শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১০:২৪

নারায়ণগঞ্জ  শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     সোনারগাঁয়ে নিখোঁজের একদিন পর মেঘনা নদী থেকে যুবকের লাশ উদ্ধার
সোনারগাঁয়ে নিখোঁজের একদিন পর মেঘনা নদী থেকে যুবকের লাশ উদ্ধার
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
সোনারগা  প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিখোঁজের একদিন পর মেঘনা নদী থেকে অমিত হাসান(১৭) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
 শনিবার সন্ধ্যায় বৈদ্যেরবাজার নৌ-ফাঁড়ি পুলিশ এ লাশ উদ্ধার করে। লাশ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।
নিহতের বাড়ি মুন্সিগঞ্জের সদর উপজেলায় বলে জানিয়েছেন পুলিশ। তবে তার সম্পর্কে বিস্তারিত জানা সম্ভব হয়নি।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মুন্সিগঞ্জের সদর উপজেলার একটি রেন্ট এ কার গ্যারেজের অমিত হাসান নামের ওই যুবক শ্রমিক হিসেবে কাজ করতেন। গত শুক্রবার মুন্সিগঞ্জ থেকেএকটি পারিবারিক সফরে তারা ট্রলার যোগে সোনারগাঁয়ের বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে বেড়াতে আসেন। বেড়ানো শেষে বিকেলে ভাটিবন্দর এলাকায় মেঘনা নদীতে গোসল করতে নামেন। এক পর্যায়ে অমিত হাসান নামের ওই যুবক নিখোঁজ হয়। পরে বেড়াতে আসা লোকজন নিখোঁজ যুবককে রেখেই বাড়িতে চলে যান। পরে গতকাল শনিবার দুপুরে ওই যুবকের লাশ নদীতে ভেসে উঠে।  এলাকাবাসী লাশ দেখতে পেয়ে নৌঁ ফাঁড়ি পুলিশে খবর দেয়। সন্ধ্যায় পুলিশ ওই যুবকের লাশ উদ্ধার করে।
বৈদ্যেরবাজার নৌ-ফাঁড়ি পুলিশের ইনচার্জ মো. জাকির হোসেন বলেন, মেঘনা নদী থেকে যুবকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সিদ্ধিরগঞ্জে বিভিন্ন অপরাধে ৩৪ জন গ্রেফতার    সোনারগাঁয়ে হত্যা মামলার বাদি ও বিবাদী পক্ষের মধ্যে সংঘর্ষ, উভয় পক্ষের আহত-৮বিদেশী পিস্তলসহ ভাড়াটে সন্ত্রাসী গ্রেফতার    কিলার বাবুকে খুন করল অপর কিলার    সোনারগাঁয়ে মানববন্ধন থেকে সিমেন্ট কোম্পানির ভেতর হামলা উদ্দেশ্য ব্যবসা নিয়ন্ত্রন    সোনারগাঁ নদের জায়গা দখল করে বালু ভরাটের দায়ে তিনজনকে জরিমানা    দুর্বৃত্তদের দেওয়া আগুনে সাংবাদিকের মোটরসাইকেল পুড়ে ছাই    নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নার্স নিহত, ট্রাক আটক    চাঁদাবাজির তথ্য দিলে অ্যাকশন দেখতে পাবেন : নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।    অটোরিকশা উপহার দিয়ে প্রতিশ্রুতি রক্ষা করলেন সাংসদ মান্নান    সোনারগাঁয়ে নাঈম হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ    টয়লেটের পাশে সেমাই তৈরি নগদ জরিমানা করেন ম্যাজিস্ট্রেট    আরো ৫ মামলায় জামিন পেলেন আইভী    নারায়ণগঞ্জে ‘হানি ট্র‍্যাপ’ চক্রের পাঁচ সদস্য গ্রেফতার,কলেজ ছাত্র উদ্ধার    মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ অফিসার ডিবির আজিজ    বন্দরে ইউএনওর ড্রাইভারের সন্ত্রাসী হামলায় চেয়ারম্যানের ড্রাইভার আবুল হোসেন জখম, উভয়কে শোকজ     বন্দরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাছ বিক্রেতা দুলাল খুন     ফতুল্লায় অপহরণ ও মুক্তিপণের দাবিতে নির্য়াতন অতপর যুবক গ্রেফতার    কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার    সোনারগাঁয়ে কৃষি জমির মাটি চুরি করে ইটভাটায় বিক্রি বাধা দেওয়া হামলা, আহত ২০    সাজা প্রাপ্ত বুলেট পুলিশের জালে বন্দি