শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১০:২৪

নারায়ণগঞ্জ  শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     সোনারগাঁয়ে নিরীহ যুবককে আটক করে হত্যা মামলায় চালান
সোনারগাঁয়ে নিরীহ যুবককে আটক করে হত্যা মামলায় চালান
  সর্বশেষপ্রধান সংবাদরাজনীতি || Daily Prothom Barta
প্রকাশিত: রবিবার, ১০ নভেম্বর, ২০২৪

শহর প্রতিনিধি:

সোনারগাঁ থানা পুলিশ মধ্যরাতে বাড়ী থেকে এক যুবককে তুলে এনে হত্যা মামলায় চালান দেয়ার অভিযোগ উঠেছে। শনিবার রাতে সোনারগাঁ পৌরসভার রাইজদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

সোনারগাঁ থানায় বৈষম্য বিরোধী আন্দোলনের কোন মামলায় ওই যুবক আবুল বাদশার নাম না থাকলেও স্থানীয় এক বিএনপির ইন্ধনে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছেন তার পরিবার।

রবিবার সন্ধ্যায় সোনারগাঁ প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে আবুল বাদশার পরিবার এ অভিযোগ করেন।

আবুল বাদশার বিরুদ্ধে কোন মামলা বা অভিযোগ না থাকলেও কেন তাকে গ্রেপ্তার করা হলো এবং হত্যা মামলায় চালান দেয়া হলো এ ব্যাপারে সোনারগাঁ থানার ওসি আব্দুল বারী সাংবাদিকদের জানান, আবুল বাশার সক্রিয় আওয়ামীলীগ কর্মী তাই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া আবুল বাদশার স্ত্রী  চম্পা আক্তার জানান, আমার স্বামী বহু পূর্বে শ্রমিকলীগের সাথে জড়িত ছিলেন। বেশ কয়েক বছর যাবত কোন ধরনের রাজনীতির সাথে যুক্ত নয়। তবু শুধুমাত্র হয়রানির উদ্দেশ্যে আমার স্বামীকে হত্যা মামলায় ফাসানো হয়েছে। ২২ আগষ্ট সোনারগাঁ থানায় করা একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হলেও ওই মামলায় আসামী হিসেবে তার কোন নাম নেই।

আবুল বাদশার বোন শামসুন্নাহার জানান, যে মামলায় আমার ভাইকে গ্রেপ্তার করা হয়েছে ওই মামলার বাদী আমার ভাইকে চিনে না। এমন কি ওই মামলার ঘটনার সাথে সে কোন ভাবেই জড়িত নয়। আমাদের সাথে শত্রুতাবশত এ কাজ করা হয়েছে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সিদ্ধিরগঞ্জে বিভিন্ন অপরাধে ৩৪ জন গ্রেফতার    সোনারগাঁয়ে হত্যা মামলার বাদি ও বিবাদী পক্ষের মধ্যে সংঘর্ষ, উভয় পক্ষের আহত-৮বিদেশী পিস্তলসহ ভাড়াটে সন্ত্রাসী গ্রেফতার    কিলার বাবুকে খুন করল অপর কিলার    সোনারগাঁয়ে মানববন্ধন থেকে সিমেন্ট কোম্পানির ভেতর হামলা উদ্দেশ্য ব্যবসা নিয়ন্ত্রন    সোনারগাঁ নদের জায়গা দখল করে বালু ভরাটের দায়ে তিনজনকে জরিমানা    দুর্বৃত্তদের দেওয়া আগুনে সাংবাদিকের মোটরসাইকেল পুড়ে ছাই    নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নার্স নিহত, ট্রাক আটক    চাঁদাবাজির তথ্য দিলে অ্যাকশন দেখতে পাবেন : নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।    অটোরিকশা উপহার দিয়ে প্রতিশ্রুতি রক্ষা করলেন সাংসদ মান্নান    সোনারগাঁয়ে নাঈম হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ    টয়লেটের পাশে সেমাই তৈরি নগদ জরিমানা করেন ম্যাজিস্ট্রেট    আরো ৫ মামলায় জামিন পেলেন আইভী    নারায়ণগঞ্জে ‘হানি ট্র‍্যাপ’ চক্রের পাঁচ সদস্য গ্রেফতার,কলেজ ছাত্র উদ্ধার    মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ অফিসার ডিবির আজিজ    বন্দরে ইউএনওর ড্রাইভারের সন্ত্রাসী হামলায় চেয়ারম্যানের ড্রাইভার আবুল হোসেন জখম, উভয়কে শোকজ     বন্দরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাছ বিক্রেতা দুলাল খুন     ফতুল্লায় অপহরণ ও মুক্তিপণের দাবিতে নির্য়াতন অতপর যুবক গ্রেফতার    কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার    সোনারগাঁয়ে কৃষি জমির মাটি চুরি করে ইটভাটায় বিক্রি বাধা দেওয়া হামলা, আহত ২০    সাজা প্রাপ্ত বুলেট পুলিশের জালে বন্দি