদকচক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যহত রয়েছে। অন্যদের  গ্রেপ্তার করার পর তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হবে।
এলাকাবাসীর অভিযোগ, আশিক সরকার পদ পাওয়ার পর থেকে এলাকায় বেপরোয়া হয়ে উঠে। এক সময় সে পুলিশের সোর্স হিসেবে কাজ করতো। শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হওয়ার পর ওই এলাকায় মাদক ব্যবসা, জমি দখল, চাঁদাবাজীসহ নানা অপকর্মের জড়িয়ে পড়ে। পুলিশ তাদের গ্রেপ্তার ও উদ্ধারকৃত ইয়াবা ও গুলি নিয়ে লুকোচুরি করছে।
সাদিপুর ইউনিয়ন পরিষদের সদস্য আল আমিন জানান, আশিক সরকারসগ তিনজনকে ডিবি পুলিশ ইয়াবা ও গুলিসহ গ্রেপ্তারের পর স্বাক্ষী হিসেবে আমার স্বাক্ষর নিয়েছেন।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সিদ্ধিরগঞ্জে বিভিন্ন অপরাধে ৩৪ জন গ্রেফতার    সোনারগাঁয়ে হত্যা মামলার বাদি ও বিবাদী পক্ষের মধ্যে সংঘর্ষ, উভয় পক্ষের আহত-৮বিদেশী পিস্তলসহ ভাড়াটে সন্ত্রাসী গ্রেফতার    কিলার বাবুকে খুন করল অপর কিলার    সোনারগাঁয়ে মানববন্ধন থেকে সিমেন্ট কোম্পানির ভেতর হামলা উদ্দেশ্য ব্যবসা নিয়ন্ত্রন    সোনারগাঁ নদের জায়গা দখল করে বালু ভরাটের দায়ে তিনজনকে জরিমানা    দুর্বৃত্তদের দেওয়া আগুনে সাংবাদিকের মোটরসাইকেল পুড়ে ছাই    নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নার্স নিহত, ট্রাক আটক    চাঁদাবাজির তথ্য দিলে অ্যাকশন দেখতে পাবেন : নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।    অটোরিকশা উপহার দিয়ে প্রতিশ্রুতি রক্ষা করলেন সাংসদ মান্নান    সোনারগাঁয়ে নাঈম হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ    টয়লেটের পাশে সেমাই তৈরি নগদ জরিমানা করেন ম্যাজিস্ট্রেট    আরো ৫ মামলায় জামিন পেলেন আইভী    নারায়ণগঞ্জে ‘হানি ট্র‍্যাপ’ চক্রের পাঁচ সদস্য গ্রেফতার,কলেজ ছাত্র উদ্ধার    মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ অফিসার ডিবির আজিজ    বন্দরে ইউএনওর ড্রাইভারের সন্ত্রাসী হামলায় চেয়ারম্যানের ড্রাইভার আবুল হোসেন জখম, উভয়কে শোকজ     বন্দরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাছ বিক্রেতা দুলাল খুন     ফতুল্লায় অপহরণ ও মুক্তিপণের দাবিতে নির্য়াতন অতপর যুবক গ্রেফতার    কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার    সোনারগাঁয়ে কৃষি জমির মাটি চুরি করে ইটভাটায় বিক্রি বাধা দেওয়া হামলা, আহত ২০    সাজা প্রাপ্ত বুলেট পুলিশের জালে বন্দি