শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১০:২০

নারায়ণগঞ্জ  শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     সোনারগাঁয়ে কৃষি জমির মাটি চুরি করে ইটভাটায় বিক্রি বাধা দেওয়া হামলা, আহত ২০
সোনারগাঁয়ে কৃষি জমির মাটি চুরি করে ইটভাটায় বিক্রি বাধা দেওয়া হামলা, আহত ২০
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬

সোনারগাঁ  প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের সাদিপুর ইউনিয়নের কাজহরদী এলাকায় রাতের আঁধারে কৃষিজমি থেকে ভেকু দিয়ে মাটি লুটে বাধা দেওয়ার ঘটনায় হামলা ঘটনা ঘটেছে। গত শনিবার রাতে মাটি কাটতে গ্রামবাসী বাধা দিলে হামলা করে মাটি লুটে জড়িতরা। হামলায় ২০জন আহত হয়েছে। আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় গতকাল রোববার সকালে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার সাদিপুর ইউনিয়নের কাজহরদী বানিয়াপাড়া এলাকা ইট ভাটা নিকটবর্তী হওয়ার কারনে স্থানীয় শাহজাহানের নেতৃত্বে একটি প্রভাবশালী চক্রের সদস্যরা ওই গ্রামের সাধারণ কৃষকের জমির মাটি প্রতিদিন জোরপূর্বক রাতের আঁধারে ভেকু দিয়ে লুট করে নিয়ে যাচ্ছে। শনিবার রাতে কৃষি জমি থেকে মাটি কাটতে বাধা দেওয়ায় জমির মালিকদের ওপর হামলা করে মাটি কাটা চক্রের সদস্যরা। এতে আকতার হোসেন, সাদ্দাম মিয়া, মোস্তফা কামাল, আনোয়ার হোসেন, মামুন মিয়া, আমিনুল ইসলাম, নজরুল ইসলাম ও কবির হোসেনসহ ২০জন আহত হয়। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়। আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
হামলায় আহত কবির জানান, কাজহরদী এলাকার স্থানীয় প্রভাবশালী শাহজাহানের নেতৃত্বে আবু হানিফ, মহসিন মিয়া ও শানু মিয়া দীর্ঘদিন ধরে কৃষকের কৃষি জমির মাটি জোরপূর্বক রাতের আধারে লুট করে নিয়ে যাচ্ছে। তাদের কাছে এলাকায় সাধারণ কৃষক জিম্মি হয়ে পড়েছে। আবার বাধ্য হয়ে অনেকের জমির মাটি বিক্রি করতে হচ্ছে।
তিনি আরো জানান, একজনের কৃষি জমির মাটি ক্রয় করে গভীরভাবে ভেকু দিয়ে কেটে নিয়ে পার্শ্ববর্তী জমি ভেঙে গিয়ে ক্ষতিগ্রস্থ হয়। গত শনিবার তারাবির নামাজের পর এলাকাবাসী তাদের মাটি কাটতে বাধা দিলে দেশীয় অস্ত্র দা, হকিস্টিক, রামদা ও চাইনিজ কুড়াল নিয়ে অতর্কিত হামলা করে।
আব্দুল আলী নামের এক কৃষক দাবি করেন, মাটি লুট চক্রের সদস্যদের কাছে সাধারণ কৃষকরা জিম্মি হয়ে পড়েছে। রাতে পাহাড়া দিয়েও মাটি লুট ঠেকানো যাচ্ছে না। প্রতিদিন রাতের আধারে মাটি লুট করে নিয়ে যাওয়ার কারনে অনেক কৃষক বাধ্য হয়ে ওই জমির মাটি তাদের কাছে বিক্রি করে দিতে হচ্ছে। স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি।
অভিযুক্ত শাহজাহানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, তিনি আবু হানিফের অধীনে চাকুরি করেন। আবু হানিফ জমির মাটি ক্রয় করে ভেকু দিয়ে কেটে ইট ভাটায় বিক্রি করেন। হামলার সঙ্গে তিনি জড়িত না বলে দাবি করেন। রাতে মাটি কাটার সময় আকতারের নেতৃত্বে তাদের বাধা দিলে উভয় পক্ষের মধ্যে ঝামেলা হয়। তবে আকতার তাদের মাটি কাটার জমিতে চাঁদা দাবি করেছেন। না দেওয়ায় কৃষকদের নিয়ে বাধা দিয়েছে।

তালতলা বাজার তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মো. সেলিম হোসেন বলেন, খবর পেয়ে রাতে ঘটনাস্থল পরিদর্শন করেছি। চুরি করে কৃষকের জমির মাটি লুট করার ঘটনার সত্যতা পেয়েছি।

সোনারগাঁ থানার ওসি মো. মহিববুল্লাহ বলেন, কৃষি জমির মাটি কাটতে বাধা দেওয়ায় হামলার ঘটনায় অভিযোগ গ্রহন করা হয়েছে। ইতোমধ্যে হামলাকারীদের আইনের আওতায় আনার জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হামলাকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সিদ্ধিরগঞ্জে বিভিন্ন অপরাধে ৩৪ জন গ্রেফতার    সোনারগাঁয়ে হত্যা মামলার বাদি ও বিবাদী পক্ষের মধ্যে সংঘর্ষ, উভয় পক্ষের আহত-৮বিদেশী পিস্তলসহ ভাড়াটে সন্ত্রাসী গ্রেফতার    কিলার বাবুকে খুন করল অপর কিলার    সোনারগাঁয়ে মানববন্ধন থেকে সিমেন্ট কোম্পানির ভেতর হামলা উদ্দেশ্য ব্যবসা নিয়ন্ত্রন    সোনারগাঁ নদের জায়গা দখল করে বালু ভরাটের দায়ে তিনজনকে জরিমানা    দুর্বৃত্তদের দেওয়া আগুনে সাংবাদিকের মোটরসাইকেল পুড়ে ছাই    নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নার্স নিহত, ট্রাক আটক    চাঁদাবাজির তথ্য দিলে অ্যাকশন দেখতে পাবেন : নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।    অটোরিকশা উপহার দিয়ে প্রতিশ্রুতি রক্ষা করলেন সাংসদ মান্নান    সোনারগাঁয়ে নাঈম হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ    টয়লেটের পাশে সেমাই তৈরি নগদ জরিমানা করেন ম্যাজিস্ট্রেট    আরো ৫ মামলায় জামিন পেলেন আইভী    নারায়ণগঞ্জে ‘হানি ট্র‍্যাপ’ চক্রের পাঁচ সদস্য গ্রেফতার,কলেজ ছাত্র উদ্ধার    মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ অফিসার ডিবির আজিজ    বন্দরে ইউএনওর ড্রাইভারের সন্ত্রাসী হামলায় চেয়ারম্যানের ড্রাইভার আবুল হোসেন জখম, উভয়কে শোকজ     বন্দরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাছ বিক্রেতা দুলাল খুন     ফতুল্লায় অপহরণ ও মুক্তিপণের দাবিতে নির্য়াতন অতপর যুবক গ্রেফতার    কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার    সোনারগাঁয়ে কৃষি জমির মাটি চুরি করে ইটভাটায় বিক্রি বাধা দেওয়া হামলা, আহত ২০    সাজা প্রাপ্ত বুলেট পুলিশের জালে বন্দি