শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১০:২৩

নারায়ণগঞ্জ  শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     সোনারগাঁয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার
সোনারগাঁয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার
  সর্বশেষপ্রধান সংবাদনারী ও শিশু || Daily Prothom Barta
প্রকাশিত: বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৪

শহর প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে আল আমিন নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১ একটি দল। গতকাল বৃহস্পতিবার সকালে সাদিপুর ইউনিয়নের বাদামতলা দরগা বাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে সোনারগাঁ থানায় হস্তান্তর করে র‌্যাব। গ্রেপ্তারকৃতকে দুপুরে নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে সোনারগাঁ থানা পুলিশ। গ্রেপ্তারকৃত আল আমিন সাদিপুর ইউনিয়নের বাদামতলা দরগা বাড়ি গ্রামের মৃত সোলায়মান মিয়ার ছেলে। গতকাল বৃহস্পতিবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১১ এএসপি সনদ বড়–য়া। এর আগে গত মঙ্গলবার বিকেলে ভূক্তভোগী গৃহবধু বাদি হয়ে সোনারগাঁ থানায় ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন। সোনারগাঁ থানায় দায়ের করা মামলার এজহার সূত্রে জানা যায়, উপজেলার সাদিপুর ইউনিয়নের বাদামতলা দরগা বাড়ি গ্রামের মৃত সোলায়মান মিয়ার ছেলে আল আমিন (৩৫) একজন ইলেকট্রিক মিস্ত্রী। এ পেশার পাশাপাশি ওই এলাকায় অটোরিকশা চালাতো। গ্রেপ্তারকৃত আল আমিনের অটোরিক্সা দিয়ে ভূক্তভোগী ওই গৃহবধু বাজারে যাওয়া আসা করতেন। গত ২৭ জানুয়ারী শনিবার সকালে ভিকটিমের বাসার গ্রেপ্তারকৃত আল আমিনকে দিয়ে ফ্রিজের ইলেকট্রিক লাইনের ত্রæটি সমাধান করায়। এ কাজের মজুরি হিসেবে ৩শ টাকা বিল হলে আল আমিন এক হাজার টাকার নোট নিয়ে যায়। বাকি টাকা ফেরত না দিয়ে বাসায় চলে যায়। গৃহবধু বাকি টাকা ফেরত চাইতে ওই দিন সকাল সাড়ে ১০ টার দিকে আল আমিনের বাড়িতে যান। এক পর্যায়ে আল আমিন ওই গৃহবধুকে ডেকে ঘরে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে হাত মুখ চেপে ধরে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা করে। এ ঘটনায় স্থানীয়দের কাছে বিচার সালিশ দাবি কোন প্রকার বিচার না পেয়ে গত মঙ্গলবার সোনারগাঁ থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় গতকাল বৃহস্পতিবার সকালে আল আমিনকে গ্রেপ্তার করে র‌্যাব। সোনারগাঁ থানার উপ-পরিদর্শক(এসআই) ও সেকেন্ড অফিসার পঙ্কজ কান্তি সরকার বলেন, আল আমিন নামের এক যুবকে ধর্ষণ চেষ্টা মামলা র‌্যাব-১১ গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছেন। গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সিদ্ধিরগঞ্জে বিভিন্ন অপরাধে ৩৪ জন গ্রেফতার    সোনারগাঁয়ে হত্যা মামলার বাদি ও বিবাদী পক্ষের মধ্যে সংঘর্ষ, উভয় পক্ষের আহত-৮বিদেশী পিস্তলসহ ভাড়াটে সন্ত্রাসী গ্রেফতার    কিলার বাবুকে খুন করল অপর কিলার    সোনারগাঁয়ে মানববন্ধন থেকে সিমেন্ট কোম্পানির ভেতর হামলা উদ্দেশ্য ব্যবসা নিয়ন্ত্রন    সোনারগাঁ নদের জায়গা দখল করে বালু ভরাটের দায়ে তিনজনকে জরিমানা    দুর্বৃত্তদের দেওয়া আগুনে সাংবাদিকের মোটরসাইকেল পুড়ে ছাই    নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নার্স নিহত, ট্রাক আটক    চাঁদাবাজির তথ্য দিলে অ্যাকশন দেখতে পাবেন : নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।    অটোরিকশা উপহার দিয়ে প্রতিশ্রুতি রক্ষা করলেন সাংসদ মান্নান    সোনারগাঁয়ে নাঈম হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ    টয়লেটের পাশে সেমাই তৈরি নগদ জরিমানা করেন ম্যাজিস্ট্রেট    আরো ৫ মামলায় জামিন পেলেন আইভী    নারায়ণগঞ্জে ‘হানি ট্র‍্যাপ’ চক্রের পাঁচ সদস্য গ্রেফতার,কলেজ ছাত্র উদ্ধার    মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ অফিসার ডিবির আজিজ    বন্দরে ইউএনওর ড্রাইভারের সন্ত্রাসী হামলায় চেয়ারম্যানের ড্রাইভার আবুল হোসেন জখম, উভয়কে শোকজ     বন্দরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাছ বিক্রেতা দুলাল খুন     ফতুল্লায় অপহরণ ও মুক্তিপণের দাবিতে নির্য়াতন অতপর যুবক গ্রেফতার    কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার    সোনারগাঁয়ে কৃষি জমির মাটি চুরি করে ইটভাটায় বিক্রি বাধা দেওয়া হামলা, আহত ২০    সাজা প্রাপ্ত বুলেট পুলিশের জালে বন্দি