শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১০:২৬

নারায়ণগঞ্জ  শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     সোনারগাঁয়ে ডিমসহ পিকআপ ভ্যান ছিনতাইয়ের ঘটনায় ২ ছিনতাইকারী গ্রেফতার
সোনারগাঁয়ে ডিমসহ পিকআপ ভ্যান ছিনতাইয়ের ঘটনায় ২ ছিনতাইকারী গ্রেফতার
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: বুধবার, ২৯ মে, ২০২৪

সোনারগা প্রতিনিধি :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডিমবোঝাই একটি পিকআপভ্যান ছিনতাইয়ের ঘটনায় দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় পুলিশ তাদের কাছ থেকে ছিনতাই হওয়া ২০ হাজার ডিম থেকে ২৬শ’৭০ পিছ ডিম উদ্ধার করে। গ্রেফতারকৃতরা হলেন মো. রাজু (২৭) ও মো. শাওন (২১)।
বুধবার দুপুরে গ্রেফতারকৃত দুই ছিনতাইকারীকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করে পুলিশ। এর আগে গত মঙ্গলবার রাতে উপজেলার কাঁচপুর বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রাজু কাঁচপুর পুরান বাজার এলাকার মৃত সিদ্দিকের ছেলে ও শাওন লক্ষীপুর জেলার রামগতি থানার চররমিজ গ্রামের সাইফুল ইসলাম মামুনের ছেলে।
জানা যায়, গত ২৩ মে বৃহস্পতিবার রাত ১০টার দিকে টাটা এইচ পিকআপভ্যান (ঢাকা মেট্রো ন-১৮-২৬২৩) কিশোরগঞ্জ থেকে ১২ হাজার লাল ডিম ৬ হাজার হাঁসের ডিম এবং ২ হাজার কোয়েল পাখির ডিম নিয়ে সোনারগাঁয়ে রওনা করে। পিকআপ ভ্যানটি সোনারগাঁ উপজেলার প্রভাকরদী-তালতলা বাজারের মাঝামাঝি এলাকা অতিক্রমকালে পেছন দিক থেকে দ্রুতগতিতে একটি মাহিন্দ্রা বোলার ডিমবোঝাই পিকআপভ্যানের গতিরোধ করে। পরে পিকআপভ্যানের চালক হুমায়ুন ও হেলপার সিরাজকে দুর্বৃত্তরা রাস্তার পাশেই বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে মারধর করে ডিমবোঝাই ভ্যানটি নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। এ ঘটনায় ডিম ব্যবসায়ী জাহাঙ্গীর আলম বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ এ মামলায় বিভিন্ন জায়গায় গোপন সূত্রে তাল্লাশী চালায়। গত মঙ্গলবার রাতে উপজেলার কাঁচপুর বাজারে ডিম পট্টীতে অভিযান চালায় সোনারগাঁ থানা পুলিশ। অভিযানে ডিম ছিনতাইয়ের অভিযোগে মো. রাজু ও মো. শাওন নামে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের স্বীকারোক্তীতে ২০ হাজার ডিম থেকে ২৬শ’৭০ পিছ ডিম উদ্ধার করা হয়। বাকী ডিম অন্যত্রে বিক্রি করে দেয়। তবে ডিমবোঝাই পিকআপভ্যানটির হদিস পাওয়া যায়নি। তাদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে পিকআপের বিষয়টি নানা কৌশলে এড়িয়ে যায়। গ্রেফতারকৃত দুইজনকে গতকাল বুধবার ৭ দিনের রিমান্ড চেয়ে নারায়ণগঞ্জের আদালতে পাঠানো হয়।
সোনারগাঁ থানার ওসি মো. কামরুজ্জামান পিপিএম জানান, ডিমবোঝাই পিকআপ ছিনতাইয়ের ঘটনা ২ জনকে গ্রেওতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সিদ্ধিরগঞ্জে বিভিন্ন অপরাধে ৩৪ জন গ্রেফতার    সোনারগাঁয়ে হত্যা মামলার বাদি ও বিবাদী পক্ষের মধ্যে সংঘর্ষ, উভয় পক্ষের আহত-৮বিদেশী পিস্তলসহ ভাড়াটে সন্ত্রাসী গ্রেফতার    কিলার বাবুকে খুন করল অপর কিলার    সোনারগাঁয়ে মানববন্ধন থেকে সিমেন্ট কোম্পানির ভেতর হামলা উদ্দেশ্য ব্যবসা নিয়ন্ত্রন    সোনারগাঁ নদের জায়গা দখল করে বালু ভরাটের দায়ে তিনজনকে জরিমানা    দুর্বৃত্তদের দেওয়া আগুনে সাংবাদিকের মোটরসাইকেল পুড়ে ছাই    নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নার্স নিহত, ট্রাক আটক    চাঁদাবাজির তথ্য দিলে অ্যাকশন দেখতে পাবেন : নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।    অটোরিকশা উপহার দিয়ে প্রতিশ্রুতি রক্ষা করলেন সাংসদ মান্নান    সোনারগাঁয়ে নাঈম হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ    টয়লেটের পাশে সেমাই তৈরি নগদ জরিমানা করেন ম্যাজিস্ট্রেট    আরো ৫ মামলায় জামিন পেলেন আইভী    নারায়ণগঞ্জে ‘হানি ট্র‍্যাপ’ চক্রের পাঁচ সদস্য গ্রেফতার,কলেজ ছাত্র উদ্ধার    মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ অফিসার ডিবির আজিজ    বন্দরে ইউএনওর ড্রাইভারের সন্ত্রাসী হামলায় চেয়ারম্যানের ড্রাইভার আবুল হোসেন জখম, উভয়কে শোকজ     বন্দরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাছ বিক্রেতা দুলাল খুন     ফতুল্লায় অপহরণ ও মুক্তিপণের দাবিতে নির্য়াতন অতপর যুবক গ্রেফতার    কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার    সোনারগাঁয়ে কৃষি জমির মাটি চুরি করে ইটভাটায় বিক্রি বাধা দেওয়া হামলা, আহত ২০    সাজা প্রাপ্ত বুলেট পুলিশের জালে বন্দি